শনিবার ● ৭ নভেম্বর ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » শ্রেষ্ঠত্ব সম্মাননা স্মারক পেল পার্বত্য মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি
শ্রেষ্ঠত্ব সম্মাননা স্মারক পেল পার্বত্য মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি
মাটিরাঙ্গা প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় ৪৯তম জাতীয় সমবায় দিবস-২০২০ উদযাপিত হয়েছে। “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে ধারন করে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আজ শনিবার মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তর আয়োজিত আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃলা দেব‘এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি, এ বছর ২৫তম ক্যাটাগরীতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে পার্বত্য মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি: এর নাম ঘোষনা করেন। এ সময় তিনি সম্মাননা স্মারক তুলে দেন পার্বত্য মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি: এর নির্বাহী সদস্য মোঃ আলী হোসেন এর হাতে।
এ সময় পার্বত্য মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি: এর নির্বাহী সদস্য মো. আলী হোসেন তার অনুভূতি ব্যক্ত করে বলেন, এই সম্মাননা স্মারক আমাদের প্রতিষ্ঠানিক কার্যক্রমকে আরো সুন্দর ও গতিশীল করবে। এটি সমিতির অনাগত দিনের কাজ আরো সুচারোভাবে পরিচালনায় অনুপ্রেরণা যোগাবে। তিনি উপজেলা সমবায় অধিদপ্তরসহ সংস্লিষ্ট সকল কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিষ্ঠানের পক্ষে।





খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১