বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় তৃতীয় লিঙ্গ সম্প্রদায় শাকিলার ব্যতিক্রমী উদ্যোগ
মাটিরাঙ্গায় তৃতীয় লিঙ্গ সম্প্রদায় শাকিলার ব্যতিক্রমী উদ্যোগ
অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি :: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের মাটিরাঙ্গার প্রদান শাকিলার ব্যতিক্রমী উদ্যোগের ফলে গোমতি ইউনিয়নের আশেকি নগর সমাজবাসীর মধ্যে বইছে স্বস্তির বাতাস। ঐ এলাকার বেশীর ভাগ মানুষ দারিদ্র সীমার নীচে বসবাস করায় সমাজের মসজিদটি প্রতিষ্ঠার ১৬ বছর পার হলেও অবকাঠামোর উন্নয়ন করা সম্ভব হচ্ছিল না। পুরাতন বাঁশের বেড়া ও টিনের ছাউনির এমন বেহাল দশার খবর জানতে পেরে সামাজিক সহযোগিতার হাত বাড়ান এই তৃতীয় লিঙ্গের ব্যক্তিত্ব মাটিরাঙ্গা প্রধান। তিনি মসজিদটি পাকা করনের জন্য কাচাঁমালসহ আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দিয়ে নির্মাণ কাজে আশেকি নগরবাসীর সহযোগিতা কামনা করেন। গতকাল বুধবার বিকেলে আশেকি নগর মসজিদের সামনে আয়োজিত সামাজিক আলোচনা সভায় গোমতি ইউপি চেয়ারম্যান মো. ফারুক হোসেন লিটন, ৫নং ওয়ার্ড মেম্বার মো. কাজী জাফর,মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. আলী আশ্রাফ, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমসহ আশেকি নগর সমাজের বিভিন্ন শ্রেনির পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় তৃতীয় লিঙ্গের মানুষ হয়ে এমন মহতি উদ্যোগ করার জন্য শাকিলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১