শিরোনাম:
●   চুয়েট ক্লাব এর ইফতার মাহফিল ●   ইরানের সর্বোচ্চ নেতা খামেনীর হত্যা অপরাধমূলক আন্তর্জাতিক সন্ত্রাস ●   দরিদ্রদের উৎসবের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ ●   ঈশ্বরগঞ্জ পৌর শহরে বর্জ্য ব্যবস্থাপনার চরম বিপর্যয় ●   রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে ●   আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী ●   পার্বতীপুরে এনসিপির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   ভাট গাছ লোকজ চিকিৎসা জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ●   মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত ●   ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ ●   রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা : দেশ ও জাতির সমৃদ্ধি কামনা ●   পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার করেছেন মন্ত্রী দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ ●   গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ ●   সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ৫ কোটি টাকার সেতু ●   পার্বতীপুরে ইয়াবা বিক্রির সময় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ●   সময় ও পরিস্থিতি তারেক রহমানের উপর দেশের গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করেছে ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা ●   পার্বতীপুরে ভুট্টার বাম্পার ফলন ●   আগামীর ঈশ্বরগঞ্জ গড়তে এমপি মাজেদ বাবুর নতুন উদ্যোগ ●   পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ ●   ঈশ্বরগঞ্জে এক স্কুল থেকেই ৬ বিসিএস স্বাস্থ্য ক্যাডার ●   বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ●   কাপ্তাইয়ে রূপসী কাপ্তাইয়ের পক্ষ থেকে সাংবাদিক সংবর্ধনা ●   পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা ●   ঝালকাঠিতে মাদক মামলায় চেয়ারম্যানের পুত্রসহ আটক-২ ●   সংসদ সদস্যপদকে অলাভজনক করা দরকার ●   নাঈম উদ্দীনের উপর পুলিশের হামলার ঘটনায় গণতান্ত্রিক ছাত্র জোটের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৮ নভেম্বর ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধা পৌর মেয়র পদপ্রার্থী মতলুবরের সাংবাদিকদের সাথে মতবিনিময়
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধা পৌর মেয়র পদপ্রার্থী মতলুবরের সাংবাদিকদের সাথে মতবিনিময়
রবিবার ● ৮ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধা পৌর মেয়র পদপ্রার্থী মতলুবরের সাংবাদিকদের সাথে মতবিনিময়

ছবি : সংবাদ সংক্রান্তসাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: আসন্ন পৌর নির্বাচনে গাইবান্ধা পৌরসভার মেয়র প্রার্থী বর্তমান প্যানেল মেয়র মতলুবর রহমান আজ রবিবার আকস্মিকভাবে গাইবান্ধা প্রেসক্লাবে এসে উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে মতলুবর রহমান বলেন, তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।

তিনি দলীয় মনোনয়ন পেয়ে মেয়র নির্বাচিত হলে অবহেলিত এবং উন্নয়ন বঞ্চিত গাইবান্ধা পৌরসভাকে নতুনভাবে ঢেলে সাজাতে যা যা করণীয়, তা অবশ্যই করবেন। তিনি আরও বলেন, পৌরবাসীদের আর্থ-সামাজিক উন্নয়ন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতার উপকারভোগীর সংখ্যা বৃদ্ধিসহ এসব ভাতা বিতরণে যোগ্য ব্যক্তিরা যাতে সুবিধা ভোগ করতে পারে তা নিশ্চিত করবেন। এছাড়া দরিদ্র পৌরবাসীদের কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। তার প্রত্যাশা দুর্নীতিমুক্ত জনকল্যাণ ও জনসেবামূলক পৌর প্রশাসন গড়ে তুলে পৌরসভাকে প্রকৃত পক্ষে একটি সেবামূলক প্রতিষ্ঠানে রূপান্তর করা।

এছাড়াও পৌরসভার উন্নয়ন এবং জনসেবামূলক কোন কাজের জন্য তিনি আসন্ন নির্বাচনে পৌরবাসীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

নবগঠিত পলাশবাড়ি পৌরসভার নির্বাচন ১০ ডিসেম্বর

গাইবান্ধা :: গাইবান্ধার নবগঠিত পলাশবাড়ি উপজেলার পৌরসভা নির্বাচন আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. আব্দুল মোত্তালিব স্বাক্ষরিত এক গণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৭ নবেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ২৩ নবেম্বর ও ভোট গ্রহণ ১০ ডিসেম্বর। ওইদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। পৌরসভা নির্বাচনে ইভিএম এর মাধ্যমে সকল ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
২০১৯ সালের ১ জুলাই পলাশবাড়ী পৌরসভা গঠিত হয় এবং এবারই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।





আর্কাইভ