শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৮ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » পাবনা » কুমড়ো বড়িতে বাড়তি স্বচ্ছলতা
প্রথম পাতা » পাবনা » কুমড়ো বড়িতে বাড়তি স্বচ্ছলতা
মঙ্গলবার ● ৮ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুমড়ো বড়িতে বাড়তি স্বচ্ছলতা

ছবি : সংবাদ সংক্রান্তমো. নূরুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি :: কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি-খোকা তুই কবে আসবি ! কবে ছুটি ? কবি আবু জাফর ওবায়দুল্লাহ তার বিখ্যাত কবিতা “মাগো ওরা বলে” কবিতায় তার খোকাকে বাড়ি আসতে; প্রলুব্ধ করতে চিঠিতে যে ডালের বড়ির কথা উল্লেখ করেছেন সেটি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কুমড়ো বড়ি। ভোজন রসিকেরা এ উপাদেয় খাবারটি পছন্দ করেন। এই কুমড়ো বড়ি তৈরী ও বিক্রি করে চাটমোহরের প্রায় শতাধিক পরিবার জীবিকা নির্বাহ করছেন। কেবল জীবিকা নির্বাহই নয় ছেলে মেয়েদের লেখাপড়া, রোগ ব্যাধীতে ওষুধ পথ্যের যোগান দিতেও তাদের ভরসা ডালের কুমরো বড়ি বিক্রির টাকা।
চাটমোহর পৌর সদরের দোলং মহল্লার নিরঞ্জন ভৌমিক জানান, চাটমোহরের বিভিন্ন এলাকায় আশ্বিন থেকে ফাল্গুন এ ছয় মাস কুমরো বড়ি তৈরী হয় । এর প্রধান উপকরণ ডাল। বর্তমান প্রতি কেজি এ্যাংকর ডাল ৪০ টাকা, খেশারী ডাল ৫৫ টাকা, ছোলার ডাল ৭০ টাকায় বিক্রি হচ্ছে। কুমড়ো বড়ি তৈরী করতে ডাল ধুয়ে মিলে ভাঙ্গানো হয়। ভাঙ্গানো ডালের গুড়ার সাথে সামান্য পরিমান কালোজিরা, গুয়ামুড়ি, জিরা, কুমড়ো মেশানো হয়। পরে বড় টিনের উপরিভাগ তেল দিয়ে মুছে তার উপর শুকাতে দেওয়া হয় ডালের কুমড়ো বড়ি। ভাল করে শুকাতে তিন দিন রোদে দিতে হয়। বৃষ্টিতে ভিজলে অথবা না শুকানো অবস্থায় কয়েকদিন বৃষ্টি হলে সব কুমরো বড়ি নষ্ট হয়ে যায়। তিনি আরো জানান, এ এলাকার ২০ পরিবারসহ চাটমোহরের প্রায় শতাধিক পরিবার কুমরো বড়ি তৈরী ও বিক্রি করে বছরের ছয় মাস জীবিকা নির্বাহ করেন। বর্তমান এ্যাংকর ডালের কুমড়ো বড়ি ৯০ টাকা, খেশারী ডালের কমুড়ো বড়ি ১শ টাকা এবং সোলার ডালের কুমড়ো বড়ি ১’শ ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চাটমোহর থানা বাজারসহ রেলবাজার, মির্জাপুর, ছাইকোলা, হরিপুর, ধানকুনিয়া, কাটাখালী হাটে এসব কুমরো বড়ি বিক্রি করা হয়। ভোজন রসিক প্রবাসীরা দেশে বেড়াতে আসলে প্রবাসে ফিরে যাওয়ার সময় ডালের কুমরো বড়ি সাথে নিয়ে যেতে ভোলেন না।
প্রায় ৪০ বছর যাবত কুমরো বড়ি তৈরী করে আসছেন দোলং মহল্লার উষা রাণী ভৌমিক। তিনি জানান, ডাল ভেজানোর জন্য মাঝ রাতে ঘুম থেকে উঠতে হয় আমাদের। আবার ভোড়ে সূর্যোদয়ের সাথে সাথে কাজ শুরু করতে হয়। জীবিকা নির্বাহের পাশাপাশি সংসারে কিছুটা বাড়তি স্বচ্ছলতার আশায় আমাদের বৌঝিঁরাও এ কাজ করে থাকে। মূলত মেয়েরা বড়ি তৈরী ও শুকানোর কাজ করে আর পুরুষেরা তা বিভিন্ন হাট বাজারে বিক্রি করে থাকে।

চাটমোহরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

পাবনা :: পাবনার চাটমোহরে থানার সার্বিক তত্ত্ববাবধানে ৭ ডিসেম্বর সোমবার সকালে পৌরসভার মিলনায়তনে পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ডের আইন-শৃঙ্খলা বিষয়ক ১ নং বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর এখলাছুর রহমানের সভাপতিত্বে ১ নং বিট পুলিশিং এর কর্মকর্তা এসআই শাহিন আলী’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরিন, এছাড়া আরও বক্তব্য দেন সাবেক পৌর মেয়র ও এবারের নির্বাচনে মেয়র পার্থী প্রফেসর আব্দুল মান্নান, মেয়র প্রার্থী আসাদুজ্জামান আরশেদ, পৌর বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল করিম খান আরজ, এস আই ময়নুল হোসেন মিলন প্রমূখ।
এসময় ১ নং বিট পুলিশিংয়ের সহকারী বিট কর্মকর্তা শফি মাহমুদসহ পৌর সদরের ১,২ ও ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীগণ উপস্থিত ছিলেন।





আর্কাইভ