শিরোনাম:
●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
রাঙামাটি, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৫ অক্টোবর ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » দেশব্যাপী নারী-শিশু নির্যাতন-ধর্ষণ ও হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ
প্রথম পাতা » গাইবান্ধা » দেশব্যাপী নারী-শিশু নির্যাতন-ধর্ষণ ও হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ
সোমবার ● ৫ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশব্যাপী নারী-শিশু নির্যাতন-ধর্ষণ ও হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ

ছবি : সংবাদ সংক্রান্তসাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে নোয়াখালীর বেগমগঞ্জে প্রকাশ্যে এক নারীর ঘরে ঢুকে বিবস্ত্র করে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্তদেরসহ দেশব্যাপী সংঘটিত নারী-শিশু নির্যাতন-ধর্ষণ-হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

আজ সোমবার ৫ অক্টোবর দুপুরে শহরতলীর ১নং রেল গেটে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নারীমুক্তি কেন্দ্রের সভাপতি সুভাসিনী দেবীর সভাপতিত্বে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন নারী সংগঠনের সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, লিজা উল্যা, ছাত্র ফ্রন্টের সভাপতি পরমানন্দ দাস, সাধরন সম্পাদক রাহেলা সিদ্দিকা, মাহবুব আলম মিলন প্রমুখ।

বক্তাগন নোয়াখালী বেগমগঞ্জে দুষ্কৃতিকারী বখাটে দেলোয়ার বাহিনী কর্তৃক প্রকাশ্যে বর্বরোচিত নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনায় জড়িত বখাটে দেলোয়ার বাহিনীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

তাঁরা বলেন, এদেশে বখাটে, ধর্ষক, নারী লাঞ্ছনাকারীরা শাস্তি পায় না, বরং নিরাপরাধ ভুক্তভোগীকেই বার বার লাঞ্ছিত হতে হয়। ভয়ে ভীত হয়ে থাকতে হয়। আইন অপরাধীদের খুঁজে পায় না। বিচারহীনতার কারনে এসব ঘটনা ঘটছে। পুঁজিবাদী ভোগবাদী সংস্কৃতি এর জন্য দায়ী। তার কারনে দীর্ঘ হচ্ছে নির্যাতিতার সারি। অতীতে এমন ঘটনা বারবার ঘটেছে। নারীর নিরাপত্তা বিধানে সরকার ও প্রশাসনের উপর্যুপরি ব্যর্থতায় অপরাধীদের দৌরাত্ম্য দিন দিন সীমা ছাড়িয়ে যাচ্ছে।

নেতৃবৃন্দ সকল মুক্তমনা মানুষকে এই জঘন্য অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এবং সেই সাথে নারী নির্যাতন প্রতিরোধে গনতান্ত্রিক-সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান। পরে জেলা শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।





আর্কাইভ