শিরোনাম:
●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
রাঙামাটি, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৬ অক্টোবর ২০২০
প্রথম পাতা » কৃষি » আত্রাইয়ে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন
প্রথম পাতা » কৃষি » আত্রাইয়ে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন
সোমবার ● ২৬ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

ছবি : সংবাদ সংক্রান্তআত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে দুটি পুকুরে বিষ দিয়ে প্রায় পনের লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।

গতকাল রবিবার রাতে কোন এক সময় উপজেলার পাইকড়া গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার সকালে মাছ মরে ভাঁসতে দেখে প্রতিবেশিরা সমিতির লোককে খবর দিলে তারা থানায় খবর দেয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানাযায়, দুটি পুকুরের মধ্যে একটি সরকারী পুকুর তিন বছর মেয়াদে ১০ লাখ টাকায় এবং অপরটি মালিকানা ৫ লাখ টাকায় ইজারা নেয় পাইকড়া মৎস্যজীবি সমিতি। পুকুর লিজ নিতে না পেরে স্থানীয় কিছু প্রভাবশালী মহল তাদের স্বার্থ সিদ্ধিতে ব্যাহত হওয়ায় গত বছর মাছ বিক্রির উপযোগী হলে রাতের আঁধারে বিষ দেয় তারা। অনুরুপভাবে এবারের ব্যাপক বন্যায় ভেঁসে যাওয়ার থেকে কোন রকমে মাছ রক্ষা করতে পারলেও দুর্বৃত্তের হাত হতে বাঁচাতে পাড়লো না পুকুরের মাছ। রাতের আঁধারে পুকুরে বিষ দিয়ে লক্ষ লক্ষ টাকার ক্ষতি করেছে তারা।

এ বিষয়ে সমিতির সভাপতি শ্রীপদ প্রাং জানান, আমরা গরীব মানুষ খোলা জলাশয়ে মাছ মেরে ও সমিতির মাধ্যমে পুকুর লিজ নিয়ে জীবিকা নির্বাহ করি। শত্রুতা মূলক পুকুরে বিষ দিয়ে আমাদের পথে বসিয়ে দিলেন। আমরা কোথায় যাব কি খেয়ে বাঁচবো।

এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি সরেজমিনে দেখা হয়েছে। সমিতির লোকজনদের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)