শনিবার ● ২৫ জুলাই ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » করোনায় রামগড়ে চিকিৎসকের মৃত্যু
করোনায় রামগড়ে চিকিৎসকের মৃত্যু
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: রামগড়ে করোনায় আক্রান্ত হয়ে ডা. মানিক চন্দ্র শীল মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১২টায় চট্টগ্রাম সার্জিস্কোপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে জ্বর, সর্দি,শ্বাসকষ্ট সহ করোনা উপসর্গে ভুগছিলেন তিনি। কিছুদিন আগে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের একটি হাসপাতালে নেয়া হয়। রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ইউনিটে তিনি দায়িত্ব পালন করে ছিলেন। রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিনাত রেহানা জানান, ডা: মানিক চন্দ্র শীল রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপ-সহকারী মেড়িকেল অফিসার হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। তিনি জানান, কিছুদিন পূর্বে ডা: মানিক চন্দ্র শীল এর মেয়ে তার বাবার শরীরে করোনা পজিটিভ শনাক্ত হওয়ার বিষয়টি অবহিত করেন। ডা:মানিক চন্দ্র শীল এর মৃত্যুর খবরে তার কর্মস্থল রামগড়ে গভীর শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন।





পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের