শিরোনাম:
●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৩ আগস্ট ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » উপকূলে ভেসে গেছে কয়েক হাজার মৎস্য ঘের
প্রথম পাতা » খুলনা বিভাগ » উপকূলে ভেসে গেছে কয়েক হাজার মৎস্য ঘের
রবিবার ● ২৩ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উপকূলে ভেসে গেছে কয়েক হাজার মৎস্য ঘের

ছবি : সংবাদ সংক্রান্তশেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের মোরেলগঞ্জ-শরণখোলার বেড়িবাঁধের বাইরে বসবাসকারী ১৬ গ্রামের প্রায় ৩ হাজারপরিবার দিনে দুইবার ডুবছে। লঘুচাপের প্রভাবে অস্বাভাবিক পানি বৃদ্ধি পাওয়ায় এসব গ্রামের সমস্ত ঘরবাড়ি তলিয়ে গেছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে পনি বেড়েছে তিন থেকে চার ফুট। উপকূল দিয়ে বয়ে যাওয়া সর্বশেষ ঘূর্ণিঝড় আম্ফানেও এতো পানি হয়নি বলে জানিয়েছেন এলাকাবাসী। ভেসে গেছে কয়েক হাজার মৎস্য ঘেরের মাছ। নষ্ট হয়েছে চাষীদের সবজি ক্ষেত। দিশেহারা হয়ে পড়েছেন মৎস্য ও সবজি চাষীরা। অনেকের বাড়ি ঘরেও পানি উঠে গেছে। রান্নাও বন্ধ রয়েছে অনেকের। তবে সঠিক কি পরিমান ক্ষতি হয়েছে তা জানাতে পারেননি মৎস্য ও কৃষি বিভাগ।

খোঁজ নিয়ে জানা গেছে, মোরেলগঞ্জ পৌর সদর। প্লাবিত হয় রাস্তা-ঘাট আর বাজারের অলিগলি। ব্যবসায়ীরা দোকানে হা-পা গুটিয়ে পানি নেমে যাবার অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা গুণতে হয় প্রহর। ক্রেতা-বিক্রেতারা কেউবা হাঁটু পানি ভেঙ্গে,কেউবা ভ্যান মটর সাইকেলে ছুটছে। পৌর সদরের বারইখালী পুরাতন থানা ও ফেরিঘাট এলাকায় পানগুছি নদী স্রেতে আছড়ে পড়ছে রাস্তায় উপরে। হুহু করে ঢুকে পড়ছে পানি লোকালয়। কালাচাঁদ মাজার এলাকার স্লুইজ গেট দীর্ঘদিন অকেজো। পৌর বাজারের ড্রেনের বিভিন্ন পয়েন্ট থেকে স্বাভাবিক জোয়োরেও রাস্ত-ঘাট প্লাবিত হয়। ডুবে গেছে উপজেলা প্রশাসন চত্বর, খাদ্য গুদাম এলাকা। পৌর মেয়র এ্যাড.মনিরুল হক তালুকদার জানিয়েছেন, জোয়ারের পানিতে পৌর সভার ২০ কিমি. রাস্তা ক্ষতিগ্রস্থ হয়েছে। এখন জরুরী ভিত্তিতে প্রয়োজন শহর রক্ষা বাঁধ।
বারইখালী ইউনিয়নের পানগুছি নদীর তীরবর্তী ফেরিঘাট থেকে কাশ্মীর হয়ে বহরবুনিয়া হয়ে ফুলহাতা পর্যন্ত প্রায় ৬/৭ কিমি. রাস্তার ব্যাপক ক্ষতিসাধিত হয়েছে বলে ইউনিয়ন চেযারম্যান শফিকুর রহমান লাল ও টিএম রিপন জানান। জোয়ারের পানিতে রোপনা আমন ক্ষেত ঢুবে গেছে।
বাগেরহাট জেলার মোরেলগঞ্জ, রামপাল, চিতলমারী, কচুয়া,ফকিরহাট, সদর উপজেলার বিপুল পরিমান মৎস্য ঘের পানিতে তলিয়ে গেছে। মাঠের ঘেরগুলো পানিতে প্লাবিত হয়ে একাকার হয়ে পড়েছে। মাছের ঘের থেকে পানির সাথে মাছ বের হয়ে বিভিন্ন নদী ও খালে চলে যাচ্ছে। এতে চাষীদের কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। ইতিপূর্বে এ অঞ্চলের মানুষের সুপারসাইক্লোন আম্পান ও জোয়ারের পানিতে চিংড়ি ও মাছের অপুরনীয় ক্ষতি হয়েছে। এখন অতিবর্ষনে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় মৎস্য ও সবজি চাষীরা চরম সঙ্কট ও দুশ্চিন্তার মধ্যে দিন পার করছে।

