শিরোনাম:
●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি
রাঙামাটি, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৪ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিষ্ট্রেশনে টাকা আদায় !
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিষ্ট্রেশনে টাকা আদায় !
রবিবার ● ১৪ ফেব্রুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিষ্ট্রেশনে টাকা আদায় !

---

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের বিভিন্ন স্থানে বায়োমেট্রিক পদ্ধতিতে গ্রামীন ফোনের সিম রেজিষ্ট্রেশনে গ্রহক হয়রানীর অভিযোগ উঠেছে৷ অনেক স্থানে সিম নিবন্ধনের জন্য আদায় করা হচ্ছে ১০ থেকে ২০ টাকা করে৷ বিশেষ করে ঝিনাইদহ শহরের সরকারী কেসি বিশ্ববিদ্যালয় কলেজের সামনে কয়েকটি দোকানে চরম ভাবে গ্রাহক হয়রানী করা হচ্ছে৷ গ্রমীন ফোনের এ সব ডিলাররা সাইনবোর্ড ঝুলিয়ে প্রতারণার আশ্রয় নিচ্ছে৷ ১৩ ফেব্রুয়ারী শনিবার কেসি বিশ্ববিদ্যালয় কলেজের সামনে ঝিনাইদহ মোবাইল দোকানে “এখানে বায়োমেট্রিক পদ্ধতিতে গ্রামীন ফোনের সিম রেজিষ্ট্রেশন করা হয়” সাইনবোর্ড দেখে গ্রাহকরা যান তাদের সিম নিবন্ধন করতে৷ সেখানে গেলে বলা হয় ফরম ফুরিয়ে গেছে ৷ এর আগেও এই দোকান থেকে বলা হয়েছিল ফরম নেই৷ একই এলাকার মোবাইল হাউস নামের দোকানে গেলে বলা হয় কোম্পানীর লোক বাইরে গেছে৷ ভয়েস টেল নামের দোকানে গেলে কর্কশ সুরে জিজ্ঞাসা করা হয় কিসের সিম নিবন্ধন করবেন৷ গ্রামীন বলার সাথে সাথে জবাব আসে কাষ্টমার কেয়ারে যান৷ এখানে হয় না৷ তাহলে কেন সাইন বোর্ড ঝুলানো ? গ্রাহকদের এমন প্রশ্নের জবাব না দিয়ে দোকান মালিক কেনা বেচায় মন দেন৷ আসিফ মেরাজ নামে এক মোবাইল গ্রাহক বলেন, দোকানটিতে “এখানে বায়োমেট্রিক পদ্ধতিতে গ্রামীন ফোনের সিম রেজিষ্ট্রেশন করা হয়” সাইনবোর্ড ঝুলছে দেখে আমরা সিম রেজিষ্ট্রেশন করতে আসি৷ কিন্তু তারা আমাদের কাজটি করে দেন নি৷ হামদহ বাসষ্ট্যান্ডের বাপ্পা ট্রেডার্সে গেলে বলা হয় লোক বাইরে গেছে, পরে আসুন৷ এ ভাবে শহরের দোকানগুলোতে চরম ভাবে গ্রাহক হয়রানী করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে৷ গ্রামীন ফোনের গ্রাহকরা জরুরী কাজ ফেলে সিম নিবন্ধনের জন্য ঝিনাইদহ শহরের বিভিন্ন পয়েন্টে গেছে তাদের অবজ্ঞা করা হচ্ছে৷ গ্রামীন ফোনের প্রধান কেন্দ্রে ভীড় এড়াতে মানুষ বায়োমেট্রিক পদ্ধতিতে গ্রামীন ফোনের সিম রেজিষ্ট্রেশন করা হয় সাইনবোর্ড দেখে দোকানগুলোতে ভীড় করলেও সেখান থেকে কাংখিত সেবা পাচ্ছেন না৷ দোকানদাররা বলছেন, তাদের রেজিষ্ট্রেশন করতে কোন টাকা দিচ্ছে না৷ এ সময়ে তারা দোকানের কেনা বেচার দিকে বেশি মনোযোগ দিচ্ছেন৷ বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল সিম নিবন্ধনে রিটেইলাররা অর্থ নিলে তাদের কালো তালিকাভুক্ত করে লাইসেন্স বাতিল করার হুঁশিয়ারি দেয়ার পরও টাকার বিনিময়ে শৈলকুপার বিভিন্ন জায়গায় চলছে টাকা নিয়ে সিম নিবন্ধন৷ শৈলকুপা উপজেলা শহর ও আলমডাঙ্গা বাজারে দেখা যায়, কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠানে বায়োমেট্রিক পদ্ধতিতে যে কোনো সিম/রিম নিবন্ধন ও পুনঃ নিবন্ধনে গ্রাহকের কাছ থেকে ১০/২০ টাকা করে নেয়া হচ্ছে৷ আলমডাঙ্গা বাজারে সিম নিবন্ধন করতে আসা মাছুদ রানা অভিযোগ করে বলেন, বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন ও পুনঃ নিবন্ধনে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী গ্রাহকের কাছ থেকে অর্থ না নেয়ার নির্দেশ দেয়ার পরও এখানে গ্রামীণ সিম প্রতি ১০ টাকা করে নিচ্ছেন রিটেইলাররা৷ এছাড়া একটা সিম নিবন্ধনের পর নিবন্ধনের গ্রাহক কপির জন্য একাধিক বার রিটেইলারদের কাছে ঘুরতে হচ্ছে৷ এ বিষয়ে রিটেলারদের সঙ্গে কথা বলে জানা যায়, গ্রামীণফোন, এয়ারটেল, রবি, সিটিসেল ২ দশমিক ৭ শতাংশ কমিশন দেয়৷ বাংলালিংক দেয় ২ দশমিক ৮ শতাংশ, টেলিটক দেয় ৩ শতাংশ রাভ৷ প্রতিটি সিম নিবন্ধন করাতে ৫ থেকে ১০ মিনিট লাগে, যা করাতে গিয়ে তাদের ব্যবসায় অনেক ক্ষতি হয়৷ ব্যবসার ক্ষতি পূষিয়ে নেওয়ার জন্য অতিরিক্ত টাকা আদায় করা হয়৷ ঝিনাইদহের শৈলকুপার ভাটোই বাজারে সিম নিবন্ধনের জন্য আদায় করা হচ্ছে ১০/২০ টাকা পর্যন্ত ৷ গ্রাহকরা জানিয়েছেন, ভাটোই বাজারে রাজু বিপনী এন্ড টেলিকম নামক প্রতিষ্ঠানের মালিক গোলাম রছুল ১০ টাকা ও ২০ টাকা নিয়ে সিম নিবন্ধনের জন্য টাকা নিচ্ছেন৷ কুলচারার গ্রামের মিলন, রকি, সাবিন, জুয়েলসহ অনেকের অভিযোগ সিম রেজিষ্ট্রেশনের জন্য জোর করে টাকা নেওয়া হচ্ছে৷ প্রতবাদ করলে রেজিষ্ট্রেশন করা হচ্ছে না৷ দোকান মালিক গোলাম রসুল সাংবাদিককে বলেন, কিছু টাকা না নিলে দোকান চলবে কিভাবে ? এ ব্যাপারে ঝিনাইদহ গ্রামীনের ডিষ্ট্রিবিউশন অপারেশ ম্যানেজারের বক্তব্য জানতে তার মোবাইলে একাধিকবার ফোন দিয়েও তাকে পাওয়া যায় নি৷





অপরাধ এর আরও খবর

ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)