শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৬ আগস্ট ২০২০
প্রথম পাতা » অপরাধ » গাড়ি লুকিয়ে টাকা দাবি : বিশ্বনাথে পিতা-পুত্রসহ গ্রেপ্তার-৩
প্রথম পাতা » অপরাধ » গাড়ি লুকিয়ে টাকা দাবি : বিশ্বনাথে পিতা-পুত্রসহ গ্রেপ্তার-৩
বুধবার ● ২৬ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাড়ি লুকিয়ে টাকা দাবি : বিশ্বনাথে পিতা-পুত্রসহ গ্রেপ্তার-৩

ছবি : সংবাদ সংক্রান্তবিশ্বনাথ প্রতিনিধি :: ভাড়ায় নিয়ে একটি পিকআপ ভ্যান চুরির উদ্দেশে লুকিয়ে রাখার ঘটনায় পিতা-পুত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সিলেটের বিশ্বনাথ থানার পুলিশ। গতকাল মঙ্গলবার ২৫ আগস্ট রাতে বিশ্বনাথ উপজেলার লামাকাজি ও সিলেট শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ বুধবার (২৬ আগস্ট) বিকেলে তাদের সিলেটের আদালতে প্রেরণ করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার সোনাপুর গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে আশিক মিয়া (৪৫), তার ছেলে দেলোয়ার হুসেন (২৩) ও সিলেটের বিমানবন্দর থানাধীন সুবিদবাজার (নূরানী ১১/১২) এলাকার বাসিন্দা মৃত শামসুল ইসলামের ছেলে তাজুল ইসলাম (৪৫)।
পুলিশ জানায়, বিশ্বনাথ উপজেলার ধলিপাড়া গ্রামের মৃত আনোয়ারুল হকের ছেলে রাসেল মিয়ার পিকআপ ভ্যান (রেজিস্ট্রেশন নং-ঢাকা মেট্টো-১৮৬৩৬৯) ভাড়ায় চালিয়ে আসছিলেন উপজেলার সোনাপুর গ্রামের আশিক মিয়ার ছেলে দেলোয়ার হুসেন (২৩)। গত প্রায় ৫ বছর ধরে তিনি রাসেল মিয়ার বিভিন্ন পিকআপ ভ্যান চালিয়ে আসছিলেন। গত ১৫ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে থেকে মালামাল আনতে গাড়ি নিয়ে বের হন দেলোয়ার। পরে রাতে তিনি ফোনে রাসেল মিয়াকে জানান গাড়িসহ কারা যেন তাকে আটকে রেখেছে। এর পর থেকে গাড়ি ও তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এর মধ্যেই গাড়ি ও চালককে উদ্ধারের নামে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন দোলোয়ারের পিতা আশিক মিয়া। একপর্যায়ে তাদেরকে ৫০ হাজার টাকা দেওয়া হয়।
পরে এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (নং-৮৪৮, তাং ১৬-০২-২০২০) করেন রাসেল মিয়া। এর সূত্র ধরে তদন্তে নেমে পুলিশ জানতে পারে ঘটনার মূল রহস্য। চালকবিহীন অবস্থায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের পুরানবাজার থেকে উদ্ধার করা হয় পিকআপ ভ্যানটি। পরে বিশেষ অভিযান পরিচালনা করে গতকাল মঙ্গলবার রাতে প্রতারক চক্রের সদস্য গাড়িচালক দেলোয়ার ও তার সহযোগীদের গ্রেপ্তার করে পুলিশ।
বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক দেবাশীষ শর্মা জানান, গ্রেপ্তারকৃতরা প্রতারক চক্রের সদস্য। তারা অত্যন্ত কৌশলে ভাড়ায় চালিত গাড়ি লুকিয়ে রেখে সেটি বিক্রির চেষ্টা করছিল। বিষয়টি তারা পুলিশের কাছে স্বীকারও করেছে। এ ঘটনায় বুধবার সকালে পিকআপের মালিক রাসেল মিয়া বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)