শিরোনাম:
●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন ●   জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন ●   গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক ●   আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব ●   নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   স্মৃতির ক্যানভাসে বিলুপ্তির সুর, সময়ের গহীনে সোনালী ভোর ●   রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা ●   রাবিপ্রবি’তে জুলাই শহীদ দিবস-২০২৬ উদযাপিত ●   শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা ●   রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা ●   পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার ●   রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন ●   ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ●   মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে ●   সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ●   ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি ●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ
রাঙামাটি, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২০ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » কাজ-খাদ্য ও সুচিকিৎসার দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ
প্রথম পাতা » গাইবান্ধা » কাজ-খাদ্য ও সুচিকিৎসার দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ
রবিবার ● ২০ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাজ-খাদ্য ও সুচিকিৎসার দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ

ছবি : সংবাদ সংক্রান্তসাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: কাজ-খাদ্য ও সুচিকিৎসা নিশ্চিত করার দাবিতে বাসদ মার্কসবাদী গাইবান্ধা জেলা পাঠচক্র ফোরামের উদ্যোগে আজ রবিবার বিক্ষোভ মিছিল ও এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংগঠনের জেলা কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা সদস্য সচিব মনজুর আলম মিঠু, সুন্দরগঞ্জ উপজেলার সমন্বয়ক বীরেন চন্দ্র শীল, জাহেদুল হক, চপল সরকার প্রমুখ।

বক্তারা বলেন, একদিকে ক্ষেতমজুর-দিনমজুরদের কাজ নেই এবং করোনায় ছাঁটাই হয়েছে লক্ষ লক্ষ শ্রমিক। এইসব বেকার মানুষদের হাতে কোন টাকা নেই, অন্যদিকে দ্রব্যমূল্য লাগামহীনভাবে বৃদ্ধি পাচ্ছে। ফলে পরিবার-পরিজন নিয়ে

অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করতে হচ্ছে। বক্তারা এই পরিস্থিতিতে অবিলম্বে শ্রমজীবিদের জন্য প্রতিদিনের কাজ, করোনায় ছাঁটাইকৃত ও বেকারদের চাকুরীতে নিয়োগ করাসহ গ্রাম-শহরের হাটে-বাজারে সরকারি উদ্যোগে স্বল্পমূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সরবরাহের দাবি জানান। তারা সরকারি পাটকল ব্যক্তি মালিকদের হাতে তুলে দেয়ার ষড়যন্ত্র বাতিল করে অবিলম্বে বন্ধ পাটকল খুলে দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। তারা স্বাস্থ্য সেক্টরের অনিয়ম-দুর্নীতি-লুটপাট বন্ধে কার্যকর সরকারি উদ্যোগ এবং বিনা টাকায় করোনা রোগীদের পরীক্ষা-নিরীক্ষাসহ চিকিৎসা সেবা নিশ্চিত করারও দাবী জানান।

বক্তারা আরও বলেন, ছাত্র/ছাত্রীদের এক বছরের বেতন-ফি মওকুফ করাসহ বেসরকারি-ব্যক্তি মালিকানাধীন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সরকারি উদ্যোগে পরিশোধ করার দাবি জানান।

গাইবান্ধায় বিদ্যুৎ গ্রাহক সেচ পাম্প মালিক সমিতির বর্ধিত কর্মীসভা

গাইবান্ধা :: বিদ্যুৎ গ্রাহক সেচ পাম্প মালিক সমিতি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে রোববার স্থানীয় নাট্য সংস্থা মিলনায়তনে এক বর্ধিত কর্মীসভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সহ-সভাপতি দেবল কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপ। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি জেলা সম্পাদক মন্ডলীর সদস্য মাসুদুর রহমান মাসুদ, জেলা সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, অর্থ সম্পাদক আব্দুর রহিম, জাকারিয়া হাসান সুমন, আব্দুল কাশেম, মাহবুবুর রহমান সুমন, আবুল কালাম আজাদ, আব্দুল হালিম, মখছুদ মিয়া, জাহাঙ্গীর হোসেন, ঋষিকেশ বাবু, শাহিন মিয়া, মাহবুব মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, বিদ্যুৎ বিভাগ (নেসকো) বিল সংশোধনে আবেদন থাকার পরেও ঢালাওভাবে সেচ পাম্প মালিকদের বিরুদ্ধে মামলা করছে এটা অন্যায়, অতিদ্রুত এইসব মামলা বন্ধ করতে হবে, যে দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে আবার তাদের দিয়েই ওই অতিরিক্ত বিলের তদন্ত করছে, তা তারা মানেন না।

দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। অন্যথায় তারা বৃহত্তর আন্দোলন কর্মসূচী ঘোষণা করার।





আর্কাইভ