সোমবার ● ৭ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » ইউএনওর উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
ইউএনওর উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
সাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম ও তার পিতা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের উপর বর্বরোচিত হামলা ও হত্যা চেষ্টার প্রতিবাদে ৭ সেপ্টেম্বর সোমবার গাইবান্ধার পলাশবাড়ীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পলাশবাড়ী উপজেলা কমান্ড ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যৌথ উদ্যোগে স্থানীয় চৌমাথা মোড়ে এ কর্মসূচী পালিত হয়। পলাশবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার আব্দুর রহমানের সভাপতিত্বে মানবন্ধন চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকেছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন, উপজেলা জাসদ সভাপতি প্রবীণ সংবাদিক নুরুজ্জামান প্রধান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মজিবর রহমান, মুক্তিযোদ্ধা কনক চন্দ্র প্রমুখ। বক্তারা অবিলম্বে সুষ্ঠতদন্তের মাধ্যমে প্রকৃত হামলাকারী ও তাদের গডফাদারদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
বক্তারা আরো বলেন, প্রকৃত ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলে মুক্তিযোদ্ধারা বৃহত্তর আন্দোলনের কর্মসূচী ঘোষণা করতে বাধ্য হবে।





কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