শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, বুধবার, ১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৪ আগস্ট ২০২০
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে বন্যা পরিস্থিতির অবনতি: পানিবন্দি পৌরবাসী
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে বন্যা পরিস্থিতির অবনতি: পানিবন্দি পৌরবাসী
মঙ্গলবার ● ৪ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাটমোহরে বন্যা পরিস্থিতির অবনতি: পানিবন্দি পৌরবাসী

ছবি : সংবাদ সংক্রান্তচাটমোহর প্রতিনিধি ::করোনা পরিস্থিতিতে জীবিকায় টান পড়েছে। এর মধ্যে বন্যা এসেছে মরার ওপর খাঁড়ার ঘা হয়ে। পাবনার চাটমোহরে ক্রমেই বন্যা পরিস্থিতি খারাপ হচ্ছে। গুমানী ও বড়াল নদীর পানি বিপদ সীমার অতিক্রম করেছে। একে একে তলিয়ে যাচ্ছে ঘর-বাড়ি,রাস্তা-ঘাট। ভেসে যাচ্ছে পুকুর। শিক্ষা প্রতিষ্ঠানে সাতার পানি।

চলনবিল অধ্যুষিত এ উপজেলায় বন্যা পরিস্থিতি এবার ১৯৯৮ সালের চেয়েও ভয়াবহ রূপ ধারণ করবে বলে আশংকা বিলপাড়ের বন্যাদূর্গত মানুষের। উপজেলায় নিম্নাঞ্চল ছাপিয়ে বন্যার পানি ঢুকে পড়েছে চাটমোহর পৌর শহরে। পৌর ভবনের পাশের রাস্তাসহ প্লাবিত হয়েছে পৌর ভবনের মাঠ। পানি ঢুকে পড়েছে শহরের মধ্যে। প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।

করোনার এই কালবেলায় দীর্ঘমেয়াদি বন্যা মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। এই কঠিন পরিস্থিতিতে এখন পর্যন্ত কোন ত্রাণ দেওয়া হয়নি। বানভাসিরা চরম সংকটে দিন পার করছে। তবে উপজেলায় প্রায় ১৯ হাজার পরিবারকে ভিজিএফ-এর চাউল দেওয়া হয়েছে।

সরেজমিন উপজেলার হান্ডিয়াল, ছাইকোলা ও নিমাইচড়া ইউনিয়ন পরিদর্শন করে দেখা গেছে,বন্যাদুর্গত এলাকায় পানিবন্দি মানুষের পাশাপাশি গবাদি পশুর বাসস্থান ও খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। অনেকে তাদের গবাদি পশু নিয়ে উঁচু সড়ক ও সেতুতে আশ্রয় নিয়েছে। কিছু এলাকায় দেখা দিয়েছে পানীয় জলের সংকট।

পানিবন্দি হয়ে পড়েছে উপজেলার ১ হাজারের বেশী পরিবার। বিভিন্ন স্থানে সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় চলাচল বন্ধ হয়ে গেছে। বন্যার পানিতে তলিয়ে গেছে কয়েকশ’ মাছের ঘের ও ফসলি জমি।

পৌর সভার ২ নং ওয়ার্ডের কাউন্সেলর মো. জহুরুল ইসলাম জানালেন, পৌর সভার প্রায় সকল ওয়ার্ডেই কম বেশি পানিতে প্লাবিত হয়েছে তবে আমার ২নং ওয়ার্ডের পৌরভবনসহ কিছু রাস্তা-ঘাট ও বাসা-বাড়ি বেশি প্লাবিত হয়েছে।

ছাইকোলা ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম জানালেন, তার ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম, শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তা বন্যায় প্লাবিত হয়েছে।

নিমাইচড়া ইউপি চেয়ারম্যান প্রকৌশলী এএইচএম কামরুজ্জামান খোকন জানালেন, তার ইউনিয়নের ৮টি গ্রাম এখন বন্যা কবলিত। ৮টি শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল রাস্তা-ঘাটই পানির নিচে। বন্যার্তরা চরম দূর্ভোগে পড়েছে। ৫ শতাধিক পরিবার এখন পানিবন্দি।

হান্ডিয়াল ইউপি চেয়ারম্যান কে এম জাকির হোসেন জানালেন, উপজেলার হান্ডিয়াল ইউনিয়ন পুরোটাই বন্যা কবলিত। বন্যার্ত মানুষগুলো চরম দূর্ভোগে পতিত হয়েছে। দ্রুত ত্রাণ তৎপরতা চালানো দরকার।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান বললেন, উপজেলার ৫টি ইউনিয়ন বন্যা কবলিত। ইতোমধ্যে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। চেয়ারম্যানদের বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা করার জন্য বলা হয়েছে। শীঘ্রই সরকারি সহায়তা দেওয়া হবে।





আর্কাইভ