শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৪ আগস্ট ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » “আনসার আল ইসলাম’র দুই সদস্যকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট
প্রথম পাতা » খুলনা বিভাগ » “আনসার আল ইসলাম’র দুই সদস্যকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট
সোমবার ● ২৪ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

“আনসার আল ইসলাম’র দুই সদস্যকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট

ছবি : সংবাদ সংক্রান্তজাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ :: ঝিনাইদহে নিষিদ্ধ জঙ্গি সংগঠন “আনসার আল ইসলাম’র দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের এন্টিটেররিজম ইউনিট (এটিইউ)। ২৩ আগষ্ট রবিবার রাতে সদর উপজেলার সাগান্না গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- সাগান্না মঙ্গলপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে ইনামুল হক (২৪) ও মসজিদ পাড়া এলাকার মৃত আহম্মেদ আলীর ছেলে সিরাজুল ইসলাম (২৩)। সোমবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো: হাসানুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে সাগান্না গ্রামে অভিযান চালানো হয়। এসময় দুটি মোবাইল ফোন, ২৪টি সিমকার্ড, ৫টি মেমোরি কার্ড, জিহাদি বই এবং বিপুল পরিমান বৈদ্যুতিক তারসহ বোমা তৈরীর বিভিন্ন উপাদান উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় ইনামুল হক ও সিরাজুল ইসলাম নামের ২ জনকে গ্রেফতারকৃতরা পুরাতন মোবাইল ফোনের ব্যাটারী বৈদ্যুতিক তার ও বোমা তৈরীর অন্য উপাদান দিয়ে শক্তিশালী বিস্ফোরক তৈরীর বিষয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করে আসছিল বলে জানিয়েছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তারা একে অন্যের সাথে যোগাযোগ করে আসছে। গ্রেফতারকৃতরা ইসলামী খিলাফাহ প্রতিষ্ঠার লক্ষ্যে জিহাদী কার্যক্রমে তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে।
১৫ বছর পূর্বে মৃত ব্যক্তির নামে গ্রেফতারি পরোয়ানা জারি

ঝিনাইদহ :: আফসার আলী বিশ্বাস। মারা গেছেন প্রায় ১৫ বছর আগে। অথচ ১৫ বছর পর এসে মৃত আফসার আলী বিশ্বাসের নামে মামলা করেছেন এক নারী। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত কালীগঞ্জে। যার মামলা নং কালী-সিআর-১১০/২০২০। মামলার বিবরণে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত এ বছরের জুলাই মাসের ৭ তারিখে ঝিনাইদহ আদালতে মামলাটি করেন কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামের আনোয়ারা বেগম নামের এক নারী। এই মামলায় ৬ জনকে আসামি করা হয়। আসামিরা হলেন-বাদুরগাছা গ্রামের আক্কাজ বিশ্বাসের ছেলে ঠান্ডু মিয়া, মাসুম, সানদিজার বিশ্বাসের ছেলে লিটন মিয়া, আফসার আলীর ছেলে জিল্লুর রহমান, হায়দার আলীর ছেলে তরিকুল ইসলাম এবং মৃত রজব আলীর ছেলে মৃত আফসার আলী বিশ্বাস। ঝিনাইদহের আমলী আদালত কালীগঞ্জ সকল আসামিকে সমন জারি করেন। ধার্য তারিখে আসামিরা উপস্থিত না হওয়ায় সকল আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। সেই ঘটনায় মামলার আসামিদ্বয়ের বিরুদ্ধে ২০ আগস্ট গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। রোববার দুপুরে ওই মামলার আসামিরা ঝিনাইদহ আদালতে স্ব-শরীরে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। মামলার দীর্ঘ শুনানিতে ৫ জন আসামি হাজির হলেও একজন আসামি উপস্থিত ছিলেন না। জনাকীর্ণ আদালতে আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামান অনুপস্থিত আসামিকে তলব করেন। এ সময় আসামি পক্ষের আইনজীবী ঝিনাইদহ আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক শেখ আব্দুল্লাহ মিন্টু আদালতকে জানান গত ১৫ বছর আগে এই মামলার ৫ নং আসামি আফসার আলী বিশ্বাস মারা গেছেন। শুনানিতে ঘটনার বিবরণ শুনে আদালতে উপস্থিত মামলার বাদী আনোয়ারা বেগমকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামান জিজ্ঞাসা করলে বাদীপক্ষের আইনজীবী জানান, মামলার টাইফে ভূলবশতঃ আফসার আলীর নাম লিপিবদ্ধ হয়ে গেছে। এ বিষয়ে মামলার বাদী আনোয়ারা বেগমের কাছে জানতে চাইলে তিনি জানান, আমি লেখাপড়া জানিনা। কি লিখেছে আমি সেটা বুঝিনি। এ বিষয়ে ঝিনাইদহ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জাকারিয়া মিলন জানান, বাদীপক্ষ যে মামলা এটি আইনগত ভূল। আদালত এ বিষয়ে মৃত ব্যক্তির ব্যাপারে অবহিত না হওয়ায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আদালত দুই ভাবে অবহিত হতে পারে। একটি হচ্ছে আসামি পক্ষের মাধ্যমে অন্যটি থানার মাধ্যমে। যদি থানা তদন্ত করে আসামি মৃত পেলে এ মামলা থেকে অব্যাহতি পাওয়ার সুযোগ পাবে।

মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গৃহবধু নিহত
ঝিনাইদহ :: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে লাটাহাম্বা (স্থানীয় ইঞ্জিনচালিত বালি ও মাটি টানা গাড়ি) ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিল্পী খাতুন (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার বেলা ১২ টার দিকে শহরতলির ফলসি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিল্পী খাতুন উপজেলার ফতেপুর গ্রামের মৃত বজলুর রহমানের মেয়ে। নিহতের ভাই স্কুল শিক্ষক আব্দুল মান্নান জানান, তার বোন সোমবার সকালে আমাদের বাড়ি থেকে ছেলে শিশিরের সাথে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি একই উপজেলার বিন্নি গ্রামে ফিরছিলেন। তারা ফলসি গ্রামে পৌছালে ইঞ্জিনচালিত লাটা হাম্বারের সাথে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শিল্পী খাতুন রাস্তার উপর ছিটকে পড়ে আহত হন। স্থানীয়রা শিল্পীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মোঃ আশরাফুল ইসলাম জানান, নিহতের মাথায় প্রচন্ড আঘাতের ফলে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এতে পথেই তার মৃত্যু হয়। হরিণাকু-ু থানার ওসি মোঃ আব্দুর রহিম মোল্লা জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

বিকাশ এজেন্টের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি
ঝিনাইদহ :: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়েছে অভিযোগ করেন ব্যভসায়ী মেহেদি হাসান বাপ্পী। ডাকাতদের হামলায় আহত হয়েছে ২ জন। রোববার রাত ৩ টার দিকে এ ঘটনা ঘটে। বিকাশ ব্যবসায়ী মেহেদী হাসান বাপ্পির বাবা শহিদুল ইসলাম জানান, রাত আনুমানিক ৩ টার দিকে ৭/৮ জনের একটি দল তালা ভেঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করে আমাদের দুইজনকে মারধর শুরু করে। এরপর মুখ চেপে ধরে হাত-পা বেঁধে ফেলে অস্ত্রের মুখে জিম্মি করে। তিনটি ঘরে থাকা প্রায় ৩ লক্ষ ২০ হাজার টাকা ও ১৭ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। মেহেদী হাসান বাপ্পি বলেন, আমি ও আমার স্ত্রী বাড়িতে ছিলাম না। এই সুযোগে ডাকাতির ঘটনা ঘটেছে। বাড়িতে থাকা আমার ব্যবসায়ের ৩ লক্ষ ২০ হাজার ও ১৭ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা: মাহফুজুর রহমান মিয়া বলেন, আমি ঘটনাস্থলে এসেছি। যাচাই করে বিস্তারিত পরে জানাতে পারব।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)