শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১০ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » পাবনা » সাঁথিয়ায় হানাদার মুক্ত দিবস পালিত
প্রথম পাতা » পাবনা » সাঁথিয়ায় হানাদার মুক্ত দিবস পালিত
বৃহস্পতিবার ● ১০ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাঁথিয়ায় হানাদার মুক্ত দিবস পালিত

ছবি : সংবাদ সংক্রান্তমো. নূরুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি :: ১৯৭১ সালের ৯ ডিসেম্বর পাবনার সাঁথিয়া হানাদার মুক্ত হয়। এইদিনে পাবনার সাঁথিয়া থানা সম্পূর্ণ শত্রু“মুক্ত হয়েছিল। হানাদার বাহিনিদের হটিয়ে মুক্তিযোদ্ধারা এলাকার সর্বত্র উড়িয়ে দিয়েছিল স্বাধীন দেশের লাল-সবুজ পতাকা।

স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান, দীর্ঘ নয় মাস সাঁথিয়ার বিভিন্ন রণাঙ্গণে সম্মুখযুদ্ধে ফজলুল হক, নজরুল ইসলাম চাঁদু, আ. সামাদ, দারা হোসেন, শাহজাহান আলীসহ ১৯ জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিলেন।

৮ ডিসেম্বর সাঁথিয়ার সয মুক্তিযোদ্ধারা একত্রিত হয়ে থানা সদর থেকে দুই কি.মি.পশ্চিমে নন্দনপুর রণাঙ্গণে পাক হানাদারদের সঙ্গে চুড়ান্ত মোকাবিলায় অবতীর্ণ হয়। মুক্তিযোদ্ধাদের তীব্র আক্রমণের মুখে টিকতে না পেরে হানাদার বাহিনীরা পিছু হটে পাবনা শহরে গিয়ে আশ্রয় নেয়।

পরদিন ৯ ডিসেম্বর নতুন করে শক্তি সঞ্চয় করে ব্যাপক প্রস্তুতি নিয়ে পাক হানাদাররা সাঁথিয়া পুনর্দখলের চেষ্টা করেন। এ অবস্থায় মুক্তিযোদ্ধারা সাঁথিয়া-মাধপুর সড়কের নন্দনপুর-জোড়গাছার মধ্যবর্তী ব্রিজটি বোমা মেরে উড়িয়ে দেন।

সেদিন বীর মুক্তিযোদ্ধাদের তীব্র বাঁধার মুখে পাকসেনারা আবার পিছু হটে শহরের দিকে চলে যায়। পরে মুক্তিযোদ্ধারা সাঁথিয়া থানা চত্ত্বরে আনুষ্ঠানিকভাবে বিজয় পতাকা উত্তোলনের মাধ্যমে সাঁথিয়া থানাকে শত্রু “মুক্ত ঘোষণা দেন।

দিনটিকে স্মরন রাখতে প্রতি বছরের ন্যায় এবারো ৯ ডিসেম্বর সাঁথিয়া হানাদার মুক্ত দিবস পালন করা হয়। এরই অংশ হিসেবে আজ সাঁথিয়ায় সকাল ১১টায় জাতীয় ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন এবং স্মৃস্তিম্ভে পুষ্পস্তবক অর্পণ, র‌্যালি ও উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি এডভোকেট শামসুল হক টুকু এমপি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাঁথিয়া মুক্তিযুদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ ও পৌর মেয়র মিরাজুল ইসলাম প্রামানিকসহ মুক্তিযুদ্ধা ও আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।





আর্কাইভ