শিরোনাম:
●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৫ আগস্ট ২০২০
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » বৈরী আবহাওয়ায় মোংলাবন্দরে পণ্য খালাস কাজ ব্যাহত
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » বৈরী আবহাওয়ায় মোংলাবন্দরে পণ্য খালাস কাজ ব্যাহত
বুধবার ● ৫ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বৈরী আবহাওয়ায় মোংলাবন্দরে পণ্য খালাস কাজ ব্যাহত

ছবি : সংবাদ সংক্রান্তবাগেরহাট প্রতিনিধি :: সুন্দরবনে উপকুলে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপ সৃষ্টির কারনে মোংলা বন্দরে তিন নম্বর স্থানীয় সর্তক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। যার কারনে গত দু’দিন ধরে মোংলা বন্দরসহ সুন্দরবন উপকুল অঞ্চলে বৈরী আবহাওয়া বিরাজ করছে। দিনের বেলায় সূর্যের দেখা মিলছে না। এতে বিপাকে পড়েছে এ অঞ্চলের নিম্ন আয়ের মানুষ। অপরদিকে হালকা ও ভারী বৃষ্টির ফলে বন্দরে অবস্থানরত সামুদ্রিক জাহাজ থেকে পণ্য খালাস কাজ ব্যাহত হচ্ছে। কয়েকদিন ধরে প্রচন্ড ভ্যাপসা গরমের কিছুটা হলেও স্বস্তি এসেছে এ অঞ্চলের মানুষের মাঝে।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে লঘু চাপ সৃষ্টি হওয়ায় মঙ্গলবার ও বুধবার সুন্দরবন উপকুল অঞ্চলে বৈরী আবহাওয়া বিরাজ করছে। দুইদিন ধরে এ অঞ্চলের উপরদিয়ে বয়ে যাচ্ছে বৈরী আবহাওয়া, যার ফলে মোংলা বন্দরে থেমে থেমে হালকা ও ভারী বৃষ্টি হচ্ছে। দিনের বেলায় সূর্যের দেখা মেলেনি। মুষলধারে বৃস্টি আর দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে বিপাকে পড়েছে শহরের চলাচলকারীরা। বৈরী আবহাওয়া আর বৃস্টির কারনে নিম্ম আয়ের মানুষের দুর্ভোগ বৃদ্ধি পেয়েছে। লঘুচাপের ফলে সাগর প্রচন্ড উত্তাল, সুন্দরবনের অভ্যন্তরে ও সাগরে জেলেরা জাল ফেলে মাছ ধরতে পারছেনা।
এছাড়া সুন্দরবনের দুবলার চর এলাকায় সাগর থেকে আহরিত মাছ নিয়েও বাজারগুলোতে উঠে আসতে পারছেনা জেলেরা। এতে বড় ধরনের লোকসানের মুখে পড়তে হচ্ছে তাদের। এদিকে হালকা ও ভারী বৃষ্টির ফলে মোংলা বন্দরে অবস্থানরত সামুদ্রিক জাহাজ থেকে পণ্য খালাস কাজ ব্যাহত হচ্ছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন জানান, বুধবার দুপুর পর্যন্ত সার, ক্লিংকার, পাথর, গ্যাস, ফ্লাই আ্যাশসহ মোট ১২টি বাণিজ্যিক জাহাজ এ বন্দরে পণ্য খালাসের অপেক্ষায় এখানে অবস্থান করছে। লঘুচাপের কারনে বন্দরের পন্য খালাস-বোঝাইয়ে তেমন কোন প্রতিবন্ধকতা সৃষ্টি না হলেও সারবাহী জাহাজের পন্য খালাস কাজ ব্যাহত হচ্ছে। এছাড়া বন্দর থেকে পন্য নিয়ে ছোট ছোট নৌযান দেশের অন্যান্য জায়গায় যাওয়ার জন্যও কোন সমস্যা হচ্ছেনা। তবে বৃষ্টির মধ্যেও বন্দরের জেটি এলাকায় কার্যক্রম রয়েছে স্বাভাবিক।

কমিউনিটি ব্যাংকের বাগেরহাটে এটিএম বুথের উদ্বোধন

বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাট পুরাতন পুলিশ লাইনের পুনক মার্কেটে কমিউনিটি ব্যাংকের ১১৪তম এটিএম বুথের উদ্বোধন করা হয়েছে। ৫ আগষ্ট বুধবার দুপুরে বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় ফিতা কেটে এ বুথের উদ্বোধন করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মীর মো: শাফিন মাহমুদ ও ব্যাংক কর্মকর্তা মো: নূর আল ফিরোজসহ পুলিশ বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, পুলিশ সদস্যদের পাশাপাশি সাধারন মানুষেরাও এই ব্যাংকের সেবা গ্রহন করতে পারবে। ইতিমধ্যে সারা দেশে এই ব্যাংকের ১০টি শাখা খোলা হয়েছে। দ্রুত ৬৪ জেলায় শাখা ও প্রতিটি থানায় একটি করে এটিএম বুথ খোলা হবে।





অর্থ-বাণিজ্য এর আরও খবর

চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার

আর্কাইভ