চিতলমারী উপজেলার ঘের ব্যবসায়ী আব্দুর রহমান জানান,আমি ৫ একর জায়গা অন্যের জমি লিজ নিয়ে ঘের করি ও ঘেরের পাশে সবজি চাষ করি। যা দিয়ে আমাদের সংসার চলে। কয়েকদিন ধরে অতি বৃষ্টির কারনে আমার ঘের পানিতে ডুবে গেছে। চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছে।
মোড়েলগঞ্জ উপজেলার ঘষিয়াখালী গ্রামের পলাশ শরিফ বলেন, ২২ বিঘা জমিতে ৭ থেকে ৮ লাখ টাকা ব্যয় করে মাছ চাষ করেছিলাম। পানিতে সব ভাসিয়ে নিয়ে গেল। কীভাবে দেনা শোধ করব জানিনা।
আম্পানের পরে আবার নতুন করে শুরু করেছিলাম সব কিছু। যখন মাছ বিক্রি করব তখনই টানা বৃষ্টি ও জোয়ারের পানি আবারও ভেসে গেল আমাদের স্বপ্ন। কী করব জানি না।
এদিকে বৈরী আবহাওয়ার কারণে নদী ও সাগরে জাল ফেলতে না পেরে বঙ্গোপসাগরের তীরবর্তী সুন্দরবনে অবস্থান নিয়েছেন কয়েক হাজার জেলে। কেউ কেউ আবার শরণখোলায় নিজ উপজেলায়ও ফিরে এসেছে।
পূর্ব সুন্দরবন বিভাগে শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদীন বলেন, সমুদ্রে ঝড় হলে জেলেরা সাধারণত বনের খালে আশ্রয় নিয়ে থাকেন। অনেক জেলে আবার লোকালয়েও আশ্রয় নিয়েছে। কোনো জেলে যদি সমুদ্রে সমস্যায় পড়ে থাকে তাহলে তাদের আশ্রয় ও উদ্ধারের জন্য বন বিভাগ চেষ্টা করবে।

মোরেলগঞ্জ উপজেলা কৃষি অফিসার রেহেনা পারভীন জানান, বৃষ্টি ও অতিরিক্ত জোয়ারের পানি আরো দীর্ঘ হলে ৬শ হেক্টর রোপা আমনের বীজতলা ও ২শ’ হেক্টর সবজি ক্ষেতের ক্ষতির সম্ভাবনা রয়েছে।

কৃষি সম্প্রসারন অধিদপ্তর বাগেরহাটর উপ-পরিচালক রঘুনাথ কর জানান, সবজি মৌসুমের এখন প্রায় শেষ সময়। এখনো বৃষ্টিতে সবজির তেমন কোন ক্ষতি হয়নি। এভাবে যদি আরো ২/১ দিন ধরে বৃষ্টি হয় তাহলে সবজি ও আমনের বীজতলা সহ আগাম শীত কালিন সবজির বীজ তলার ব্যাপক ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে।
মৎস্য অধিদপ্তর খুলনা বিভাগীয় উপ-পরিচালক নারায়ন চন্দ্র মন্ডল বলেন, আমরা খবর পেয়েছি অবিরাম বৃষ্টি ও বেড়িবাঁধ উপচে জোয়ারের পানি প্রবেশ করে বাগেরহাটের কোথাও কোথাও চিংড়ি ঘের ডুবে গেছে। আমরা জেলা ও উপজেলা মৎস্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি ক্ষয়ক্ষতি নিরুপনের জন্য। মাঠ পর্যায় থেকে তথ্য পেলে সরকারকে পরিমান জানানো হবে।

মোরেলগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

বাগেরহাট :: বাগেরহাটের মোরেলগঞ্জ প্রেস ক্লাবের কর্মরত সাংবাদিকদের সাথে সদ্য যোগদানকৃত অফিসার ইন চার্জ মো. মনিরুল ইসলাম মনির শুক্রবার রাতে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন।
মোরেলগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি বলেন, পুলিশ জনগণের বন্ধু। আর জনগণের বন্ধু হিসেবে আমি কাজ করতে চাই। এতে ক্ষেত্রে চাই সকলের সহযোগীতা। বিশেষ করে সাংবাদিকদের সহযোগীতা আমাদের একান্ত কাম্য। সমাজ উন্নয়নে সাংবাদিকদের লেখনির ভূমিকা প্রশংসনীয়। সমাজের নানা ন্যায় অন্যায় সুখ দুঃখের চিত্র তারা লেখনির মাধ্যমে তুলে ধরেন। সচেতন করেন দেশ ও জাতিকে।
তিনি আরো জানান, অফিসার ইন চার্জ হিসেবে মোরেলগঞ্জ তৃতীয় থানা। এর আগে তিনি মুজবনগর ও খুলনার ফুলতলা থানায় অফিসার ইন চার্জ হিসেবে দায়িত্বে ছিলেন। দুই বছরের বেশি সময় ছিলেন জাতিসংঘ মিশনে। পৈত্রিক নিবাস যশোর কতোয়ালী থানা। এক কন্যা সন্তানের জনক তিনি।
মোরেলগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মাসুম এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)