বুধবার ● ২৮ অক্টোবর ২০২০
প্রথম পাতা » ঢাকা » বাংলাদেশ সরকারকে নিন্দা ও প্রতিবাদ জানানোর দাবি
বাংলাদেশ সরকারকে নিন্দা ও প্রতিবাদ জানানোর দাবি
সংবাদ বিজ্ঞপ্তি :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে ফ্রান্সে ইসলামের নবী হযরত মুহাম্মদ (সা.) নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন এবং তাকে কেন্দ্র করে ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর বক্তব্যকে ইসলাম বিদ্বেষী, ঘৃণা সৃষ্টিকারী ও উস্কানীমূলক হিসাবে আখ্যায়িত করেছেন এবং বলেছেন ধর্মীয় বিদ্বেষ সৃষ্টিকারী ফরাসী প্রেসিডেন্টের এই অপমানজনক বক্তব্য ইসলাম ধর্মাবলম্বীসহ যেকোন ধর্মপ্রাণ মানুষকেই ক্ষুব্ধ করবে। মহানবীর ব্যাঙ্গচিত্র প্রদর্শন ও তার রেশ ধরে ফরাসী প্রেসিডেন্টের চরম দায়িত্বহীন বক্তব্য ফ্রান্সে বসবাসরত ও বিরাট সংখ্যক মুসলমান জনগোষ্ঠির ধর্মীয় অনুভূতিতেও আঘাত হেনেছে। তিনি আপত্তিকর এই ধরনের বক্তব্য ও আচরণের জন্য ফরাসী প্রেসিডেন্টকে ক্ষমা প্রার্থনার আহ্বান জানান।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন ফ্রান্সের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে উগ্র দক্ষিণপন্থী জাতীয়তাবাদীদের সমর্থন পেতে ইমানুয়েল ম্যাঁখোর ধর্মীয় বিদ্বেষ ও অসহিষ্ণুতাসৃষ্টিকারী বক্তৃতা-বিবৃতি কোনভাবেই গ্রহণযোগ্য নয়। ম্যাঁখোর ভূমিকায় ধর্মীয় সহনশীলতায় ফরাসী ঐতিহ্যকে যেমন কালিমালিপ্ত করেছে তেমনি গণতান্ত্রিক ফরাসী সমাজে ধর্মীয় ও সম্প্রদায়গত হিংসা, বিদ্বেষকে বাড়িয়ে তোলার রাস্তাও খুলে দিয়েছে। তিনি বলেন, ধর্মনিরপেক্ষতার কথা বলে বিশেষ কোন ধর্ম ও ধর্ম অনুভূতিকে হেয় করার কোন অবকাশ নেই।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, মতপ্রকাশের জন্য আবার কাউকে আক্রমন করা, হত্যা করা বা এই ধরনের কোন পরিস্থিতি তৈরী করাও সমর্থনযোগ্য নয়।
বিবৃতিতে তিনি বাংলাদেশ সরকারকে ফরাসী দেশে ইসলামের নবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনী ও ফরাসী প্রেসিডেন্টের দায়িত্বহীন বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানানোরও আহ্বান জানিয়েছেন।





নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ
রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা
জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি
৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি
কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে
মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট
নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা
গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া