শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৬ জুলাই ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » মানিকছড়িতে বিদ্যুৎতের খুঁটি ও সংযোগ বাণিজ্য অভিযোগ
প্রথম পাতা » খাগড়াছড়ি » মানিকছড়িতে বিদ্যুৎতের খুঁটি ও সংযোগ বাণিজ্য অভিযোগ
বৃহস্পতিবার ● ১৬ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মানিকছড়িতে বিদ্যুৎতের খুঁটি ও সংযোগ বাণিজ্য অভিযোগ

---আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার গুচ্ছগ্রামের মৌলভী পাড়ায় একটি মহলের বিরুদ্ধে বিদ্যুতের খুঁটি ও সংযোগ বাণিজ্যে সাধারণ জনগণ হতে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে জেলা প্রশাসক বরাবর গণস্বাক্ষরে একটি লিখিত অভিযোগ করেছে এলাকাবাসী।
গত সোমবার (১৩ জুলাই) খাগড়াছড়ি জেলা প্রশাসক বরাবর এমন একটি সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ করেছে ভুক্তভোগী গ্রামবাসীরা। তারা জানান, মানিকছড়ি গুচ্ছ গ্রামবাসীর নিকট হতে পরিবার প্রতি বিদ্যুতের খুঁটি বাবদ টাকা লাগবে বলে মসজিদের মাইকে ঘোষণা দেয়া হয়। পরে এলাকাবাসীর কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা হাতিয়ে নেয় মানিকছড়ির উপজেলা যুবলীগ নেতা মো. আসাদুল, শাহজাহান ও ইব্রাহীম হোসেন লিটন।
সরেজমিনে মানিকছড়ি গুচ্ছগ্রাম মৌলভী পাড়ায় গেলে, ওই এলাকার বাসিন্দা ভিক্ষুক শেফালী বেগম বলেন, আমি মানুষের দ্বারে দ্বারে গিয়ে হাত পেতে ভিক্ষা করে খাই। অনাহারে-অর্ধাহারে আমার সংসার চালানোর চেষ্টা করি। আসাদুল বিদ্যুৎ সংযোগের কথা বলে আমার কাছ থেকে ৫ হাজার টাকা নিয়ে গেছে, কিন্তু এখনও কোন বিদ্যুৎ সংযোগের ব্যাবস্থা করছেনা। আমি বিদ্যুৎ সংযোগ চাই অথবা আমার টাকা ফেরৎ চাই।
একই এলাকার হালিমা বেগম বলেন, যুবলীগ নেতা আসাদুল বিদ্যুৎ সংযোগ দিবে বলে আমার কাছে টাকা খুঁজে। সে জানায় বিদ্যুৎ এর কোন খুঁটি সরকারি ভাবে আসে না, টাকা দিলে খুঁটি আসে। দলীয় লোক হিসেবে আসদুলকে বিশ্বাস করে আমিও ৩ হাজার টাকা দিয়েছি। বাকী টাকা দিলে বিদ্যুৎ সংযোগ দিবে বলে জানায়। বিদ্যুৎ এর ব্যবস্থা করতে না পারলে আমার টাকা ফেরত চাই। ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল হাই, আব্দুল হাকিম, মোয়াজ্জেম ফকিরসহ এলাকার ভুক্তভোগীরা বলেন, আসাদুল গত কয়েক বছর আগে বিদ্যুৎ সংযোগের কথা বলে খরচের টাকা খুঁজে। গত কয়েক বছর আগেও গ্রামের অর্ধশতাধীক পরিবার হতে ১ লক্ষ টাকা আদায় করে। অদ্যাবধি তাদের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। টাকা ফেরত চাইলে এখন তারা বলে আগের হিসাব বাদ এখন নতুন করে ১০/১৫ হাজার করে টাকা দিলে বিদ্যুতের খুঁটি দেয়া হবে। না হলে পরে ২০/৩০ হাজার করে টাকা দিলেও পাবে না। এলাকাবাসীরা বলেন, আমাদের কাছ থেকে আসাদুল গং নতুন করে বিদ্যুৎ সংযোগ স্থাপনের কথা বলে টাকা আদায় করলেও বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে না। এ ব্যাপারে কেউ প্রতিবাদ করলে তারা নানা হুমকি ধমকী দিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী যেখানে বলেছেন ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে। সে ক্ষেত্রে টাকা দিয়েও বিদ্যুৎ পাচ্ছি না। আমরা এর প্রতিকার ও সু-বিচার পেতে প্রধানমন্ত্রীর সু-দৃষ্টি কামনা করছি।
এ ব্যাপারে আসাদুল এর সাথে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে ভিত্তিহীন ষড়যন্ত্রমূলক অভিযোগ করা হয়েছে। টাকা উত্তোলনের বিষয়ে আমি কিছুই জানিনা।





খাগড়াছড়ি এর আরও খবর

দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)