শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৬ নভেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাথে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এর মতবিনিময় সভা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাথে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এর মতবিনিময় সভা
সোমবার ● ১৬ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাথে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এর মতবিনিময় সভা

ছবি : সংবাদ সংক্রান্তসংবাদ বিজ্ঞপ্তি :: পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাথে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এর মতবিনিময় সভা আজ ১৬ নভেম্বর সোমবার বেলা ১১টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড রাঙামাটির প্রধান কার্যালয়ে কর্ণফুলী সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় মোঃ নূরুল আলম নিজামী, অতিরিক্ত সচিব, ভাইস চেয়ারম্যান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সফিকুল আহম্মদ, সচিব, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।
ড. প্রকাশ কান্তি চৌধুরী (উপসচিব), সদস্য পরিকল্পনা সঞ্চালনায় ও উপস্থাপনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন মোঃ নূরুল আলম নিজামী, অতিরিক্ত সচিব, ভাইস চেয়ারম্যান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। বক্তব্যের শুরুতে ভাইস চেয়ারম্যান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে স্বাগত জনান এবং পার্বত্য চট্ট্রগাম উন্নয়ন বোর্ড জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন প্রতিষ্ঠান উল্লেখ করে পার্বত্য চট্ট্রগাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের সার্বিক অগ্রগতির সারসংক্ষেপ তুলে ধরেন। ড. প্রকাশ কান্তি চৌধুরী, সদস্য পরিকল্পনা উপস্থাপনায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প/স্কিমের সার্বিক কর্মকান্ডের বিষয়ের উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন পরিবেশন করা হয়।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের সফল বাস্তবায়ন নিয়ে ভূয়সী প্রশংসা করেন। সচিব বলেন, পার্বত্য চট্টগ্রামের বসবাসরত বিভিন্ন জনগোষ্ঠীর আথর্-সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা দীক্ষায় এবং বিভিন্ন ক্ষেত্রে দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে পিছিয়ে। এ পিছিয়েপড়া জনগোষ্ঠীকে সামনে আনয়নের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি পৃঠক বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছিলেন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড তারই স্বপ্ন ফসল।
এছাড়া তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের লক্ষ্য ও উদ্দেশ্যকে গুরুত্ব দিয়ে জনমানুষের কল্যাণে কাজ করার আহবান জানান এবং অবকাঠামোগত উন্নয়ন, যাতায়াত, কৃষি ও সমাজকল্যাণ প্রভৃতি উন্নয়নের পাশাপাশি পার্বত্যাঞ্চলের পিছিয়েপড়া জনগোষ্ঠীর জনমানুষের মনের উন্নয়নের বিষয়কেও সমান গুরুত্ব দিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়নের জন্য দিক নির্দেশনা প্রদান করেন। এক্ষেত্রে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় পার্বত্যাঞ্চলের সুবিধা বঞ্চিত মানুষের উন্নয়নের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।
সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান মোঃ নূরুল আলম নিজামী (অতিরিক্ত সচিব), সদস্য সচবি ও সদস্য প্রশাসন আশীষ কুমার বড়ুয়া (যুগ্মসচিব), পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, ড. প্রকাশ কান্তি চৌধুরী (উপসচিব), সদস্য পরিকল্পনা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, মোহাম্মদ হারুন-অর-রশীদ (উপসচিব), সদস্য বাস্তবায়ন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, মোঃ শফিকুল ইসলাম প্রকল্প পরিচালক, কমলা ও মিশ্র ফসল চাষ প্রকল্প রাঙামাটি, মোঃ মুজিবুল আলম নির্বাহী প্রকৌশলী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, রাঙামাটি, কাইংওয়াই ম্রো, গবেষণা কর্মকর্তা, মোঃ নুরুজ্জামান, সহকারী সচিব (অ:দা:) পাার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, কল্যানময় চাকমা, হিসাব রক্ষণ কর্মকর্তা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডসহ বোর্ডের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা
বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন
বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে
নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া
বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার
বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ
বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট

আর্কাইভ