শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, বুধবার, ১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৬ জুলাই ২০২০
প্রথম পাতা » পাবনা » সরকারি গাছ কাটায় ইউপি চেয়ারম্যানসহ ৯ জনের বিরুদ্ধে মামলা
প্রথম পাতা » পাবনা » সরকারি গাছ কাটায় ইউপি চেয়ারম্যানসহ ৯ জনের বিরুদ্ধে মামলা
বৃহস্পতিবার ● ১৬ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সরকারি গাছ কাটায় ইউপি চেয়ারম্যানসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

---মো. নূরুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি :: পাবনার চাটমোহরে সরকারি গাছ কাটার অভিযোগে ইউপি চেয়ারম্যান ও কলেজ অধ্যক্ষসহ ৯ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার হরিপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বিপুল কুমার জোয়ার্দ্দার বাদী হয়ে এ থানায় মামলা দায়ের করেন। এতে ওই ইউনিয়নের চেয়ারম্যান ও হরিপুর দূর্গাদাস স্কুল এন্ড কলেজের গর্ভনিং বডির সভাপতি এবং হরিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মকবুল হোসেন এবং অধ্যক্ষ সরদার আলী হায়দারকে আসামী করা হয়েছে। অন্য আসামীরা হলেন, কলেজের গভর্নিং বডির সদস্য- আতিকুল ইসলাম, শাহজালাল উদ্দিন, মোশারফ হোসেন, আজাদ হোসেন, প্রণবী রানী, সিরাজুল ইসলাম ও গোলজার হোসেন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, হরিপুর দূর্গাদাস স্কুল এন্ড কলেজ এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় একই জায়গায় অবস্থিত এবং একই নিয়মে পরিচালিত হয়। প্রাথমিক বিদ্যালয়ের দীর্ঘ পুরানো ভবনটি জরাজীর্ণ হয়ে পড়ায় অতিসম্প্রতি সেখানে একটি নতুন ভবনের অনুমোদন হয়। কিন্তু সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে এবং দরপত্র ছাড়াই শুধুমাত্র ম্যানেজিং কমিটির রেজুলেশনের মাধ্যমে ১৪টি গাছ স্থানীয় এক ব্যক্তির কাছে বিক্রি করে কলেজ কর্তৃপক্ষ।
সেই মোতাবেক সোমবার প্রতিষ্ঠানের ভেতরে এবং প্রাচীরের নিকটবর্তী সরকারি রাস্তার পাশ থেকে মেহগণি, আম, কাঁঠাল, দেবদারুসহ মোট ৬টি গাছ কাটা হয়। স্থানীয়রা এর প্রতিবাদ জানালেও কলেজ কর্তৃপক্ষ কোনো কর্ণপাত না করায় বিষয়টি ইউএনও সরকার মোহাম্মদ রায়হানকে জানালে তিনি গাছ কাটা বন্ধ করেন। পরে এ ঘটনায় বুধবার থানায় মামলা দায়ের করা হয়। মামলা নং- ০৯। ঘটনার সত্যতা নিশ্চিত করে এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে শুধুমাত্র ম্যানেজিং কমিটির রেজুলেশনের মাধ্যমে সরকারি গাছ কাটা হয়েছে। তদন্ত্রে বিষয়টি প্রমাণিত হওয়ায় থানায় এজাহার দেয়া হয়েছে। ম্যানেজিং কমিটির সভাপতি যেহেতু ইউপি চেয়ারম্যান তাই তার নামও রাখা হয়েছে।
এ ব্যাপারে চাটমোহর থানার ওসি আমিনুল ইসলাম জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এজাহার দায়েরে পর মামলা নেয়া হয়েছে। আসামীরা পলাতক রয়েছে।
চাটমোহর খাদ্য গুদামে ধান সংগ্রহ ধীরগতি
পাবনা :: সরকার কর্তৃক কৃষকের নিকট থেকে খাদ্য গুদামে ধান সংগ্রহে পাবনার চাটমোহরে ধীরগতি পরিলক্ষিত হচ্ছে। উদ্বোধনের পয়তাল্লিশ দিন পার হলেও ইতিমধ্যে মাত্র ১শ ৫৭ টন ধান সংগ্রহ হয়েছে যা লক্ষ মাত্রার দশ ভাগের এক ভাগেরও কম।

চলনবিল অধ্যুষিত চাটমোহরের হান্ডিয়াল, নিমাইচড়া, ছাইকোলা ও বিলচলন ইউনিয়নে আগাম বৃষ্টির পানিতে অনেক ধান তলিয়ে যায়। এ এলাকার অনেক কৃষক আধাপাকা ধান কেটে ঘরে তোলেন। এসময় শ্রমিক সংকট প্রকট আকার ধারণ করে এবং শ্রমিকের পারিশ্রমিকও বেড়ে যায়। ফের আগাম বন্যায়ও কৃষকের ধানক্ষেত পানিতে তলিয়ে যায়। দুই দফা প্রাকৃতিক বিপর্যয় কাটাতে এ এলাকার অনেক কৃষক ফরিয়াদের নিকট ধান বিক্রি করতে বাধ্য হন। অনেকে আরো বেশি দামের আশায় ধান বিক্রি না করে গুদামজাত করে রেখেছেন। অন্য ইউনিয়নগুলোর ধান না ডুবলেও ধানের বর্তমান বাজার মূল্য এবং সরকার নির্ধারিত খাদ্য বিভাগের ক্রয় মূল্যে খুব একটা তফাত না থাকায় খাদ্য গুদামে ধান সরবরাহে আগ্রহ নেই কৃষকের। হাট বাজারগুলোতে ঘুরে দেখা গেছে চাটমোহরে প্রতিমন ধান ৯শ ৫০ টাকা থেকে ৯শ ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
চাটমোহরে কর্মরত খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, কৃষকের নিকট থেকে স্বচ্ছ ভাবে ধান সংগ্রহের লক্ষ্যে গত ২০ মে উন্মুক্ত লটারী করা হয়। এক হাজার তিনশ পনেরো টন ধান সংগ্রহের লক্ষ্যে চাটমোহর পৌরসভাসহ ১১ টি ইউনিয়নের ১ হাজার ৩ শত ১৫ জন কৃষকের নাম ওঠে লটারীতে। ২৬ টাকা কেজি দরে পহেলা জুন থেকে শুরু হয় ধান সংগ্রহ। এবছর ধানের বাজার মূল্য বেশ ভাল থাকায় কৃষক খাদ্য গুদামে ধান সরবরাহে আগ্রহ দেখাচ্ছে না।
ধান চাল ক্রয় কমিটির সভাপতি ও চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান জানান, ৩০ আগষ্ট পর্যন্ত ধান সংগ্রহের সময়সীমা রয়েছে। ধান সংগ্রহে আমাদের চেষ্টা অব্যাহত আছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)