শিরোনাম:
●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৬ অক্টোবর ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » সুখে-দুঃখে যাকে পাবো, তাকেই ভোট দেবো
প্রথম পাতা » সকল বিভাগ » সুখে-দুঃখে যাকে পাবো, তাকেই ভোট দেবো
সোমবার ● ২৬ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুখে-দুঃখে যাকে পাবো, তাকেই ভোট দেবো

ছবি : সংবাদ সংক্রান্তবিশ্বনাথ প্রতিনিধি :: দীর্ঘ ১৭ বছর পর আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের নির্বাচন। দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় ভোটার ও বিভিন্ন দলের নেতা-কর্মীদের মধ্যে উৎসাহের কমতি নেই। তবে অধিকাংশ ভোটার দল নয়, সুখ-দুঃখে যাঁরা এলাকার মানুষের পাশে থাকবেন তাঁদের ভোট দেবেন। গতকাল রবিবার (২৫ অক্টোবর) দুপুরে ইউনিয়নের ভোটারদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।
দশঘর ইউনিয়নের পীরের বাজারস্থ একটি চায়ের দোকানে কথা হয় বরনী গ্রামের জমির মিয়ার সঙ্গে। কেমন প্রার্থী চান জানতে চাইলে তিনি বলেন, ‘দল-টল বুঝি না। এবারের নির্বাচন দলীয়ভাবে হলেও ভোট দেবো প্রার্থী দেখে। যাঁরা সুখে-দুঃখে এলাকার মানুষের পাশে থাকবেন, তাঁদেরই ভোট দেবো।’
এলাকার রিকশাচালক ফজলু মিয়া বলেন, ‘ভাই, ভোটের আগে সবাই সৎ, যোগ্য ও জনগণের কাছের মানুষ। আর ভোট গেলেই তাঁদের আসল চেহারা বের হয়ে আসে। তবু মন্দের ভালো মানুষকে ভোটটা দিতে হবে।’
মাছুখালি নোয়াগাঁও গ্রামের বক্কর মিয়া বলেন, ‘দেশের নাগরিক হিসেবে ভোট একটা দেওয়া লাগে তাই দেই। কাকে ভোট দেবো ঠিক করিনি। তবে শেষমেশ চিন্তাভাবনা করে দেখব। যাঁর কাছ থেকে সহযোগিতা পাবো, তাঁকেই ভোট দেবো।’
কৃষক সমুজ আলী বলেন, ‘ভোট তো দেওয়াই লাগে। তবে এখনও সঠিক প্রার্থী পাইনি। দেখি, গরিবের জন্য যাঁর মায়া লাগে, তাঁকেই ভোট দেবো ভাবছি।’
জামাল মিয়া বলেন, ‘মার্কা দেখে নয়, এলাকার উন্নয়নে যিনি বেশি কাজ করতে পারবেন, তাঁকেই আমরা ভোট দেবো।’
মিয়ার বাজারের একটি চায়ের স্টলে বসে কথা হয় মনির মিয়ার সঙ্গে। তিনি বলেন, ‘ভোট বাঙালির কাছে একটি বিরাট উৎসব। উৎসবে অনেক হইচই করে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ ভোট দেয়। একজন ভালো মানুষ নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন হতে পারে। কিন্তু ভালো মানুষও এসব পদে গিয়ে ভালো থাকতে পারেন না।’
এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী রয়েছেন ভোটের মাঠে। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জুবেদুর রহমান (নৌকা প্রতীক) বিএনপি মনোনীত প্রার্থী এমাদ উদ্দিন খান (ধানের শীষ প্রতীক) জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আব্দুল মান্নান (লাঙ্গল প্রতীক), স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী সামছু মিয়া লয়লুছ (ঘোড়া প্রতীক) ও স্বতন্ত্র প্রার্থী বিএনপির বিদ্রোহী আবুল হোসেন (আনারস প্রতীক)। নির্বাচনী মাঠে প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন তারা।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ইউপি সদস্য পদে ৪৯ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন প্রার্থী রয়েছেন। এ ইউনিয়নে মোট ভোটার ১৪ হাজার ১১৮ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ২৯ জন ও নারী ভোটার ৬ হাজার ৯০৯ জন। মোট ১০টি ভোট কেন্দ্রে আগামী ২৯ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, ২০০৩ সালে বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০০৭ সালে দেশে জাতীয় পরিচয়পত্রের কাজ চলাকালীন সময়ে মীরপুর ইউনিয়নের লহড়ি গ্রামের একটি অংশ জগন্নাথপুর ও বিশ্বনাথ উপজেলার ভোটার হওয়া নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এরপর থেকে আইনি জটিলতায় উচ্চ আদালতে নির্বাচনী কার্যক্রম আটকে যায়। সম্প্রতি আইনি জটিলতা নিরসন হওয়ায় নির্বাচন কমিশন গত ২৪ সেপ্টেম্বর উপজেলার দশঘর ইউনিয়নে নির্বাচনের তফসিল ঘোষণা করে।





সকল বিভাগ এর আরও খবর

বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল
রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো
মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা
বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক
তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার

আর্কাইভ