শিরোনাম:
●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন ●   জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন ●   গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক ●   আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব ●   নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   স্মৃতির ক্যানভাসে বিলুপ্তির সুর, সময়ের গহীনে সোনালী ভোর
রাঙামাটি, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১২ জুন ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কল্পনা চাকমা অপহরণের ২৪তম বার্ষিকী উপলক্ষে কাউখালীতে আলোচনা সভা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কল্পনা চাকমা অপহরণের ২৪তম বার্ষিকী উপলক্ষে কাউখালীতে আলোচনা সভা
শুক্রবার ● ১২ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কল্পনা চাকমা অপহরণের ২৪তম বার্ষিকী উপলক্ষে কাউখালীতে আলোচনা সভা

---কাউখালী :: কল্পনা চাকমা অপহরণের ২৪তম বার্ষিকীতে চিহ্নিত অপহরণকারী লে. ফেরদৌস ও তার দোসরদের গ্রেফতার ও বিচারের দাবিতে রাঙামাটির কাউখালীতে আলোচনা সভা করেছে হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) রাঙামাটি জেলা শাখা।

আজ ১২ জুন শুক্রবার সকালে অনুষ্ঠিত আলোচনা সভায় হিল উইমেন্স ফেডারেশন রাঙামাটি জেলা শাখার সহ-সভাপতি রূপসী চাকমার সভাপতিত্বে ও হিল উইমেন্স ফেডারেশন রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক দয়াসোনা চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফ সংগঠক বাবলু চাকমা, হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নীতিশোভা চাকমা, হিল উইমেন্স ফেডারেশন চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক রিতা চাকমা, হিল উইমেন্স ফেডারেশন কাউখালী থানা শাখার সাধারণ সম্পাদক পাইথুইমা মারমা, পিসিপি কাউখালী থানার সাবেক সহ-সভাপতি নয়নজ্যোতি চাকমা ও সংহতি জানিয়ে বক্তব্য রাখেন নারী সমাজকর্মী স্বপ্না চাকমা।

সভা শুরুতে গণতান্ত্রিক আন্দোলনের সকল শহীদদের প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের রাষ্ট্রীয় দমন-পীড়নের অংশ হিসেবেই পরিকল্পিতভাবে কল্পনা চাকমাকে অপহরণ করা হয়েছে। যার কারণে আজ দুই যুগ পূর্ণ হলেও এ ঘটনার কোন বিচার হয়নি, গ্রেফতার হয়নি চিহ্নিত অপহরণকারী লে. ফেরদৌস ও তার দোসররা। যদি তাদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হতো তাহলে নিশ্চয় কল্পনা চাকমার সন্ধান জানা সম্ভব হতো।

বক্তারা বলেন, ১৯৯৬ সালের ১২ জুন কল্পনা চাকমা অপহরণের পর দেশের বিভিন্ন নারী ও মানবাধিকার সংগঠন, রাজনৈতিক দল, দেশের বরেণ্য ব্যক্তিত্ব, ছাত্র সংগঠন ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র-ছাত্রীরা এ ঘটনার প্রতিবাদে সরব থেকেছেন। সংবাদপত্রের সম্পাদকীয় নিবন্ধ ও রিপোর্ট প্রকাশিত হয় এবং নিরপেক্ষ সংস্থা ও মানবাধিকার সংগঠনের একাধিক প্রতিনিধির দল ঘটনার সরেজমিন তদন্ত করতে বাঘাইছড়ি যায় এবং ফিরে এসে রিপোর্ট প্রকাশ করে। ফলে ব্যাপক প্রতিবাদের মুখে পড়ে সরকার লোক দেখানো নামমাত্র তদন্ত কমিটি গঠন করতে বাধ্য হয়। কিন্ত দীর্ঘ দুই যুগেও সরকার কল্পনা চাকমার কোন হদিস দিতে পারেনি। বরং সরকার অপহরণের বিরুদ্ধে আন্দোলনকারীদের বিভিন্নভাবে দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে।

বক্তারা আরো বলেন, কল্পনা চাকমাকে অপহরণ করে তাঁর প্রতিবাদী কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেয়া সম্ভব হলেও তাঁর চেতনা আদর্শকে বিলিন করা যায়নি। যার কারণে ২০১৮ সালে হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মন্টি চাকমা ও রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক দয়াসোনা চাকমাকেও কল্পনা চাকমার মত সেনাবাহিনীর প্রত্যক্ষ সহযেীগায় সশস্ত্র সন্ত্রাসীদের দিয়ে অপহরণ করা হয়। কিন্তু তাদের হীন উদ্দেশ্য আন্দোলনের মুখে পড়ে ব্যর্থতায় পর্যবসিত হয়। শাসকগোষ্ঠীর এত দমন-পীড়ন সত্ত্বেও পার্বত্য চট্টগ্রামের প্রতিনিধিত্বকারী নারী সংগঠন হিল উইমেন্স ফেডারেশনের লক্ষ্য উদ্দেশ্যকে দমিয়ে রাখা যায়নি এবং ভবিষ্যতেও দমিয়ে রাখা যাবে না।

সভা থেকে বক্তারা সকল টালবাহানা বন্ধ করে কল্পনা চাকমার সন্ধান ও চিহ্নিত অপহরণকারী লেঃ ফেরদৌস ও তার গংদের বিচারের আওতায় আনার দাবি জানান। একই সাথে বক্তারা পার্বত্য চট্টগ্রামে অন্যায় দমন-পীড়ন বন্ধ করারও দাবি জানিয়েছেন।

প্রসঙ্গত, ১৯৯৬ সালের ১২ই জুন জাতীয় সংসদ নির্বাচনের মাত্র কয়েক ঘন্টা আগে বাঘাইছড়ির নিউ লাল্যাঘোনা গ্রামের নিজ বাড়ী থেকে তৎকালীন কজইছড়ি ক্যাম্প কমাণ্ডার লেঃ ফেরদৌস ও তার দোসররা কল্পনা চাকমাকে অপহরণ করে। এরপর থেকে আজ পর্যন্ত তার কোন হদিস পাওয়া যায়নি।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ
রাউজানের বৃক্ষরোপণ শুরু রাউজানের বৃক্ষরোপণ শুরু
প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল
মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আর্কাইভ