শিরোনাম:
●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন
রাঙামাটি, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৬ জুন ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » রাস্তার পাশে পড়ে আছে ইজিবাইক চালক
প্রথম পাতা » খুলনা বিভাগ » রাস্তার পাশে পড়ে আছে ইজিবাইক চালক
মঙ্গলবার ● ১৬ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাস্তার পাশে পড়ে আছে ইজিবাইক চালক

---মো. জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ  প্রতিনিধি :: ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা পুলিশ ফাঁড়ির সদস্যরা নিখোঁজ ইজিবাইক চালক সুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে। রবিবার মধ্যরাতে রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ডাকবাংলা পুলিশ ক্যাম্পের এস আই মোখলেসুর রহমান তাকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়। রোববার দুপুরে একজনের ফোন পেয়ে সুজন তার ইজিবাইক নিয়ে ডাকবাংলা বাজারে আসে। ছিনতাইকারীদের দেয়া খাবার খেয়ে সুজন অজ্ঞান হয়ে পড়ে। এই সুযোগে তারা সুজনের নতুন ইজি বাইকটা নিয়ে চম্পট দেয়। সুজন বংকিরা গ্রামের মরহুম আজগার আলী বিশ্বাসের ছোট ছেলে। সোমবার সকালে খবর পেয়ে সুজনের বড় ভাই শাহীন ও তার চাচা বঞ্চিত সংগঠনের চেয়ারম্যান আনোয়ার পাশা বিদ্যুৎ সুজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে দেয়। সুজনের শারীরিক অবস্থা ভালো হলে মামলা করা হবে বলে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে। অক্ষত অবস্থায় সুজন ফিরে আসায় তার পরিবার-পরিজন মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করেছেন।

ঝিনাইদহে কৃষকের বাড়িতে ডাকাতি
ঝিনাইদহ :: ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামে সুলতান মিয়া নামের এক কৃষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে। এ সময় কৃষকের ৮ টি গরু, নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল, বিদেশীয় কম্বলসহ মালামাল লুট করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগিরা জানায়, গেল রাত আড়াই টার দিকে ট্রাক ও পিকআপ নিয়ে একদল ডাকাত পুলিশ পরিচয়ে কৃষক সুলতান মিয়ার বাড়িতে ঢোকে। এসময় তারা বাড়ির ৭ সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি কক্ষে আটকে রাখে। পরে ৬ ভরি স্বর্ণালংকার, নগদ সাড়ে ১৬ হাজার টাকা ও ৫ টি মোবাইল ফোন লুটে নেয়। প্রায় এক ঘন্টা ধরে লুটপাট চালায়। এরপর গোয়াল থেকে ৮টি গরু ট্রাকে তুলে নিয়ে পালিয়ে যায়। সকালে তারা রুমের জানালা ভেঙ্গে বাইরে এসে প্রতিবেশীদের খবর দেয়। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ^াস জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শর্ন করেছে। থানায় মামলা হয়েছে। পুলিশ ডাকাতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে।

ঝিনাইদহে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা
ঝিনাইদহ :: ঝিনাইদহে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামুলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে বাংলাদেশ মেডিকেল সায়েন্স হোম নামের একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় এ সভার আয়োজন করে স্বাস্থ্য মন্ত্রনালয়ের লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো। সিভিল সার্জন ডা: সেলিনা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থ, ডা: নিশাত তাসনিম, স্বাস্থ্য শিক্ষা অফিসার ওয়াহিদুজ্জামান। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন এর টিম লিডার তানজীলা সুমাইয়া সিদ্দিকীসহ চিকিৎসকরা অংশ নেয়। এসময় মহামারী করোনায় ভাইরাসসহ নানা রোগের সংক্রমন প্রতিরোধে হাসপাতালের চিকিৎসা বর্জ্য উৎস পর্যায় থেকে নির্দিষ্ট পাত্রে পৃথকীকরণ করে সংগ্রহ ও সঠিক উপায়ে ব্যবস্থাপনার করার আহ্বান জানানো হয়। এছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেওয়া নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেওয়া হয়।

ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতে ৫২ জনকে ২৬ হাজার ৫’শ টাকা জরিমানা
ঝিনাইদহ :: করোনার সংক্রমন রোধে সামাজিক দুরত্ব না মানা ও নির্দিষ্ট সময়ের পর ব্যবসায় প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে ঝিনাইদহে ৫২ জনকে ২৬ হাজার ৫শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় এ অভিযান চালানো হয়। জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, করোনার সংক্রমন রোধে জেলা ব্যাপী ভ্রাম্যমাণ আদালত চালানো হচ্ছে। এসময় বিনা কারণে বাইরে ঘোরাঘুরি করা, মাস্ক ব্যবহার না করা ও নির্দেশ অমান্য করে দোকান খোলার অপরাধে ৫২ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ঝিনাইদহে করোনা প্রতিরোধে সেনাবাহিনীর টহল
ঝিনাইদহ :: ঝিনাইদহে করোনার সংক্রমন প্রতিরোধে পথচারিসহ সকল মানুষকে মাস্ক পরা ও সরকারি বিধি মেনে চলতে অনুরোধ জানিয়েছে সেনাবাহিনী। সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা শহরের পায়রা চত্বর, মুজিব চত্বর, আরাপপুরসহ বিভিন্ন স্থানে তারা এ কার্যক্রম পরিচালনা করে। এসময় রিক্সা চালক, মোটর সাইকেল আরোহী, পথচারীদের মাস্ক পরা নিশ্চিত করতে অনুরোধ করেন। এর আগে সেনাদল শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন ও স্বাস্থ্য বিধি মিনে চলার আহবান জানান।

