শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে প্রতিবন্ধী ভাতা আত্মসাতের অভিযোগ
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে প্রতিবন্ধী ভাতা আত্মসাতের অভিযোগ
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে প্রতিবন্ধী ভাতা আত্মসাতের অভিযোগ

ছবি : সংবাদ সংক্রান্তবিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে আবুল কালাম নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। তিনি উপজেলার লামাকাজী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য। আজ মঙ্গলবার ২০ অক্টোবর দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পালের কাছে ভাতার টাকা আত্মসাতের অভিযোগে দুটি লিখিত অভিযোগ দিয়েছেন ওই ওয়ার্ডের দুই ভুক্তভোগী। তারা হলেন স্থানীয় মির্জারগাঁও গ্রামের মৃত মোবারক আলীর ছেলে আবদুল কাদির ও আশাব উদ্দিনের মেয়ে শীমা বেগম।
লিখিত অভিযোগে আবদুল কাদির উল্লেখ করেন, অনেক কষ্ট ও চেষ্টার পর গতবছর আমি বয়স্ক ভাতার কার্ড পাই। গত ১৩ অক্টোবর আমার জুলাই ২০১৯ হতে জুন ২০২০ অর্থবছরের বয়স্ক ভাতার ৬ হাজার টাকা ব্যাংক থেকে উত্তোলন করে ব্যাংকের নীচে আসতেই আমার ওয়ার্ডের সদস্য আবুল কালাম আমাকে নির্যাতন করে ৬ হাজার টাকা ও ভাতা বই নিয়ে নেন। পরে আমাকে ২ হাজার টাকা ফেরত দেন। ৪ হাজার টাকা নেয়ার কারণ জানতে চাইলে কালাম আমাকে জানান, বয়স্ক ভাতার বই করে দিতে তার ৪ হাজার টাকা খরচ হয়েছে।
অপর লিখিত অভিযোগে প্রতিবন্ধী সীমা বেগম উল্লেখ করেন, গত ১৩ অক্টোবর আমার জুলাই ২০১৯ হতে জুন ২০২০ অর্থবছরের প্রতিবন্ধীর ভাতার ৯ হাজার টাকা পাবার পর ইউপি সদস্য আবুল কালাম প্রতিবন্ধী ভাতা বই করে দেবার খরচ দেখিয়ে আমার ৫ হাজার টাকা নিয়ে যান। শুধু আমার টাকাই তিনি আত্মসাত করেননি। আমাদের গ্রামের আরো অনেকের সাথে তিনি এমন প্রতারণা করেছেন। কিন্তু তার ভয়ে কেউ মুখ খোলার সাহস পায় না।
দুটি অভিযোগে আরো উল্লেখ করা হয়, এর আগে মির্জারগাঁও গ্রামের বৃদ্ধা রেকিবুন নেছাকে মৃত দেখিয়ে বয়স্ক ভাতা বই থেকে তার নাম কেটে দিয়ে টাকার বিনিময়ে অন্য একজনের নামে বই ইস্যু করেছিলেন ইউপি সদস্য আবুল কালাম। এ ব্যাপারে অভিযোগের ভিত্তিতে তাকে ইউনিয়ন পরিষদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল এবং পুনরায় রেকিবুন নেছার নামে কার্ড ইস্যু করা হয়েছিল।
এ ব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্য আবুল কালাম বলেন, আমার বিরুদ্ধে করা অভিযোগ সত্য নয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পাল অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি দেখতে উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে।

বিশ্বনাথে দশঘর ইউপি নির্বাচন :নৌকার সমর্থনে উঠান বৈঠক

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব জবেদুর রহমানের ‘নৌকা প্রতীকের’ সমর্থনে উঠান বৈঠক ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার দশঘর ইউনিয়নের ২ ও ৩নং ওয়ার্ডে গণসংযোগ শেষে বাদ সন্ধ্যা ইউনিয়নের দশঘর গ্রামে ছাত্রলীগ নেতা মালেক মিয়ার বাড়িতে ২নং ওয়ার্ডবাসীকে নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নির্বাচনে নৌকার কান্ডারী আলহাজ্ব জবেদুর রহমান।
সভায় বক্তারা বলেন, নৌকার বিজয় মানে সর্বস্তরের মানুষের প্রাপ্য অধিকারের নিশ্চয়তা। নৌকার বিজয় মানে নিরাপত্তার সাথে শান্তিতে বসবাস করা। নৌকার বিজয় মানে কাঙ্খিত উন্নয়ন অব্যাহত থাকা। দশঘর ইউনিয়নের উন্নয়নের সঠিক বাস্তবায়ন করতে ২৯ তারিখের নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুল। উন্নয়নের জন্য নৌকার বিজয়ের কোন বিকল্প নেই।
ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়ার সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সদস্য শহিদুজ্জামান সেলনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মানিক মিয়া, সাবেক সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক বশির মিয়া, আওয়ামী লীগ নেতা মাসুক মিয়া, এলাকার মুরব্বী সুফি মিয়া, দশঘর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আশিদ আলী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সিতার মিয়া, যুবলীগ নেতা রুহেল খান, জিয়াউর রহমান জিয়া, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি রেদুয়ানুল করিম মাছুম, সাধারণ সম্পাদক মোবারক হোসাইন, দশঘর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মহসিনুর রহমান, ছাত্রলীগ নেতা শাহান শাহ। শুরুতে কোরআন তেলাওয়াত করেন ছাত্রলীগ নেতা মালেক মিয়া।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার মুরব্বী হাজী তোতা মিয়া, নানু মিয়া, সাকত আলী, আওলাদ মিয়া, সুন্দর আলী, তাহির আলী, আনসার মিয়া, তাহের আলী, নাজিম উদ্দিন, নূর মিয়া, আরশ আলী, পারুল মিয়া, সমুজ আলী, কৃষক লীগ নেতা জামাল আহমদ, যুবলীগ নেতা জয়নাল আবেদীন, ইউসুফ আলী, ছাত্রলীগ নেতা জামাল মিয়া, সেবুল মিয়া, জাহান আহমদ প্রমুখসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।

বিশ্বনাথে সড়ক দূর্ঘটনায় আহত ৩

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে সোমবার রাতে উপজেলা সদরের নতুন বাজার জনতা ব্যাংকের সামনে সড়ক দূর্ঘটনায় তিন মটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন, উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বিলপাড় দ্বীপবন্দ গ্রামের মুন্সিবাড়ির মৃত আনজব আলীর পুত্র প্রবাসী রফিজ আলী (৪০), একই গ্রামের মৃত মদরিছ আলীর পুত্র মুজিবুর রহমান (৩৫) ও মৃত আব্দুস শহীদের পুত্র লোকমান হোসেন (৩০)। গুরুতর আহত অবস্থায় রফিজ আলীকে সিলেট এমএজি ওসমানী কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার রাত ৮টায় উপজেলা সদর থেকে রামপাশা রোডে বাড়ির উদ্দেশ্যে মটরসাইকেলে করে রওয়ানা দেন তারা। হঠাৎ জনতা ব্যাংকের সামনে রাস্তার পাশ থেকে আরেকটি মটরসাইকেল তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তারা তিনজনই পড়ে গিয়ে আহত হন। স্থানীয় ব্যবসায়ীরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত রফিজ আলী সিলেট ওসমানী হাসপাতালে চিকিসাধিন অবস্থায় আছেন। আর বাকি দুইজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আহত রফিজ আলীর ভাতিজা আলী হোসেন।





সকল বিভাগ এর আরও খবর

রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল
পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ
করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ

আর্কাইভ