শুক্রবার ● ১১ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » লিখিত পরীক্ষা বাতিলের দাবীতে সিলেটে শিক্ষানবিশ আইনজীবী পরিষদের মানববন্ধন
লিখিত পরীক্ষা বাতিলের দাবীতে সিলেটে শিক্ষানবিশ আইনজীবী পরিষদের মানববন্ধন
সিলেট প্রতিনিধি :: করোনা মহামারীর ভয়াবহ পরিস্থিতিতে বাংলাদেশ বার কাউন্সিলের ১৯ ডিসেম্বরের লিখিত পরীক্ষা বাতিল করে ভাইভা’র মাধ্যমে তালিকাভূক্ত করার দাবীতে সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বাংলাদেশ সম্মিলিত শিক্ষানবিশ আইনজীবী পরিষদ সিলেট জেলার উদ্যোগে মানববন্ধন পালন করা হয়েছে।
মানববন্ধনে বক্তারা দেশে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনা করে ১৯ ডিসেম্বরের লিখিত পরীক্ষা বাতিল করে ভাইভার মাধ্যমে তালিকাভূক্ত করার আহবান জানান।
জহির রাহায়নের সভাপতিত্বে ও লিটন দেবের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শেখ মো. আবুল হাসনাত বুলবুল, প্রধান বক্তার বক্তব্য রাখেন, শাহরিয়ার বখত সাজু।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, শিখা দাস, নার্গিস আকতার, সৈয়দ জিগার আলম, রানু চন্দ্র দেব, নিজাম উদ্দিন, আমিনুর রহমান, সালমান সাব্বির, আব্দুল কাইয়ুম, নুরুজ আলী, জুহেন হোসেন, মোনায়েম খান, শাহাব উদ্দিন, মো. রুম্মন, রাজীব বৈদ্য, ইয়াহিয়া, রিপন দাস, প্রনতি রানী দাস, রুকন আহমদ প্রমুখ।





নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি?
ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা
নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা
দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ
ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ
ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক
ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা