শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২২ জুন ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রাম ফিল্ড হাসপাতালকে অনুদান দিলেন ওয়েল গ্রুপ
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রাম ফিল্ড হাসপাতালকে অনুদান দিলেন ওয়েল গ্রুপ
সোমবার ● ২২ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চট্টগ্রাম ফিল্ড হাসপাতালকে অনুদান দিলেন ওয়েল গ্রুপ

---রাউজান (উত্তর) প্রতিনিধি :: চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে নগদ পাঁচ লক্ষ টাকা অনুদান হিসেবে প্রদান করেছেন ওয়েল গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ। গতকাল রবিবার (২১ জুন) ফিল্ড হাসপাতালের নির্ধারিত ব্যাংক হিসাবে অনুদানের এ অর্থ জমা করা হয়। শহরের অদূরে সীতাকুন্ড এলাকায় গড়ে ওঠা দেশের প্রথম করোনা ডেডিকেটেড হাসপাতাল দিশেহারা মানুষকে আশার আলো দেখিয়েছে উল্লেখ করে ওয়েল গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের প্রতিষ্ঠাতা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলহাজ্ব আবদুচ ছালাম বলেন, মানুষের প্রতি ভালবাসা ও জনকল্যানকর উদ্যোগ কখনোই ব্যর্থ হয়ে যায় না। অতিমাত্রায় সংক্রমনশীল করোনা ভাইরাসের আতঙ্কে দেশের চিকিৎসকদের অনেকেই যখন নৈরাশ্যজনক বক্তব্য রাখছিলেন, দেশের মানুষ তখন চারিদিকে অন্ধকার দেখছিলেন। দেশী বিদেশী কিছু সংস্থার অনুমান নির্ভর রিপোর্টে জাতিকে আগাম একটি ভয়াবহ পরিস্থিতির সামনে দাঁড় করিয়ে দেয়। ঠিক তখনি, প্রবাসে অবস্থান করেও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার বিদ্যুৎ বড়ুয়ার সাহসী পদক্ষেপ এবং মানবিক দায়িত্ব নিয়ে দেশে এসে জনগনের সহায়তায় চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল গড়ে মানুষকে বাঁচতে শিখিয়েছেন। শিখিয়েছেন মরার আগে মরে যাওয়ার কোন মানে হয়না। সতর্কতা ও সচেতনতায় যে কোন দুর্যোগ ও দূরাবস্থাকে মোকাবেলা করার নামই জীবন। প্রসংগক্রমে তিনি আরো বলেন, চট্টগ্রামে সংক্রমনের শুরুর দিকের ধাক্কাটা প্রায় এককভাবেই এ হাসপাতালটি সামলে নিতে পেরেছে বললে অত্যুক্তি হবেনা। এ হাসপাতালে কাজ করা একঝাঁক মানবিক ও সাহসী ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীর নিরলস পরিশ্রম জাতি কৃতজ্ঞচিত্তে আজীবন স্মরণ করবেন। যতদিন পর্যন্ত করোনার প্রাদুর্ভাব শূণ্যতে নেমে না আসবে ততদিন এ ফিল্ড হাসপাতালের জনহিতকর কার্যক্রম চালু রাখতে ধনাঢ্য ব্যাক্তিদের সহায়তা করে যাওয়ারও আহ্বান জানান আবদুচ ছালাম। এবং কল্যানকর যে কোন কাজে ওয়েল গ্রুপের অংশগ্রহণ অব্যাহত থাকবে বলেও আশ্বাস প্রদান করেন তিনি।





আর্কাইভ