শিরোনাম:
●   পার্বতীপুরে ভুট্টার বাম্পার ফলন ●   আগামীর ঈশ্বরগঞ্জ গড়তে এমপি মাজেদ বাবুর নতুন উদ্যোগ ●   পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ ●   ঈশ্বরগঞ্জে এক স্কুল থেকেই ৬ বিসিএস স্বাস্থ্য ক্যাডার ●   বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ●   কাপ্তাইয়ে রূপসী কাপ্তাইয়ের পক্ষ থেকে সাংবাদিক সংবর্ধনা ●   পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা ●   ঝালকাঠিতে মাদক মামলায় চেয়ারম্যানের পুত্রসহ আটক-২ ●   সংসদ সদস্যপদকে অলাভজনক করা দরকার ●   নাঈম উদ্দীনের উপর পুলিশের হামলার ঘটনায় গণতান্ত্রিক ছাত্র জোটের প্রতিবাদ ●   পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর ●   ঝালকাঠির দুই সংসদ সদস্যের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা ●   ১৮০ দিনের কর্মসূচি দৃশ্যমান করা ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর ●   কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ●   কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এর শ্রদ্ধা ●   রাবিপ্রবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ●   আমের মুকুলে সেজেছে ঈশ্বরগঞ্জ : বাম্পার ফলনের সম্ভাবনা ●   একুশ মানেই অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান : চুয়েট ভিসি ●   ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   নেতৃত্ব নয়, সেবক হয়ে ব্যবসায়ীদের পাশে থাকতে চান হাজী মিল্টন রহমান ●   নবীগঞ্জে জঙ্গল থেকে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী ●   কাউখালীতে ব্রাকের কীটনাশকযুক্ত মশারী বিতরণ ●   গোলাপগঞ্জে কলার বাজারে ক্রেতারা দিশেহারা ●   ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ চিকিৎসক যোগদান ●   আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ●   মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী র‌্যালি ●   সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   কেপিএম স্কুলের ছাত্র জাহেদ উর রহমান এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
রাঙামাটি, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৩০ জুলাই ২০২০
প্রথম পাতা » ঢাকা বিভাগ » নারায়ণগঞ্জ সিটি মেয়র নিজেই ফুটপাতের অবৈধ দখলদার : টিপু
প্রথম পাতা » ঢাকা বিভাগ » নারায়ণগঞ্জ সিটি মেয়র নিজেই ফুটপাতের অবৈধ দখলদার : টিপু
বৃহস্পতিবার ● ৩০ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নারায়ণগঞ্জ সিটি মেয়র নিজেই ফুটপাতের অবৈধ দখলদার : টিপু

ছবি : আবু হাসান টিপুসংবাদ বিজ্ঞপ্তি :: ‘ফুটপাত হাটার জন্য তৈরী, ফুটপাত দিয়ে হাটার অধিকার আমার জনগণের অধিকার’ নাসিক মেয়রের এ উক্তিকে ভুতের মুখে রাম নাম বলে আখ্যায়িত করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু হাসান টিপু। তিনি বলেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র নিজেই ফুটপাত দখল করে আলী আহম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের ভবন নির্মান করেছেন। যে মেয়র নিজেই ফুটপাতের অবৈধ দখলদার তার মুখে এমন কথা শোভা পায় না। এমন কি ফুটপাত থেকে হকারদের উচ্ছেদেরও তার কোন নৈতিক অধিকার নেই।

আবু হাসান টিপু বলেছেন ‘ভাই-বোন অভিনীত নারায়ণগঞ্জ নাট্যের’ প্রতি জনগণের এখন আর কোন আগ্রহ নেই, তাই এই নাটকে অভিনয় করে সস্তা মারহাবা কুরানোরও অবকাশ নেই। তিনি বলেন স্থায়ী অস্থায়ী মিলিয়ে ৫০ লক্ষ মানুষের এই নারায়ণগঞ্জে ইতোপূর্বে মাত্র ৮৭১ জন হকারকে ‘পুর্নবাসন’ করে হকার উচ্ছেদ কল্পে তিনি যে দম্ভোক্তি করছেন তা অবিবেচনা প্রসুত। কেননা দেশে তিন থেকে সাড়ে তিন কোটি লোক বেকার তার উপরে প্রতিদিন শ্রমবাজারে প্রবেশ করছে হাজার হাজার মানুষ এই বিশাল জনগোষ্ঠির জন্য সরকারী উদ্যোগে কোন কর্মসংস্থান নেই। এমতাবস্থায় জীবিকার প্রয়োজনেই তারা সহজলভ্য পথ খুঁজে নিতে বাধ্য হচ্ছেন। আর এ কারণেই প্রতি দিন বাড়ছে হকারের সংখ্যা।

আজ বৃহস্পতিবার ৩০ জুলাই এক বিবৃতিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক জননেতা কমরেড আবু হাসান টিপু এসব কথা বলেন।

