শিরোনাম:
●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক
রাঙামাটি, সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৪ আগস্ট ২০২০
প্রথম পাতা » পাবনা » পাবনায় বসতবাড়ি থেকে ১১ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার
প্রথম পাতা » পাবনা » পাবনায় বসতবাড়ি থেকে ১১ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার
শুক্রবার ● ১৪ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাবনায় বসতবাড়ি থেকে ১১ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

ছবি : সংবাদ সংক্রান্তমো. নূরুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি :: পাবনার বেড়া উপজেলার যমুনা পারের একটি বাড়ি থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

আজ ১৪ আগস্ট শুক্রবার সকাল আটটার দিকে উপজেলার হাঁটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের পেঁচাকোলা গ্রামের বেল্লাল হোসেনের বাড়ি থেকে এ অজগরটি উদ্ধার করা হয়।

পরে খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা সিরাজগঞ্জ “বঙ্গবন্ধু সেতু ইকোপার্কে” অবমুক্ত করার জন্য সেটিকে গ্রহণ করেন।

এলাকাবাসীর ধারণা বন্যার পানিতে ভেসে এসে সাপটি ওই স্থানে আশ্রয় নিয়েছিল।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের যমুনা পারের পেঁচাকোলা গ্রাম এবারের বন্যায় প্লাবিত হয়েছিল।
বর্তমানে বেশির ভাগ বাড়ি থেকেই পানি নেমে গেছে।

এ অবস্থায় শুক্রবার সকালে গ্রামের বেল্লাল হোসেনের বাড়ির ইটের গাদায় একটি বিশালাকৃতির অজগর সাপ দেখতে পায় স্থানীয়রা। বাড়ির লোকজনের চিৎকার-চেঁচামেচিতে এলাকাবাসী সেখানে ছুটে গিয়ে সাপটিকে ধরে বস্তাবন্দী করে ফেলেন। সাপটি লম্বায় ১১ ফুট এবং এর ওজন ১৩ কেজি। সাপটিকে এক নজর দেখার জন্য উৎসুক জনতার ব্যাপক ভিড় দেখা যায়। পরে এদিন দুপুর দেড়টার দিকে বন বিভাগের লোকজন সাপটিকে নিজেদের জিম্মায় নিয়ে বঙ্গবন্ধু সেতু ইকোপার্কে সেটিকে অবমুক্ত করার জন্য রওনা হন।

বাড়ির মালিক বেল্লাল হোসেনের বড় ভাই ইউসুফ আলী বলেন, ‘আমার ছোট ভাইয়ের ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাপটিকে কয়েকজনের সহায়তায় উদ্ধার করি। এর কোনো ক্ষতি যাতে না হয় সে ব্যাপারে সতর্ক দৃষ্টি রেখে বন বিভাগের লোকজনের হাতে তুলে দেই। আমাদের গ্রামটি ঘনবসতিপূর্ণ এলাকা। এখানে বন্যার পানিতে ভেসে আসা ছাড়া আর কোনো উপায়ে এই সাপ আসার সুযোগ নেই। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহীর বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন, অজগর শান্ত প্রকৃতির সাপ। মানুষের কোনো ক্ষতি করে না। সাপটির প্রতি সদয় আচরণ করায় এলাবাসীর প্রতি ধন্যবাদ জানাচ্ছি। ঘনবসতিপূর্ণ ওই এলাকায় সাপটি বন্যার পানিতেই ভেসে এসেছে বলে ধারণা করছি।

পাবনার সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ‘খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে কর্মীদের পাঠিয়ে সাপটি আমাদের জিম্মায় নিয়েছি। সাপটিকে বঙ্গবন্ধু সেতু ইকোপার্কে আজই অবমুক্ত করা হবে।





আর্কাইভ