মহেশপুরে ফেনসিডিল ও গাঁজাসহ দু’জন গ্রেফতার
ঝিনাইদহ :: ঝিনাইদহ পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম গোপন সূত্রে খবর পেয়ে একদল পুলিশকে অভিযানে পাঠান । পুলিশ অভিযান চালিয়ে মহেশপুরউপজেলার নেপা বাজার হতে খোসালপুরগামী পাকা রাস্তার উপর চারপুকুর নামক স্থানে তিন রাস্তার মোড় থেকে ৫৯ বৌতল ফেনসিডিল সহ মোঃ মিরাজমন্ডল@মিয়ারাজকে(২৪) গ্রেফতার করে। পিতা- জাহাঙ্গীর আলম, সাং- খোসালপুর, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহকে ৫৯ (ঊনষাট) বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে। সিরাজ মহেশপুর উপজেলার খোশালপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। অপরদিকে পুলিশ মহেশপুর উপজেলার জলিলপুর মাঠপাড়া গ্রামের জনৈক নজরুল ইসলাম এর বাড়ীর পশ্চিম পাশে পাকা রাস্তার উপর হতে মোছাঃ শকের বানুকে (৪২) ৫০০ গ্রাম গাজাসহ গ্রেফতার করে । শকের বানু মহেশপুর উপজেলার জলিলপুর মাঠপাড়ার রবিউল ইসলামের স্রী।

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধি বিষয়ক এডভোকেসী সভা
ঝিনাইদহ :: ঝিনাইদহে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধি বিষয়ক এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ঝিনাইদহের সিভিল সার্জনের সম্মেলন কক্ষে উইটি নেট সার্স নামের একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় এ সভার আয়োজন করে স্বাস্থ্য অধিদপ্তরের, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন প্রকল্প। এসময় সিভিল সার্জন ডা: সেলিনা বেগম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থ, ডা: নিশাত তাসনিম, স্বাস্থ্য শিক্ষা অফিসার ওয়াহিদুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের তত্বাবধানে ছিলেন , হেলথ এডুকেশন এন্ড প্রমোশন এর টিম লিডার শবনম নদী। এসময় বক্তারা, সড়ক মহাসড়কে সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন মেনে চলা, গাড়ির ফিটনেস নিশ্চিত করা, গাড়ী চালানো অবস্থান মোবাইল ফোন ব্যবহার না করা, অতিরিক্ত যাত্রী বা মালামাল বহন না করা, দৌড়ে রাস্তা পার না হওয়া, রাস্তা পারপারের সময় মোবাইল ফোন বা হেডফোনে কথা না বলাসহ নানা বিষয়ে মানুষকে সচেতন করার আহ্বান জানান।

কৃষকলীগের বৃক্ষরোপন অভিযান অনুষ্ঠিত
ঝিনাইদহ :: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৃক্ষরোপন অভিযানের অংশ হিসেবে ঝিনাইদহের শৈলকুপায় উপজেলা কৃষকলীগের উদ্যোগে বৃক্ষরোপন অভিযান-২০২০ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (১৫ জুন) সকালে পৌর এলাকার ওয়াপদার পাশে এ কর্মসূচির উদ্বোধন করেন শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার কুন্ডু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, সাংগঠনিক সম্পাদক অসিনুর রহমান, মৎস্য ও প্রাণী বিষয়ক সম্পাদক এসএম শাহাদত হোসেন, কৃষক নেতা আমিরুল ইসলাম, রোকাব উদ্দিন সহ কৃষকলীগের অন্যান্য নেতাকর্মীরা। বক্তারা বলেন, একটি দেশের আয়তন এবং জনসংখ্যা অনুসারে ২৫ শতাংশ বনভূমি থাকার কথা থাকলেও তা অনেক কম। ফলে ভবিষৎ প্রজন্মের জন্য দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে পরিবেশ। এ ঝুঁকি উত্তরণ করতে হলে বেশী বেশী গাছ লাগানো ছাড়া কোন উপায় নেই। তাই সবাইকে বেশী বেশী বৃক্ষরোপনের অনুরোধ জানান বক্তারা।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন

আর্কাইভ