বৃহস্পতিবার ● ১৮ জুন ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » এইবার কাপ্তাইয়ে করোনার হানা উপজেলা প্রশাসনে
এইবার কাপ্তাইয়ে করোনার হানা উপজেলা প্রশাসনে
অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি :: এইবার রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা প্রশাসনে হানা দিয়েছে করোনা। উপজেলা প্রশাসনে কর্মরত ১ জন কর্মচারীর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানিয়েছে কাপ্তাই স্বাস্থ্য বিভাগ। গতকাল রাতে আসা রিপোর্টে তার করোনা পজেটিভ আসে।
কাপ্তাই স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ আহমেদ চৌধুরী জানান, গত ১৪ জুন তার সেম্পল কালেকশন করে চট্টগ্রামে পাঠানো হয়েছিল এবং প্রাপ্ত রিপোর্টে তার করোনা পজিটিভ এসেছে।
কাপ্তাই স্বাস্থ্য কর্মকর্তা ডা: মাসুদ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ৬০ বছর বয়সী এই সরকারি কর্মচারীর লক্ষন ভালো থাকায় তিনি উপজেলা সদরে তার বাসভবনে আইসোলেশনে থেকে চিকিৎসা নিবেন।
এই নিয়ে কাপ্তাইয়ে ২৮ জনের করোনা পজেটিভ আসলেও ইতিমধ্যে ১১ জনকে সুস্থ ঘোষনা করেছেন রাঙামাটি জেলা সিভিল সার্জন অফিস।





হালদায় চড়া দামে রেণু বিক্রি
তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