শিরোনাম:
●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল
রাঙামাটি, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৯ জুলাই ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » পার্বত্য চট্টগ্রামে অব্যাহত ভূমি বেদখলের প্রতিবাদে বিভিন্ন স্থানে ইউপিডিএফের বিক্ষোভ
প্রথম পাতা » খাগড়াছড়ি » পার্বত্য চট্টগ্রামে অব্যাহত ভূমি বেদখলের প্রতিবাদে বিভিন্ন স্থানে ইউপিডিএফের বিক্ষোভ
বৃহস্পতিবার ● ৯ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পার্বত্য চট্টগ্রামে অব্যাহত ভূমি বেদখলের প্রতিবাদে বিভিন্ন স্থানে ইউপিডিএফের বিক্ষোভ

---সংবাদ বিজ্ঞপ্তি :: পার্বত্য চট্টগ্রামে অব্যাহত ভূমি বেদখলের প্রতিবাদে এবং বেদখলকৃত ভূমি ফিরিয়ে দেয়ার দাবিতে খাগড়াছড়ি ও রাঙামাটির বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ করেছে ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ-মুল)।

‘প্রথাগত ভূমি আইনের স্বীকৃতি দাও’ এই শ্লোগানে আজ বৃহস্পতিবার ৯ জুলাই ইউপিডিএফের স্থানীয় ইউনিটসমূহ এই সমাবেশের আয়োজন করে।

খাগড়াছড়ি জেলার পানছড়ি, গুইমারা, রামগড়, মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি এবং রাঙামাটি সদরের সাপছড়ি, বাঘাইছড়ি সদর ও সাজেকে একযোগে এসব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পৃথক পৃথকভাবে অনুষ্ঠিত এসব সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে ভূমি বেদখল মহামারী আকার ধারণ করেছে। করোনাভাইরাস দুর্যোগের মধ্যেও ভূমি বেদখল অব্যাহত রয়েছে। কখনো সেটলার বাঙালিদের দিয়ে ভূমি বেদখল করা হচ্ছে, কখনো সেনাবাহিনী-বিজিবি’র ক্যাম্প স্থাপন ও সম্প্রসারণের নামে, কখনো কোন কোম্পানির নাম দিয়ে ভূমিদস্যুদের দিয়ে হাজার হাজার একর জমি অধিগ্রহণ করে বেদখল করা হচ্ছে। বেদখল করা হয়েছে পর্যটনের নামে হাজার হাজার একর ভূমি।

তারা অভিযোগ করে বলেন, সম্প্রতি খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মরাটিলা, রামগড়, গুইমারা, রাঙামাটি জেলায় লংগদু এবং বান্দরবান জেলায় নাইক্ষ্যংছড়ি, লামাসহ বিভিন্ন স্থানে ভূমি বেদখল করা হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে ভুমি বেদখলের পাঁয়তারা চলমান রয়েছে। কথিত উন্নয়ন ও পর্যটনের নামে ইতিমধ্যে বান্দরবান ও সাজেক থেকে শত শত পাহাড়িকে নিজ ভূমি থেকে উচ্ছেদ করা হয়েছে।

বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি জনগণের অস্তিত্ব ধ্বংস করে দেয়ার জন্য একদিকে জাতিগত দমন-পীড়ন চালানো হচ্ছে, অপরদিকে একটি সশস্ত্র গোষ্ঠীকে প্রত্যক্ষ মদদ দিয়ে পাহাড়িদের মধ্যেকার সংঘাত জিইয়ে রেখে নানা উপায়ে ভূমি বেদখলের কার্যক্রম জোরদার করা হয়েছে। এর প্রকৃত উদ্দেশ্য হচ্ছে পাহাড়িদের নিজ ভূমি থেকে উচ্ছেদ করা।

বক্তারা অবিলম্বে পাহাড়িদের প্রথাগত আইনের স্বীকৃতি প্রদান, বেদখলকৃত সকল ভূমি ফিরিয়ে দেয়া ও ভূমি বেদখল বন্ধ করার জোর দাবি জানান।

যেসব স্থানে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে,
খাগড়াছড়ি জেলা:

পানছড়ি : ইউপিডিএফ’র পানছড়ি উপজেলা ইউনিটের উদ্যোগে আজ সকাল সাড়ে ১১টায় লোগাং এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইউপিডিএফ সংগঠক সাইক্লোন চাকমার সভাপতিত্বে ও সুর মঙ্গল চাকমার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বৃহত্তর পার্বত্য পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) খাগড়াছড়ি জেলা সাংগঠনিক সম্পাদক নিকেল চাকমা, চেঙ্গী ইউপির সাবেক চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমা, চেঙ্গী ইউপির সদস্য সঞ্চয় চাকমা।

গুইমারা: পার্বত্য চট্টগ্রামে ভূমি বেদখলের প্রতিবাদে এবং বেদখলকৃত ভূমি ফিরিয়ে দেওয়ার দাবিতে আজ সকালে ইউপিডিএফের গুইমারা ইউনিটের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে ইউপিডিফের গুইমারা ইউনিটের সংগঠক তৈফাং ত্রিপুরার সভাপতিত্বে ও তানিমং মারমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফ সংগঠক ঝিমিত চাকমা, গণতান্ত্রিক যুব ফোরাম মাটিরাঙ্গা উপজেলার সভাপতি শুভ চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক অমিত চাকমা।

রামগড়: একই কর্মসূচিতে আজ সকাল ১১টায় ইউপিডিএফের রামগড় ইউনিটের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সাবাগ চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফের রামগড় উপজেলা ইউনিটের সংগঠক মংগ্রী মারমা, গণতান্ত্রিক যুব ফোরামের রামগড় উপজেলা সভাপতি সুরেশ চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের রামগড় উপজেলা সাধারণ সম্পাদক বিমল ত্রিপুরা প্রমুখ।

মানিকছড়ি : খাগড়াছড়ির মানিকছড়িতে সকাল সাড়ে ১১টায় ইউপিডিএফের স্থানীয় ইউনিটের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়।

পার্বত্য চট্টগ্রামে অব্যাহত ভূমি বেদখলের প্রতিবাদে এবং বেদখলকৃত ভুমি ফিরিয়ে দেওয়ার অনুষ্ঠিত এ সমাবেশে জিংগো চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফের মানিকছড়ি ইউনিটের সংগঠক রানা মারমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের নেত্রী ও সমাজ সেবক পাইওয়া মারমা ও পাহাড়ি ছাত্র পরিষদের মানিকছড়ি উপজেলা সভাপতি অংচাহ্লা মারমা প্রমুখ।

লক্ষ্মীছড়ি : খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় দুল্যাতলী ও যতীন্দ্র কার্বারী পাড়ায় পৃথক দুই স্থানে সমাবেশ অনুষ্ঠিত হয়। দুল্যাতলীতে অনুষ্ঠিত সমাবেশে নিংচাউ মারমার সঞ্চালনায় ও ইউপিডিএফ সংগঠক আপ্রুসি মারমার সভাপতিত্বে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সদস্য ক্যামেরন চাকমা, সাধারণ সম্পাদক উৎপল চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের লক্ষ্মছড়ি থানা শাখার সহ সভাপতি রুপন্ত চাকমা ও সাবেক মেম্বার প্রীতি চাকমা।

অপরদিকে যতীন্ত্র কার্বারী পাড়ায় অনুষ্ঠিত সমাবেশে ইউপিডিএফ সংগঠক সরল চাকমার সভাপতিত্বে ও রিটন চাকমার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ইউপিডিএফ সংগঠক আদিত্য চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের লক্ষ্মীছড়ি শাখার সাংগঠনিক সম্পাদক পাইসি মারমা ও পাহাড়ি ছাত্র পরিষদের লক্ষ্মীছড়ি থানা শাখার সাধারণ সম্পাদক অর্জুন চাকমা প্রমুখ।

রাঙামাটি জেলা:

সাপছড়ি(রাঙামাটি সদর) : পার্বত্য চট্টগ্রামে অব্যাহত ভূমি বেদখলের প্রতিবাদে এবং বেদখলকৃত ভূমি ফিরিয়ে দেয়ার দাবিতে সকাল ১০টায় রাঙামিাটি সদর উপজেলার সাপছড়িতে ইউপিডিএফের রাঙামাটি জেলা ইউনিটের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ইউপিডিএফের রাঙামাটি জেলা ইউনিটের সংগঠক তাপুমনি চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের রাঙামাটি জেলা কমিটির আহ্বায়ক ধর্মসিং চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নিকন চাকমা প্রমুখ।

বাঘাইছড়ি উপজেলা সদর: ইউপিডিএফের বাঘাইছড়ি উপজেলা ইউনিটের উদ্যোগে আজ দুপুর ২টায় বঙ্গলতলী স্কুল মাঠে অনুষ্ঠিত সমাবেশে অনিক চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফের বাঘাইছড়ি উপজেলা ইউনিটের সংগঠক অতল চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের নেতা রতন জ্যোতি চাকমা।

সাজেক: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউপিডিএফের সাজেক ইউনিটের উদ্যোগে দুপুর ১টায় বাইবাছড়া স্কুল মাঠে অনুষ্ঠিত উক্ত সমাবেশে সাজেক ভূমি রক্ষা কমিটি সাবেক সভাপতি ধনময় চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপিডিএফ সংগঠক রূপম চাকমা, স্থানীয় কার্বারী বিশ্বমনি চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের সাজেক থানা শাখার সাধারণ সম্পাদক কালো বরণ চাকমা প্রমুখ।

অপরদিকে সাজেক এলাকাবাসীর ব্যানারে মাচলং-এ অনুষ্ঠিত সমাবেশে এলাকার মুরুব্বী বিমল বিহারী চাকমার সভাপতিত্বে ও রনি চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন জ্ঞান চাকমা, পরিমল চাকমা ও ইউপিডিএফ সংগঠক অডিট চাকমা।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)