বুধবার ● ২৮ অক্টোবর ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » ফ্রান্সে মুহাম্মদ(সাঃ) কে কটুক্তি ও ব্যাঙ্গচিত্রের প্রতিবাদে দীঘিনালায় মানববন্ধন
ফ্রান্সে মুহাম্মদ(সাঃ) কে কটুক্তি ও ব্যাঙ্গচিত্রের প্রতিবাদে দীঘিনালায় মানববন্ধন
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির দীঘিনালায় ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্বনবী হযরত মুহাম্মদ(সা)কে কটুক্তি এবং ব্যাঙ্গচিত্র অঙ্কনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে|
আজ বুধবার ২৮ অক্টোবর সকাল ১১টায় বঙ্গবন্ধু চত্বরে দীঘিনালা উপজেলা ঈমাম মুয়াজ্বিন ঐক্য পরিষদ এর উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়।
মানববন্ধনে ফ্রান্স সরকার রাষ্ট্রীয়ভাবে ক্ষমা না চাওয়া পর্যন্ত তাদের যাবতীয় পন্য বর্জন করার আহবান জানান।
এসময়, দীঘিনালা উপজেলা ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদের সভাপতি মাওলানা জামালুল হাসান জামীল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কাশেম।
সভায় বক্তব্য রাখেন, দীঘিনালা উপজেলা ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা অহিদুর রহমান, বাস টার্মিনাল জামে মসজিদের ঈমাম মাওলানা রুহুল আমীন, ছােট মেরুং বাজার জামে মসজিদের ঈমাম মাওলানা হামীদুল্লাহ নােমান, বাবুছড়া বাজার জামে মসজিদের ঈমাম মাওলানা সিফাত উল্লাহ, আল আমীন যুব কাফেলার সভাপতি মােঃ মােবারক হােসেন মেম্বার, কবাখালী বাজার বায়তুল আমান জামে মসজিদের ঈমাম মাওলানা সিরাজুল ইসলাম,ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা দেলােয়ার হােছাইন প্রমূখ।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১