শিরোনাম:
●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত
রাঙামাটি, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৯ অক্টোবর ২০২০
প্রথম পাতা » কক্সবাজার » উখিয়া রোহিঙ্গা বেষ্টিত ৯নং ওয়ার্ডের উপ-নির্বাচন কাল
প্রথম পাতা » কক্সবাজার » উখিয়া রোহিঙ্গা বেষ্টিত ৯নং ওয়ার্ডের উপ-নির্বাচন কাল
সোমবার ● ১৯ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উখিয়া রোহিঙ্গা বেষ্টিত ৯নং ওয়ার্ডের উপ-নির্বাচন কাল

প্রর্তীকি ছবিপলাশ বড়ুয়া, উখিয়া প্রতিনিধি :: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উপ-নির্বাচন ২০ অক্টোবর। রোহিঙ্গা অধ্যূষিত বহুল আলোচিত বখতিয়ার মেম্বারের মৃত্যু পরবর্তী ৯নং ওয়ার্ডের নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে রাজাপালং ৯নং ওয়ার্ডের দুই কেন্দ্রের ভোটার সংখ্যা ৪ হাজার ৪শ ৫০জন। তৎমধ্যে পুরুষ ভোটার ২৩০৬ জন ও মহিলা ভোটার ২১৪৪।
দুই কেন্দ্রের মধ্যে কুতুপালং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার সংখ্যা ২৭৭৯। পাতাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৬৬১ জন ভোটার।
কুতুপালং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাতাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় উখিয়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপ-নির্বাচনে ৮জন ইউপি সদস্য পদে প্রার্থীতা করছে। প্রার্থীরা হলো আব্দুল হক (ফুটবল), কবির আহমদ (ভ্যানগাড়ী), জাহাঙ্গীর আলম (তালা), নুরুল হক (আপেল), মুজিবুর রহমান (টিউবওয়েল), রাশেদুল ইসলাম (বৈদ্যুতিক পাখা), শাহীনা আকতার (পানির পাম্প), হেলাল উদ্দিন (মোরগ)।
এ প্রসঙ্গে রিটার্ণিং অফিসার ও উখিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ইরফান উদ্দিন বলেন, যেহেতু ৯নং ওয়ার্ড একটি রোহিঙ্গা অধ্যুষিত এলাকা। এছাড়া ক্যাম্পের ভিতরেও কিছু বাঙ্গালী রয়েছে। তাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়ার জন্য সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, সহকারী কমিশনার (ভুমি) রামু নির্বাহী ম্যাজিষ্ট্রেটের দায়িত্বে থাকবেন। নির্বাচন কেন্দ্রে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের সাথে পুলিশের একটি বিশেষ টীম থাকবেন। দুই কেন্দ্রে পুলিশ ও র‌্যাবের দুটি টীম থাকবে। এছাড়াও প্রতি কেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ও ১৭জন আনসার এবং ফায়ার সার্ভিসের ইউনিট উপস্থিত থাকবেন। যেহেতু ক্যাম্প সংলগ্ন নির্বাচনী এলাকা তাই রোহিঙ্গারা কোন ধরণের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে জন্য বিজিবি টহল জোরদার করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে উখিয়া থানার অফিসার ইনচার্জ সঞ্জুর মোর্শেদ বলেন, উখিয়ার অনুষ্ঠিতব্য উপ-নির্বাচনে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
প্রসঙ্গত ২৪ জুলাই টেকনাফের ওয়াব্রাং এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে উখিয়ার বহুল আলোচিত বখতিয়ার মেম্বারসহ দুইজন নিহত হলে উক্ত ওয়ার্ড ইউ.পি সদস্যের পদটি শূণ্য ঘোষণা করে উপজেলা প্রশাসন।





কক্সবাজার এর আরও খবর

কৃষকের যত চ্যালেঞ্জ কৃষকের যত চ্যালেঞ্জ
হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ
নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল
ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই

আর্কাইভ