শিরোনাম:
●   সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি) এর ত্রান বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ●   ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি ●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
রাঙামাটি, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৩ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে যে কোন সময়
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে যে কোন সময়
শনিবার ● ১৩ ফেব্রুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে যে কোন সময়

---

অনলাইন ডেক্স :: বর্তমান সময়ে বিশ্ব রাজনীতির অন্যতম আলোচিত বিষয় সিরিয়া সঙ্কট। পাঁচ বছর আগে শুরু হওয়া আরব বসন্তের ঢেউ সিরিয়াতেও আছড়ে পড়েছিল। আর তখন থেকেই দেশটিতে চলে আসছে সঙ্কট। সিরিয়াতে এ পর্যন্ত গৃহযুদ্ধের বলি হয়েছে আড়াই লাখেরও বেশি মানুষ। শরণার্থী হিসেবে ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছে এক কোটির বেশি সিরীয়।

দেশটিতে বর্তমানে ক্ষমতায় আছে বাশার আল আসাদের নেতৃত্বাধীন সরকার। আসাদ সরকারকে ক্ষমতাচ্যুত করতে পাঁচ বছর আগে ইসলামপন্থি নুসরা ফ্রন্টসহ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠী লড়াই শুরু করে। এরপর সেখানে যুক্ত হয় জঙ্গি গোষ্ঠী আইএস। তবে আইএসের সাথে আল নুসরা ফ্রন্টের রয়েছে বৈরিতা। অনেকের ধারণা আইএস মূলত যুক্তরাষ্ট্রের তৈরি।

বর্তমানে সিরিয়াতে ৬টি দল বা উপদল সংঘর্ষে লিপ্ত। এগুলো হলো- আসাদ সরকার, বিদ্রোহী গোষ্ঠী, কুর্দি গোষ্ঠী, হিজবুল্লাহ, আইএস এবং কয়েকটি ছোট বিদ্রোহী গোষ্ঠীর সমন্বয়। সেই সাথে দেশটিতে বিমান হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, সৌদি আরব এবং রাশিয়াসহ শক্তিশালী দেশগুলো। বাশার সরকারকে ক্ষমতা থেকে উৎখাতের লক্ষ্যে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, সৌদি আরব। আর আইএস দমনের নামে আসাদকে ক্ষমতায় টিকিয়ে রাখতে হামলা চালাচ্ছে রাশিয়া।

তবে বিভিন্ন সময়ে বিমান হামলা চালিয়ে আসলেও এ পর্যন্ত কেউই স্থল সেনা পাঠায়নি সিরিয়াতে। হঠাৎ করে গত ৫ জানুয়ারি সৌদি আরব ঘোষণা দেয়, জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াই করতে সিরিয়াতে স্থল সেনা পাঠাতে প্রস্তুত সৌদি আরব। এরপর থেকে সিরিয়া ইস্যুতে আবারো উত্তপ্ত হয়ে ওঠে আন্তর্জাতিক অঙ্গন। স্থল সেনা পাঠানোর ঘোষণা দেয় সৌদি আরবের মিত্র সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনও।

সিরিয়ায় সেনা পাঠানোর বিষয়ে সৌদি আরবের প্রস্তাবকে যুক্তরাষ্ট্র স্বাগত জানালেও এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে সিরিয়া ও তার মিত্ররা। সৌদি আরবের ঘোষণার প্রতিক্রিয়ায় সিরীয় পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম বলেন, ‘সিরিয়াতে কেউ সেনা পাঠালে তাদের কফিনে ফেরত পাঠানো হবে।’

এদিকে ১২ ফেব্রুয়ারি রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদ জার্মান গণমাধ্যম হান্ডেলসব্লাটকে দেয়া এক সাক্ষাৎকারে সতর্ক করে দিয়ে বলেন, ‘সিরিয়ার যুদ্ধে বিদেশি স্থল সেনা প্রেরণ তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনতে পারে।’ তার মতে, সিরিয়াতে স্থল সৈন্য প্রেরণ করলে সব পক্ষই যুদ্ধে জড়িয়ে পড়বে। এর ফলে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে। তার এ মন্তব্যকে তৃতীয় বিশ্বযুদ্ধের সতর্কতা হিসেবে বলা হয়েছে আল জাজিরার বিশ্লেষণে।

সিরিয়াতে স্থল সেনা পাঠাতে সৌদি আরবের ঘোষণা প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, যুক্তরাষ্ট্র এবং তার আরব মিত্রদের বিবেচনা করে দেখা উচিত- তারা একটি স্থায়ী যুদ্ধে জড়িয়ে পড়তে চায় কি না।

অপরদিকে বিদ্রোহীদের দখল থেকে গোটা সিরিয়ার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার প্রত্যয় ব্যক্ত করেছে বাশার আল আসাদ। বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। এর পরপরই সিরিয়াতে স্থল হামলার লক্ষ্যে তুরস্কে সেনা মেতায়েন শুরু করে সৌদি আরব। সেই সাথে জড়ো করা হচ্ছে জঙ্গি বিমানও। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, সৌদি আরব এবং তুরস্ক যৌথভাবে তুর্কি ভূখণ্ড থেকে সিরিয়াতে স্থল হামলার পরিকল্পনা করছে।

আর এ খবর নিশ্চিত করেছে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। এক বিবৃতিতে তিনি বলেন, ‘সৌদি আরব দায়েশের (আইএস) বিরুদ্ধে তাদের প্রত্যয় ব্যক্ত করেছে। তারা বলেছে, যুদ্ধে জঙ্গি বিমান এবং স্থল সেনা- উভয়টিই পাঠাতে প্রস্তুত রয়েছে তারা।’

তিনি আরো বলেন, ‘দায়েশকে হটাতে প্রতিটি যৌথ বৈঠকে আমরা একটি ব্যাপক এবং ফলপ্রসূ কৌশলের প্রয়োজনিয়তার ওপর জোর দিয়েছি। দুই দেশই এ কৌশলে সম্মত হলে তুরস্ক এবং সৌদি আরব তুর্কি ভূখণ্ড থেকে সিরিয়াতে অভিযান চালাতে পারে।’

সুতরাং একদিকে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে রাশিয়ার সতর্কতা, অপরদিকে সিরিয়াতে সৌদি আরবের স্থল অভিযানের ঘোষণা। সেইসঙ্গে সৌদি আরবের সাথে আছে তার পশ্চিমা মিত্ররা। ধারণা করা হচ্ছে, সিরিয়াতে সৌদি আরব স্থল হামলা শুরু করলে ছাড় দেবে রাশিয়াও। কারণ, মধ্যপ্রাচ্যে পশ্চিমা-বিরোধী লড়াইয়ে আসাদ রাশিয়ার ঐতিহাসিক মিত্র। পরিস্থিতি যা দাঁড়াচ্ছে তাতে সব মিলিয়ে একটি তৃতীয় বিশ্বযুদ্ধ দেখার অপেক্ষায় আছে বিশ্ববাসী!





অর্থ-বাণিজ্য এর আরও খবর

ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি
ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা
কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় :  উপযুক্ত দাম নাই কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় : উপযুক্ত দাম নাই
চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের
খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং করে সুমন এর আয় মাসে ৮ লাখ টাকা খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং করে সুমন এর আয় মাসে ৮ লাখ টাকা
ঠিকাদার-বিসিকের টানাপোড়নে আটকে আছে রাউজান বিসিক শিল্প নগরী কাজ ঠিকাদার-বিসিকের টানাপোড়নে আটকে আছে রাউজান বিসিক শিল্প নগরী কাজ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)