শিরোনাম:
●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা
রাঙামাটি, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২০
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে তামাকজাত দ্রব্যের প্রচারণা নিষিদ্ধ করণীয় বিষয়ে শীর্ষক আলোচনা সভা
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে তামাকজাত দ্রব্যের প্রচারণা নিষিদ্ধ করণীয় বিষয়ে শীর্ষক আলোচনা সভা
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে তামাকজাত দ্রব্যের প্রচারণা নিষিদ্ধ করণীয় বিষয়ে শীর্ষক আলোচনা সভা

ছবি : সংবাদ সংক্রান্তমুহাম্মদ আতিকুর রহমান (আতিক), স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) গাজীপুর জেলা শাখার আয়োজনে আজ ২৯ অক্টোবর বৃহস্পতিবার সকালে গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচারণা এবং পৃষ্টপোষকতা নিয়ন্ত্রণ সম্পর্কিত বিধান বাস্তবায়নে সাংবাদিকদের করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. রোমান শাহ আলমের সভাপতিত্বে সভায় আলোচক হিসেবে আলোচনা করেন, জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক মো. বেলাল হোসেন ও গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক এম.এ ফরিদ।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে সভায় তামাকজাত দ্রব্যে বিভিন্ন ক্ষতিকর দিক তুলে ধরে আলোচনা করেন, নাটাব এর সমন্বয়কারী ফিরোজ আলম। সভায় উপস্থিত ছিলেন নাটাব এর সমন্বয়কারী মোঃ শাহিনুর রহমান সহ গাজীপুরে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া এবং অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিক।

গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক এম.এ ফরিদ বলেন, আমাদের তামাকের বিজ্ঞাপনের বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন। তামাক ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা করা প্রয়োজন। তামাক নিয়ন্ত্রণ আইন অমান্য করলে জেল ও জরিমানার বিধান রয়েছে এ সম্পর্কে সচেতন করতে হবে। জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলকে এ বিষয়ে আরো অগ্রনী ভূমিকা পালনের আহবান জানাচ্ছি।

সভায় আলোচকেরা বলেন, তামাক নিয়ন্ত্রণ আইন ২০০৫ (সংশোধিত ২০১৩)-এর আর্টিকেল ৫-এর আলোকে তামাকের বিজ্ঞাপন, প্রচারণা ও প্রদর্শন এবং পৃষ্ঠপোষকতা নিষিদ্ধ হলেও তামাক কোম্পানিগুলো এই আইনকে তোয়াক্কা না করে নানা উপায়ে বিজ্ঞাপন, প্রচারণা ও পৃষ্ঠপোষকতা প্রদান করে যাচ্ছেন। আইনে বলা হচ্ছে, প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়ায়, বাংলাদেশে প্রকাশিত কোনো বই, লিফলেট, হ্যান্ডবিল, পোস্টার, ছাপানো কাগজ, বিলবোর্ড বা সাইনবোর্ডে বা অন্য কোনোভাবে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচার করা যবে না। তামাকজাত দ্রব্য ক্রয়ে প্রলুব্ধ করার উদ্দেশ্যে, উহার কোনো নমুনা, বিনামূল্যে বা স্বল্পমূল্যে, জনসাধারণকে প্রদান বা প্রদানের প্রস্তাব করা যাবে না।

আলোচকেরা আরো বলেন, তামাক কোম্পানিগুলো তাদের প্রচারণার জন্য বেছে নিচ্ছে প্রত্যন্ত অঞ্চল। নগরে কিছু ক্ষেত্রে রয়েসয়ে বিজ্ঞাপন বা প্রচারণা চালালেও গ্রাম, পাহাড়ে অনেকটা প্রকাশ্যেই সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছে। তামাকে উৎসাহ নয়, অধিক মুনাফার লোভ দেখিয়ে সহজ-সরল এসব মানুষকে তামাক চাষেও উদ্বুদ্ধ করছে কোম্পানিগুলো।

সভায় জানানো হয়, ১৯৪৮ সাল থেকে নাটাব সারা দেশের অধিকাংশ জেলা শহরে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন, প্রচারণা এবং পৃষ্টপোষকতা নিষিদ্ধ ও ব্যবসা প্রতিরোধে কাজ করে যাচ্ছে।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)