শিরোনাম:
●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু
রাঙামাটি, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৭ জুলাই ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » দীঘিনালায় বিদ্যুৎ সংযোগের নামে লাখ টাকা বানিজ্যের অভিযোগ
প্রথম পাতা » খাগড়াছড়ি » দীঘিনালায় বিদ্যুৎ সংযোগের নামে লাখ টাকা বানিজ্যের অভিযোগ
সোমবার ● ২৭ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দীঘিনালায় বিদ্যুৎ সংযোগের নামে লাখ টাকা বানিজ্যের অভিযোগ

ছবি : সংবাদ সংক্রান্তআব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির দীঘিনালার রশিক নগরের একটি চক্রের বিরুদ্ধে বিদ্যুৎ সংযোগের নামে এলাকাবাসী থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে উপজেলা প্রশাসনের নিকট মৌখিক অভিযোগ করেছে এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, রশিক নগর বটতলা বাজার, উত্তর রশিক নগর, রশিক নগর গুলছড়ি ও রশিক নগর সিলেটি পাড়ায় বিদ্যুৎ সরবরাহের জন্য গ্রামবাসীর নিকট হতে পরিবার প্রতি বিদ্যুতের খুঁটি বাবদ ৬থেকে ৭হাজার টাকা লাগবে বলে ঘোষণা দেয়া হয়। কমিটির মাধ্যমে এলাকাবাসীর কাছ থেকে প্রায় ১০/১১ লক্ষ টাকা লাগবে বলে প্রায় ৮লক্ষ টাকা হাতিয়ে নেয় অভিযুক্ত মিজানগং। আরোও প্রায় দাবীকৃত ৩ লাখ টাকা পরিশোধ না করায় দুটি লাইনে বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে না এবং অপর দুটি এলাকায় বৈদ্যুতিক খুটি পাইলিং বন্ধ করে রাখার অভিযোগ উঠেছে এ চক্রের বিরুদ্ধে। এলাকাবাসী জানায়, রশিক নগর বটতলা বাজার এলাকা থেকে ১ লাখ ৮০ হাজার, উত্তর রশিক নগর এলাকা থেকে ২ লাখ, রশিক নগর গুলছড়ি হিন্দু পাড়া থেকে ৩ লাখ, রশিক নগর সিলেটি পাড়া থেকে ১ লাখ ২০ হাজার টাকা নেয়া হয়েছে। রশিক নগর গুলছড়ির বাসিন্দা মনিরুল বলেন, বিদ্যুতের টাকা উত্তোলনের জন্য গঠিত কমিটির সদস্য জালালের নিকট ৫ হাজার টাকা দিয়েছি। কিন্তু বিদ্যুৎ সংঢ়োগ দেয়া হয়নি। আমার টাকা ফেরত চাই। রশিক নগর সিলেটি পাড়ার মনসুর আলম বলেন, ”আমাদের এলাকায় বিদ্যুৎ দেওয়ার কথা বলে মিজান ২ লক্ষ ৫০ হাজার টাকা দাবী করেছে। আমরা আমাদের এলাকার আমিনুলের মাধ্যমে ১ লক্ষ ২০ হাজার টাকা দিয়েছি। বাকী টাকা না দিলে বিদ্যুৎ সংযোগ দেয়া হবে না বলে জানায়। গুলছড়ি হিন্দু পাড়া এলাকা থেকে প্রায় সাড়ে ৩ লাখ টাকা নিয়েছে। দীঘিনালা উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম লাকী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে। কিন্তু সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে দালাল সিন্ডিকেট চক্র। আমার এলাকা থেকে নতুন বৈদ্যুতিক খুঁটি ও ট্রান্সফরমার বসিয়ে বিদ্যুতের ব্যবস্থা করার কথা বলে শফিকের মাধ্যমে ১ লাখ ৮০ হাজার টাকা নিয়েছে মিজান। কিন্তু সে এখন বিদ্যুতের লাইন দিচ্ছে না। তিনি দ্রুত বিদ্যুতের লাইন চালু করে ভুক্তভোগীদের টাকা ফেরত দেওয়ার পাশাপাশি মিজান সহ এই চক্রের সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। এদিকে বৈদ্যুতিক লাইন নিয়ে টাকা উত্তোলনের করে বিদ্যুৎ সংযোগ না দেয়ায় এলাকাবাসীকে নানাভাবে হুমকি দিচ্ছে দালাল চক্রটি। দুর্নীতিবাজদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবী এলাকাবাসীর। এ ব্যাপারে মিজান তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, এখানে মূলত উত্তর রশিক নগর এলাকার শফিকুল, সিলেটি পাড়ার আমিনুল, বাজার এলাকার সোবহান, এবং গুলছড়ি হিন্দু পাড়া এলাকার অমল কৃষ্ণ খলিফা টাকা উত্তোলন করেছে। আমি শুধু আমার খরচের টাকাটাই নিয়েছি। এর বাইরে আমি কোন টাকা নেইনি, এ ব্যাপারে আমি আর কিছুই জানিনা। কমিটির সদস্য আমিনুল ইসলাম বলেন, ”মিজানের সাথে আমাদের ১০ লক্ষ একটি চুক্তি হয়েছিল। আমরা তাকে অনেকগুলো টাকা দিয়েছি। এখনো কিছু টাকা বাকি আছে। যার জন্য আমাদের বিদ্যুতের কাজ বন্ধ রয়েছে। এ বিষয়ে অভিযুক্ত বটতলী গুলছড়ি হিন্দু পাড়া এলাকার ”অমল কৃষ্ণ (খলিফা) বলেন, আমাকে কেউ টাকা দেয়নি এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। দীঘিনালা বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী মোঃ সিরাজ বলেন, ”মিজানের বিরুদ্ধে আমরা অনেক অভিযোগ পেয়েছি। সে আমাদের বিদ্যুৎ অফিসের কেউ না। তিনি রাঙ্গামাটি এবং চট্রগ্রামের বিভিন্ন প্রজেক্টের ঠিকাদারদের হয়ে মিস্ত্রী হিসেবে কাজ করে বলে জেনেছি। তাদের এ চক্রটির জন্য আমাদের বিদ্যুৎ অফিসের মান ক্ষুন্ন হচ্ছে। দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ বলেন, ”এ বিষয়ে মিজান নামে একজনের বিরুদ্ধে মৌখিক একটি অভিযোগ পেয়েছি। তার এসব দূর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে লিখিত কোন অভিযোগ পাইনি। . দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ কাশেম বলেন, ”বিদ্যুতের জন্য টাকা নেয়ার একটি অভিযোগ শুনেছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করছেন সেখানে বিদ্যুতের জন্য টাকা উত্তোলন করা খুবই অন্যায় এবং একটি জঘন্য কাজ।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)