শনিবার ● ১২ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » ঢাকা » আস-সুন্নাহ ফাউন্ডেন’র পক্ষ থেকে ভ্যান ও নগদ অর্থ প্রদান
আস-সুন্নাহ ফাউন্ডেন’র পক্ষ থেকে ভ্যান ও নগদ অর্থ প্রদান
মুহাম্মাদ আবদুল কাহহার, ঢাকা প্রতিনিধি :: কোভিড-১৯ এর প্রাদুর্ভাবে অনেক স্বল্প পুঁজির মানুষ নিঃস্ব হয়ে গেছেন। তাদের মধ্য থেকে ৫০ জন ভাসমান ব্যবসায়ী ও দিনমজুরকে আত্মনির্ভরশীল করার লক্ষ্যে ১টি ভ্যান ও নগদ ৫০০০/- টাকা করে পুঁজি বিতরণ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। গত ১০ সেপ্টেম্বর বিকাল ৪:০০ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের একটি বিদ্যালয়ে এ ভ্যান গাড়ী বিতরণ করা হয়৷
আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে ভ্যান গ্রহীতাদের প্রশিক্ষণ দিয়েছেন সরোবরের চীফ মার্কেটিং অফিসার শরীফ আবু হায়ত অপু। এ সময়ে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় আলোচক শায়খ আবদুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ ও বিশিষ্ট টিভি উপস্থাপক শায়খ মুহাম্মাদ মাহমুদুল হাসান প্রমুখ।
ভ্যান গাড়ীর সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য ভ্যান গ্রহীতার পক্ষে সংশ্লিষ্ট মহল্লার মসজিদের ইমাম ও একজন দায়িত্বশীল জামিনদার হবেন মর্মে শর্ত আরোপ করা হয়েছে। ১বছর পর্যন্ত কোন আবেদনকারী ভ্যান বিক্রয় বা হস্তান্তর করতে পারবেন না। এভাবে আরো কিছু লিখিত শর্তে ভ্যান ও নগদ পুঁজি বিতরণ করা হয়েছে। এর আগে আস-সুন্নাহ ফাউন্ডেশন ৪ হাজার করোনাগ্রস্ত পরিবারকে ১ মাসের খাদ্যদ্রব্য ও ১-৫হাজার টাকা পর্যন্ত নগদ অর্থ সহায়তা এবং লকডাউনের সময় বেকার হয়ে যাওয়া ৭০০ উবার রাইডারকে ১০০০ টাকা করে প্রদান করেছে।





নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর