সোমবার ● ১৯ অক্টোবর ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে উপ-নির্বাচনের ফলাফল প্রত্যাখানের দাবিতে বিএনপির বিক্ষোভ
খাগড়াছড়িতে উপ-নির্বাচনের ফলাফল প্রত্যাখানের দাবিতে বিএনপির বিক্ষোভ
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়িতে ঢাকা-০৫ ও নওগাঁ-০৬ নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে পুনঃনির্বাচনের দাবীতে বিক্ষোভ মিছিলও সমাবেশ করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।
আজ সোমবার ১৯ অক্টোবর সকাল ১০টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জেলা সদরের কলাবাগান মিল্লাত চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে আদালত সড়কে উঠতে চাইলে ভাঙ্গা ব্রীজ এলাকায় পুলিশের বাধার সম্মুখীন হয়।
সেখানে এক সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক এম এন আফছার, সাংগঠনিক সম্পাদক আবদুর রব রাজা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল প্রমুখ।
নেতারা বলেন, ঢাকা-৫ ও নওগাঁ-৬ এর জাতীয় সংসদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ এবং সরকার দলীয় সন্ত্রাসী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় ২০১৮সালের জাতীয় নির্বাচনের মতই ত্রাস সৃষ্টি করে এবং কেন্দ্র দখল করে জাল ভোট দিয়ে সিল মেরে বিরোধী দলের এজেন্টদের কেন্দ্র থেকে জোর করে বের করে দিয়ে ভোট ছিনতাই করে। নির্বাচন কমিশন নির্বীকার দর্শকের ভূমিকা পালন করে।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১