রবিবার ● ১৫ নভেম্বর ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » দীঘিনালায় ছাত্রলীগের সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি : আটক-৩
দীঘিনালায় ছাত্রলীগের সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি : আটক-৩
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমা ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজ এর নেতৃত্বে বিবাহিত ও অ-ছাত্রদের নিয়ে প্রেস কমিটির বিপক্ষে বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচির ডাক দেয় উপজেলা ছাত্রলীগের একাংশ।
আজ রবিবার ১৫ নভেম্বর সকালে দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের কার্যালয় হতে বিক্ষোভ সমাবেশ বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লারমা স্কোয়ারের সামনে পর্যাটকদের ২টি জীপ, ২টি পিকাপ ও ১টি মাইক্রো ভাংচুর করে।
এসময় বিক্ষোভ কর্মসূচি হতে অপু চৌধুরী, বাবু চক্রবর্তী ও আমানুর ইসলাম শান্ত নামে ৩ ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশ।
আটককৃত অপু চৌধুরী উপজেলা ছাত্রলীগের সভাপতি ও আমানুল ইসলাম শান্ত সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী ছিলেন।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওস) উত্তম চন্দ্র দেব বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষুব্ধকারীদের মধ্য হতে ৩জনকে আটক করা হয়েছে।
উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।





দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের