শিরোনাম:
●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু
বুধবার ● ২ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

ছবি : প্রতীকিবিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারুক মিয়া (৩৫) নামে এক ভাঙ্গারী ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের আবদুল আউয়ালের ছেলে।
আজ ২ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায় বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের ধলীপাটলী গ্রামের আপ্তাব আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, ফারুক মিয়া দীর্ঘদিন ধরে ইউনিয়নের কালিগঞ্জবাজারের দবির মেম্বারের কলোনিতে বসবাস করে ভাঙ্গারী ব্যবসা করে আসছিলেন।
সোমবার সকালে তিনি ধলিপাটলী গ্রামের আপ্তাব আলীর বাড়ীতে ভাঙ্গারী জিনিসপত্র ক্রয় করতে যান। এ সময় তাকে একটি পরিত্যক্ত ঘরে জমিয়ে রাখা লোহা ও প্লাস্টিকের জিনিসপত্র বের করে আনতে বলেন গৃহকর্তা রুবেল মিয়া। ফারুক ঘরে প্রবেশ করে বের না হওয়ায় তিনি উঁকি মেরে দেখতে পান তিনি মেঝেতে ছটফট করছেন।
রুবেল মিয়া সাংবাদিকদের জানান, ‘ফারুককে অচেতন অবস্থায় আমরা ঘরের বাহিরে আনি। কি হয়েছে বুঝে উঠার আগেই মারা যান তিনি। পরে ঘরের যেখানে ফারুক ছটফট করছিলেন, সেখানে খোঁজ করে দেখি বৈদ্যুতিক লাইন ছিড়ে পড়ে আছে। ওই লাইনেই স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।’ তবে, ফারুকের চাচাতো ভাই সুহেল মিয়া দাবি করে সাংবাদিকদের বলেন,-‘এই মৃত্যু রহস্যজনক। এটি পরিকল্পিত হত্যাকান্ডও হতে পারে।’ ঘটনাস্থলে যাওয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গোপেশ দাশ বলেন, ‘লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। ময়না তদন্ত রিপোর্ট এলে প্রকৃত বিষয়টি বেরিয়ে আসবে।’





আর্কাইভ