তিনি বলেছেন সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জের প্রায় নব্বই ভাগ মানুষই দরিদ্র। এই মানুষগুলোর নিত্য প্রয়োজনীয় প্রণ্যর চাহিদা মিটাচ্ছে হকাররা। নুন আনতে পান্তা ফুরানো অসহায় দরিদ্র মানুষ গুলোর সারা জীবনের সখ আহলাদ মিটানোর, বিলাসী পণ্য কেনার একমাত্র যায়গা হলো এই ফুটপাত। আর এই হতভাগ্য মানুষের সংখ্যা মোট জনসংখ্যার ষাট ভাগেরও বেশী। নারায়ণগঞ্জ নাট্যের ভাই কিংবা বোন অথবা তাদের সাথে সংশ্লিষ্টদের মতো এরা নিশ্চয় ব্যাংকক-সিঙ্গাপুর শপিং করতে যাওয়ার সামর্থ্য রাখেন না। যারা হকার উচ্ছেদ করে মারহাবা কুড়াতে ব্যস্ত তারা কি কখনো ভেবে দেখেছেন যদি হকারই না থাকে তবে আমার দেশের অর্ধেকের বেশী দরিদ্রসীমার মধ্যে বসবাসকারী সাধারণ মানুষ নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে কোন বাজারে যাবেন? এই লাখো লাখো মানুষ কি শহরের চকচকে বিপনী বিতানে যাওয়ার সাহস রাখেন?

আবু হাসান টিপু আরও বলেছেন, কর্তা ব্যাক্তিরা শুধু কয়েক হাজার হকারকেই বড় করে দেখছেন, এদের উচ্ছেদই সকল সমস্যার সমাধান মনে করছেন কিন্তু একটু ভাবছেন না, দেশের যে জনগোষ্ঠীর মানুষের চাহিদা এরা পূরণ করে সেই মানুষগুলো যাবে কোথায়? কে দিবে এর উত্তর? লুটেরা ধনিক শ্রেণীর এই পুঁজিবাদী ভন্ড সমাজের এটা গতানুগতিক নিষ্ঠুরতা ছাড়া আর কিইবা হতে পারে। নব্য ধনিকরা রঙ্গিন চশমায় যখন তাকান তখন সব কিছুকেই রঙ্গিন দেখতে চান, নিচ তলার খেটে খাওয়া নুন আনতে পান্তা ফুরানো মানুষগুলোকে মনে করে সমাজের উচ্ছিষ্ট। যাদের দিয়ে সমাজ-রাষ্ট্র; যারা গোটা দুনিটাকেই বাঁচিয়ে রাখছে, যারা এই বিশে^র হারাহারি অংশিদার-মালিক; সেই তাদেরই অস্তিত্ত্ব¡ স্বীকার করতে যেন জাত চলে যায়।

তিনি বলেছেন ফুটপাত দখল মুক্ত করে ফুটপাত দিয়ে জনগণের হাটার অধিকার প্রতিষ্ঠা করা নাগরিক অধিকার সমুন্নত রাখতে এবং নগরের সৌন্দর্য বৃদ্ধির সার্থেই প্রয়োজন কিন্তু তার জন্য বিকল্প ব্যবস্থা ছাড়াই কয়েক হাজার হকারকে বেকার করে দেয়ার অমানবিক সিদ্ধান্ত কোনভাবেই বরদাস্ত করা যায় না।

প্রসঙ্গত: গত ২৯ জুলাই সন্ধ্যায় প্রবাসীদের দ্বারা নিয়ন্ত্রিত বাসভুমি নামে একটি ফেসবুক পেজের লাইভ আয়োজনে যুক্ত হয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী উল্লেখিত মন্তব্যটি করেছিলেন।





ঢাকা বিভাগ এর আরও খবর

পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
সংসদ সদস্যপদকে অলাভজনক করা দরকার সংসদ সদস্যপদকে অলাভজনক করা দরকার
নাঈম উদ্দীনের উপর পুলিশের হামলার ঘটনায় গণতান্ত্রিক ছাত্র জোটের প্রতিবাদ নাঈম উদ্দীনের উপর পুলিশের হামলার ঘটনায় গণতান্ত্রিক ছাত্র জোটের প্রতিবাদ
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
১৮০ দিনের কর্মসূচি দৃশ্যমান করা ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর ১৮০ দিনের কর্মসূচি দৃশ্যমান করা ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর
কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এর শ্রদ্ধা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এর শ্রদ্ধা
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
নেতৃত্ব নয়, সেবক হয়ে ব্যবসায়ীদের পাশে থাকতে চান হাজী মিল্টন রহমান নেতৃত্ব নয়, সেবক হয়ে ব্যবসায়ীদের পাশে থাকতে চান হাজী মিল্টন রহমান
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা

আর্কাইভ