শিরোনাম:
●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার
রাঙামাটি, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » ফুটপাত নির্মাণের দাবিতে গাইবান্ধায় পদযাত্রা
প্রথম পাতা » গাইবান্ধা » ফুটপাত নির্মাণের দাবিতে গাইবান্ধায় পদযাত্রা
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফুটপাত নির্মাণের দাবিতে গাইবান্ধায় পদযাত্রা

ছবি : সংবাদ সংক্রান্তসাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধা শহরের কলেজ রোডে পৌরসভা অংশে ফুটপাত নির্মাণের দাবিতে আজ বৃহস্পতিবার ২৯ অক্টোবর পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। কলেজ রোডের তিনগাছ তলা থেকে পদযাত্রাটি শুরু হয়ে শহরের জেলা পরিষদ মোড়ে শেষ হয়। পরে জেলা পরিষদ মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

পদযাত্রা ও সমাবেশে অংশ নিয়ে বক্তব্য রাখেন, বাংলাদেশ ওয়াকার্স পার্টির পলিট ব্যুরো’র সদস্য আমিনুল ইসলাম গোলাপ, বাসদ মাকর্সবাদী পাঠচক্র ফোরাম গাইবান্ধা জেলা শাখার সমন্বয়ক মনজুর আলম মিঠু, বাসদ নেতা গোলাম রব্বানী, সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব জাহাঙ্গীর কবির তনু, নারী মুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখার নেত্রী অধ্যাপক রোকেয়া খাতুন কৃষক শ্রমিক জনতা লীগ গাইবান্ধা জেলা শাখার মোস্তফা মনিরুজ্জামান, গাইবান্ধা জেলা গণফোরাম নেতা ময়নুল ইসলাম রাজা, মহিলা পরিষদ নেত্রী আমাতুন নুর ছড়া, জাসদ নেতা নুর মোহাম্মদ বাবু, শামিম আরা মিনা প্রমুখ।

বক্তারা, গাইবান্ধা শহরের কলেজ রোডের পৌরসভা অংশে ফুটপাত নির্মানের দাবি জানিয়ে বলেন, কলেজ রোড গাইবান্ধা শহরের একটি ব্যস্ততম সড়ক। এই সড়কে গাইবান্ধা সরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজ, গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল, বেশ কিছু ক্লিনিকসহ এসকেএস স্কুল এন্ড কলেজ ও এসকেএস ইন্ রিসোর্ট অবস্থিত। যার ফলে প্রতিদিন অসংখ্য লোকের পদচারণা সৃষ্টি হয় এই সড়কে। ফুটপাত না থাকলে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় মানুষের প্রাণ হানি ঘটবে। তাই অতি দ্রæত ফুটপাত নির্মানের দাবি জানান বক্তারা। অন্যথায় ফুটপাতের দাবিতে গণ আন্দোলনের ডাক দেয়ার কথা জানান বক্তারা।

গত ১৫ সেপ্টেম্বর ফুটপাতের দাবিতে গাইবান্ধা জেলা পরিষদ মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে গাইবান্ধা পৌরসভার মেয়র, জেলা পরিষদ চেয়ারম্যানসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)