শিরোনাম:
●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
রাঙামাটি, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৬ জুলাই ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে এলাকা ভিত্তিক লকডাউন শুরু
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে এলাকা ভিত্তিক লকডাউন শুরু
বৃহস্পতিবার ● ১৬ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে এলাকা ভিত্তিক লকডাউন শুরু

---মো. জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ  প্রতিনিধি :: করোনায় সংক্রমন বৃদ্ধি পাওয়ায় ঝিনাইদহ শহরে এলাকা ভিত্তিক লকডাউন শুরু করেছে প্রশাসন। সোমবার দুপুরে শহরের আদর্শপাড়ার ৩ টি এলাকা প্রশাসনের পক্ষ থেকে লকডাউন করা হয়। ওই ৩ টি এলাকার মোড়ের রাস্তা বন্ধ করা হয়েছে। আগামী ৭ দিন প্রাথমিকভাবে এলাকা লকডাউন থাকবে। এসময় ওই এলাকা থেকে কেউ বেরুতে বা প্রবেশ করতে পারবেন না বলে জানিয়েছে জেলা প্রশাসন। লকডাউনকৃত এলাকায় পৌরসভার স্বেচ্ছাসেবক দল কাজ করবে। আগামীতে শহরের অন্যান্য এলাকা ও কালীগঞ্জ উপজেলার কয়েকটি এলাকা পর্যায়ক্রমে লকডাউন করা হবে। এসময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পৌরমেয়র সাইদুল করিম মিন্টু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঝিনাইদহে আরও ৩৭ জন করোনায় আক্রান্তসহ মোট আক্রান্তের সংখ্যা ৪৮৯, মৃত্যু ১১
ঝিনাইদহ :: ঝিনাইদহে আরও করোনায় নতুন করে আরো ৩৭ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪৮৯ জন। করোনায় এ পর্যন্ত জেলায় মারা গেছেন ১১ জন। সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক মুখপাত্র ডাঃ প্রশেনজিৎ বিশ্বাস জানান, কুষ্টিয়ার ল্যাব থেকে ৮৮ টি নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে। এর মধ্যে ৩৭ টি রিপোর্ট পজেটিভ এসেছে। গতকালও ৩৭ জন আক্রান্ত হয়েছিল। এদিকে জেলায় করোনা প্রতিরোধ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। মানুষ স্বাস্থ্যবিধি মানছে না। হাট বাজার গুলোতে আগের মত ভিড় দেখা যাচ্ছে। অনেকে মাক্স পড়ছে না। হাটবাজারগুলোতে গায়ের সাথে গা ঘেষে কেনাকাটা করছে। সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম বলেন, মানুষ স্বাস্থ্যবিধি মানছেন না। স্বাস্থ্য সচেতন না হওয়ায় সংক্রমন বেড়েছে।

হরিণাকুন্ডুতে এক রাতে তিন বাড়িতে ডাকাতি
ঝিনাইদহ :: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় গত বৃহস্পতিবার রাতে তিন বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতেরা ওই তিন বাড়ির লোকজনদের মারধর করে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও এলাকার কয়েকজন বাসিন্দার সাথে কথা বলে জানা গেছে, উপজেলার ভায়না ইউনিয়নের ভায়না গাং পাড়ার আমিন উদ্দিন, মানোয়ার ও রঘুনাথপুর ইউনিয়নের ভবিতপুর গ্রামের তিজারত আলীর বাড়িতে বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে দুইটা থেকে সাড়ে তিনটার মধ্যে ৮-১০ জনের হাফপ্যান্ট ও একই রংয়ের গেঞ্জি পরা একদল ডাকাত হানা দেয়। ডাকাতেরা ওই তিন বাড়ির ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের মারধর করে জিম্মি করে। পরে তারা ওই তিন বাড়ি থেকে স্বর্ণালংকারসহ প্রায় দুই লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম জানান, হরিণাকুন্ডু উপজেলার তিন বাড়িতে ডাকাতির ঘটনায় হরিণাকুন্ডু থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় পুলিশ সুপার হাসানুজ্জামান ঘটনা¯’ল পরিদর্শন করেছেন।

মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশের সময় নারী-শিশুসহ ১৬ জন আটক
ঝিনাইদহ :: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার সময় ১শিশু, ৪ নারী এবং ১১ পুরুষসহ ১৬জনকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। গতকাল রাত সাড়ে ৯টার দিকে পলিয়ানপুর এলাকা থেকে আটক করা হয়। ৫৮ বিজিবির পক্ষে সহকারী পরিচালক মো: নজরুল ইসলাম খান জানান, গত রাতে পলিয়ানপুর গ্রামের হঠাতপাড়া এলাকা থেকে অবৈধ ভাবে ভারতে যাবার প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। এর মধ্যে জাকির খান, পারভীন,নাজমা বেগম, হাসান ফরাজি, তানিয়া আক্তার, মো: হাফিজ, মিলন হাওলাদার, সালমা খাতুন, শাহ আলম হ্ওালাদার, মারুফ হাওলাদার, রফিকুল ইসলাম,রুবেল, মানজারুল, আসাদ,রাসেল খান, মুন্না হাওলাদারকে আটক করা হয়। তাদের অধিকাংশের বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জ,শরণখোলা,পিরোজপুর এলাকায়। আটককৃত বাংলাদেশী নাগরিকদের অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় সোপর্দ করা করা হয়েছে। মামলা নম্বর-২৫ তারিখ-১৪ জুলাই ২০২০।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)