সোমবার ● ১০ আগস্ট ২০২০
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে জাতীয় শোক দিবসের প্রস্তুতিমুলক সভা
ঝালকাঠিতে জাতীয় শোক দিবসের প্রস্তুতিমুলক সভা
গাজী মো.গিয়াস উদ্দিন,ঝালকাঠি প্রতিনিধি :: স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঝালকাঠি জেলা আওয়ামী যুবলীগের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার ১০ আগস্ট সকাল ১০টায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ১৫ আগস্ট নানা কর্মসূচি পালনের লক্ষ্যে জেলা আওয়ামী যুবলীগ এ সভায় দোয় ও মিলাদের আয়োজন করে।
ঝালকাঠি জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও পৌর কাউন্সিলার রেজাউল করিম জাকিরের সভাপতিত্বে সভায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য দেন এমপি আমির হোসেন আমু। আলোচনায় অংশ নেন- জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সরদার মো.শাহ আলম,সাধারণ সম্পাদক এ্যডভোটেক খান সাইফুল্লাহ পনির,সাংগঠনিক সম্পাদক মো.হাবিবুর রহমান হাবিল,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ হাওলাদার,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো.খসরু নোমান, সাবেক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যডভোকেট এম আলম খান কামাল, যুবলীগ নেতা মো.কামাল শরীফ, মো.ছবির হোসেন, সাবেক ছাত্রলীগের সভাপতি মো.জামাল হোসেন মিঠুসহ স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হবে বলে বক্তারা জানান।





পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ
ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন
ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল
ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম
ঝালকাঠিতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
ঝালকাঠিতে ১ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার
ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিন ধরে পানি নেই, রোগীরা ভোগান্তিতে