শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১২ অক্টোবর ২০২০
প্রথম পাতা » অপরাধ » আত্রাইয়ে চাঞ্চল্যকর রফিকুল হত্যার রহস্য উদঘাটন
প্রথম পাতা » অপরাধ » আত্রাইয়ে চাঞ্চল্যকর রফিকুল হত্যার রহস্য উদঘাটন
সোমবার ● ১২ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে চাঞ্চল্যকর রফিকুল হত্যার রহস্য উদঘাটন

ছবি : সংবাদ সংক্রান্তনাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে চাঞ্চল্যকর আলহাজ্ব রফিকুল ইসলাম হত্যার রহস্য উদঘাটন করেছে আত্রাই থানা পুলিশ। পুলিশ এ হত্যাকান্ডের সাথে জড়িত ১জন কে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত হলো উপজেলার খোলাপাড়া গ্রামের আক্তার হোসেনের ছেলে সুমন হোসেন (২৫)। গ্রেফতারকৃত সুমন পুলিশের নিকট এ হত্যাকান্ডের বিষয়ে স্বীকারোক্তি মূলক চাঞ্চল্যকর জবানবন্দী দিয়েছেন।

এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন বলেন, গ্রেফতারকৃত সুমনের দেওয়া তথ্যমতে, কয়েক বছর আগে আত্রাই বেলি ব্রিজের উত্তরপার্শে এম আর এস সু গ্যালারী দোকান করার সময় সুমন দু’লক্ষ টাকা ধার নেই রফিকুল ইসলামের কাছে থেকে। এর মধ্যে এক লক্ষ টাকা সে পরিশোধ করে বাঁকি এক লক্ষ টাকা আজ কাল করে বছর পেরিয়ে গেলে টাকার জন্য চাপ দিলে গত ১০ অক্টোবর টাকা দেওয়ার দিন ধার্য্য করে সুমন। দিন ধার্য্য করে গত ৫ অক্টোবর সোমবার সুমনসহ চারজন গোপন মিটিং করে টাকা যেন না দিতে হয় সেজন্য রফিকুলকে হত্যার পরিকল্পনা করে। টাকা দেওয়ার ধার্য্যকৃত দিন গত ১০ অক্টোবর রাত্রি আনুমানিক সারে ৮টার দিকে সুমন মোবাইল করে তার দোকান হতে টাকা নিয়ে যেতে বলে রফিকুলকে। এর মধ্যে দোকানের একটি শার্টার বন্ধ এবং আরেকটি অর্ধেক নামিয়ে রেখে রফিকুল দোকানে ঢোকামাত্র ঐ শার্টার নামিয়ে তারা কয়েকজন মিলে রফিকুলের হাত-পা ও মুখ বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে বস্তাবন্দি করে দোকানের নিচে কয়েক ঘন্টা গোডাউনে রাখে। রাত্রি গভীর হলে বস্তাবন্দি লাশ আত্রাই নদীতে ফেলে দেয়।

ওসি আরো বলেন, নিহত হাজী রফিকুল ইসলামের স্ত্রী দৌলতুন্নেছা বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এবং আমরা হত্যার সাথে জড়িত সুমনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এবং গ্রেফতারকৃত সুমনকে সোমবার দুপুরে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রচার-প্রচারণায় সরগরম আত্রাই-রাণীনগর
নৌকার প্রার্থীকে বিজয়ী করার অঙ্গিকার স্থানীয় আ.লীগের

আত্রাই :: আগামী ১৭অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের উপ-নির্বাচন। জাতীয় সংসদ উপ-নির্বাচনে মনোনীত প্রার্থীদের প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠেছে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের জনপদ। এ নির্বাচনকে কেন্দ্র করে উৎসবে পরিণত হয়েছে শহর থেকে শুরু করে গ্রামাঞ্চলগুলোতে। সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। প্রতিদিনই নির্বাচনী এলাকার পাড়া-মহল্লায় চলছে মাইকিং ও প্রচার-প্রচারণা। আর পোষ্টার, ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে নির্বাচনী এলাকা। প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠেছে নওগাঁ-৬ আসন।

তবে স্থানীয়রা মনে করছেন, উপ-নির্বাচনে মূল লড়াই হবে দেশের সবচেয়ে দুটি বড় দল আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর মধ্যে। নির্বাচনে অংশ নেওয়া অপর দল ন্যাশনাল পিপলস্ পাটি তেমন নেই প্রচার-প্রচারণা ও লোকবল। তাই এই ছোট দলকে আমলে নিতে চাইছেন না ভোটাররা।

এ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আনোয়ার হোসেন হেলালের পক্ষে দলের নেতাকর্মীরা নৌকা প্রতীক ও বিএনপি’র মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজু’র পক্ষে দলের নেতাকর্মীরা জোড়েশোড়ে প্রচারণা করছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন এ আসনের দুই হেভিওয়েট প্রার্থী নিজেরাই ও তাদের লোকজন।

এছাড়াও এ আসনে ন্যাশনাল পিপলস্ পাটির ইন্তেখাব আলম রুবেল আম প্রতীক নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে আম প্রতীককে মাঠে বেশি দেখা যাচ্ছে না। এলাকাবাসি জানিয়েছেন, হটাৎ দু’একজন তার সমর্থককে নিয়ে চলছে তার প্রচারণা।

নৌকা ও ধানের শীষের প্রতীকের প্রচার-প্রচারণায় মুখর এই জনপদের অলিগলি। সব জায়গাতেই বইছে নির্বাচনী আমেজ। তবে এ আসনে সাংগঠনিক ভাবে দলীয় নেতাকর্মী বেশ চাঙ্গা থাকায় নৌকার অবস্থান বেশ ভালই আছেন বলে জানা গেছে।

নওগাঁ-৬ আসনে আসন্ন উপ-নির্বাচন নিয়ে এলাকার সাধারণ, তরুণ ও নতুন ভোটারদের সাথে কথা বললে তারা বলেন, তথ্য ও প্রযুক্তি নির্ভর সেবা পেতে তারা বিশ্বাসী। যিনি জনসাধারণের পাশে থাকবেন, দুর্নীতি, অনিয়ম, মাদক ও সকল বৈষম্যহীন সমাজ গড়তে আগামী দিনের নেতৃত্ব দিবেন এলাকার উন্নয়ন করবেন ও যাকে তারা যোগ্য প্রার্থী হিসেবে মনে করবেন তাকেই তারা ভোট দিবেন বলে জানিয়েছেন। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে এই আসনে ভোটের আমেজ ততই বাড়ছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ আসনের দুটি উপজেলার ১৬ টি ইউনিয়ন মোট ভোটার ৩ লাখ ৬ হাজার ৭২৫ জন। আগামী ১৭ অক্টোবর ইভিএম পদ্ধিতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ২৭ জুলাই এই আসনের এমপি ইসরাফিল আলম মারা গেলে আসনটি শুন্য ঘোষণা করে নির্বাচন অনুষ্ঠিত হবে।





অপরাধ এর আরও খবর

ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)