বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » খাগড়াছড়ি » দীঘিনালায় সড়ক অবরোধ চলছে
দীঘিনালায় সড়ক অবরোধ চলছে

দীঘিনালা প্রতিনিধি :: ১ অক্টেম্বর : খাগড়াছড়ির দীঘিনালায় বিজিবি কর্তৃক উচ্ছেদ হওয়া ২১ পরিবারের ডাকে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। স্ব স্ব জমি ফেরত ও যত্ন কুমার ও শশী মোহন কার্বারী পাড়া থেকে বিজিবি’র ৫১ ব্যাটালিয়ন সদর দপ্তর প্রত্যাহারের দাবিতে ভূমি রক্ষা কমিটির সহযোগীতায় তারা এ অবরোধ পালন করছে।
অবরোধের কারণে উপজেলা থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
সকাল ১১টা পর্যন্ত অপ্রীতিকর কোন ঘটনার খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০১৪ সালে ১৪ মে গভীর রাতে বিজিবি’র ৫১ নং ব্যাটালিয়ন সদর দপ্তর স্থাপনের নামে যত্ন কুমার ও শশী মোহন কার্বারী পাড়ায় বিজিবি সদস্যরা অবস্থান গ্রহণ করে। গ্রামবাসীরা এর প্রতিবাদ করতে গেলে একই বছর ১০ জুন বিজিবি ও পুলিশ হামলা চালিয়ে ২১ পরিবারকে নিজ বসতভিটা থেকে জোরপূর্বক উচ্ছেদ করে। বর্তমানে নারী-পুরুষ, শিশু-বৃদ্ধসহ ২১ পরিবারের ৮৬ জন লোক মানবেতর জীবন-যাপন করতে বাধ্য হচ্ছেন।
আপলোড : অক্টেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : সকাল ১১.৪৪ মিঃ





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১