শিরোনাম:
●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
রাঙামাটি, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৮ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » জাতীয় » ১৩ সেপ্টেম্বর সারাদেশে সংহতি সমাবেশ সফল করার আহ্বান বাম জোটের
প্রথম পাতা » জাতীয় » ১৩ সেপ্টেম্বর সারাদেশে সংহতি সমাবেশ সফল করার আহ্বান বাম জোটের
মঙ্গলবার ● ৮ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

১৩ সেপ্টেম্বর সারাদেশে সংহতি সমাবেশ সফল করার আহ্বান বাম জোটের

---ঢাকা :: বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভা আজ ৮ সেপ্টেম্বর ২০২০ সকাল ১১টায় ২৩/২ তোপখানা রোডস্থ বাসদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড রাজেকুজ্জামান রতন, সিপিবি সহকারী সাধারণ সম্পাদক কমরেড সাজ্জাদ জহির চন্দন, প্রেসিডিয়াম সদস্য কমরেড কাফি রতন, কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড মোশাররফ হোসেন নান্নু, সম্পাদক কমরেড অধ্যাপক আব্দুস সাত্তার, বাসদ (মার্কসবাদী)’র নেতা কমরেড মানস নন্দী, গণসংহতি আন্দোলনের সম্পাদক মন্ডলীর সদস্য বাচ্চু ভুইয়া, মনিরুদ্দিন পাপ্পু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহীদুল ইসলাম সবুজ, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক কমরেড হামিদুল হক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা আকবর খান।
সভার এক প্রস্তাবে নারায়ণগঞ্জের তল্লায় মসজিদে গ্যাস বিস্ফোরণে সাধারণ মুসল্লীদের নিহত ও আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। সভায় নিহত-আহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং গ্যাস বিস্ফোরণের জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
সভার অপর এক প্রস্তাবে মুক্তিযুদ্ধ যাদুঘরের ট্রাস্টি, সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন তারেক আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। প্রস্তাবে বলা হয়, জিয়াউদ্দিন তারেক আলীর মৃত্যুতে জাতি অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক চেতনা সম্পন্ন দেশপ্রেমিককে হারালো। তার অপূরিত স্বপ্ন মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা শোষণহীন সাম্য সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম এগিয়ে নেয়ার জন্য সভায় অঙ্গীকার ব্যক্ত করা হয়।
সভার আরেক প্রস্তাবে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি, মানুষের জান-মালের নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং কক্সবাজারে মেজর সিনহার হত্যাকা-, ঘোড়াঘাটে ইউএনও’র ওপর ন্যাক্কার জনক হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলা হয় বিচার বহির্ভূত হত্যা, গুম, খুন অব্যাহতভাবে সংগঠিত হলেও এসবের কোন সুষ্ঠুবিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়াতেই একের পর এক হত্যা ও হামলার ঘটনা ঘটে চলেছে। সভার প্রস্তাবে বলা হয়, রাষ্ট্র ও সরকারের অগণতান্ত্রিক শাসন প্রশাসন ব্যবস্থার কারণেই এসব ঘটছে। ফলে বর্তমান ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে সকল গণতান্ত্রিক দলকে ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠার সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানানো হয়।
সভার অপর এক প্রস্তাবে চাল, পিয়াজ, সবজিসহ নিত্য পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলা হয় বর্তমান সরকার বাজার নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়ে চলেছে। দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার কোন উদ্যোগ না নিয়ে ব্যবসায়ী সিন্ডিকেটের স্বার্থ রক্ষা করছে। প্রস্তাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও মানুষের ক্রয় ক্ষমতায় রাখার দাবি জানিয়ে সিন্ডিকেটের দৌরাত্ম বন্ধের আহ্বান জানান।
সভার এক প্রস্তাবে রাষ্ট্রীয় ২৫টি পাটকল বন্ধের গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার, পিপিপি বা লীজ নয়, আধুনিকায়ন করে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পাটকল চালু করা, বিজেএমসি’র মাথাভারী প্রশাসন হ্রাস করা, পাটকল লোকসানের জন্য দায়ী সরকারের ভুলনীতি, দুর্নীতি, লুটপাট বন্ধ এবং শ্রমিকদের ৬ সপ্তাহের হাজিরা বেতন, ঈদ বোনাসসহ সকল বকেয়া অবিলম্বে প্রদান এবং সরকারি-বেসরকারি সকল পাটকলে জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণ করার দাবি জানানো হয় এবং উপরোক্ত দাবিতে আগামী ১৩ সেপ্টেম্বর ২০২০ সারাদেশে জেলায় জেলায় সংহতি সমাবেশ সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