শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১১ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে বিগ ডাটা ও মেশিন লানিং বিষয়ক জাতীয় কর্মশালা সম্পন্ন
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে বিগ ডাটা ও মেশিন লানিং বিষয়ক জাতীয় কর্মশালা সম্পন্ন
শুক্রবার ● ১১ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়েটে বিগ ডাটা ও মেশিন লানিং বিষয়ক জাতীয় কর্মশালা সম্পন্ন

ছবি : সংবাদ সংক্রান্তসংবাদ বিজ্ঞপ্তি ::বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালনা (সচিব) জনাব হোসনে আরা বেগম, এনডিসি বলেছেন, “বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাচ্ছে। পৃথিবীর অনেক দেশের তুলনায় প্রযুক্তিতে আমরা অনেক ক্ষেত্রে সক্ষমতা অর্জন করেছি। চুয়েটে নির্মাণধাীন শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর দেশের তথ্যপ্রযুক্তি খাতকে একধাপ এগিয়ে নিয়ে যাবে।” তিনি আজ ১০ ডিসেম্বর (বৃহস্পতিবার), ২০২০ খ্রি. বিকালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে দেশে প্রথমবারের মত আয়োজিত দুইদিনব্যাপী ‘বিগ ডাটা ও মেশিন লার্নিং’ বিয়য়ক প্রথম জাতীয় কর্মশালা (1st National Workshop on Big Data and Machine Learning; BDML-2020)-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উল্লেখ্য, প্রসঙ্গত, বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর কারণে এবার বিডিএমল-২০২০ অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হচ্ছে।অনুষ্ঠানে গেস্ট অফ অনার ছিলেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। চুয়েট ভিসি তাঁর বক্তব্যে বলেন, “চর্তুথ শিল্পবিপ্লব বিশ্বব্যাপি আমূল পরিবর্তন ঘটিয়ে চলেছে। মাননীয় প্রধানমন্ত্রী তাই বারংবার দেশের জনগণকে নতুন প্রযুক্তি ও উদ্ভাবনের সাথে খাপ-খাইয়ে নিয়ে দক্ষ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। সরকার ইতোমধ্যে তথ্যপ্রযুক্তি খাতে সক্ষমতা ও দক্ষতা বাড়াতে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা ক্ষেত্রে নতুন করে ভাবতে হবে। প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে উচ্চশিক্ষা ও গবেষণায় বৈশ্বিক কোলাবোরেশন উন্নত করতে হবে। চুয়েটের বিগ ডাটা ও মেশিন লার্নিং বিষয়ক এই জাতীয় কর্র্মশালা সেই সম্ভাবনাকে আরো ত্বরাণিœত করবে বলে আমি বিশ্বাস করি।”

বিডিএমএল-২০২০ কর্মশালার অরগ্যানাইজিং চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি থাকবেন চুয়েটে নির্মাণাধীন শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের প্রকল্প পরিচালক (যুগ্ম-সচিব) জনাব সৈয়দ জহুরুল ইসলাম, বিডিএমএল-২০২০ কর্মশালার উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ও চুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আসাদুজ্জামান, আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. এম. শামীম কায়সার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের এলআইসিটি’র ইমার্জিং টেকনোলজি স্পেশালিস্ট জনাব জহিরুল আলম তায়েমুন, কর্মশালার স্টুডেন্টস রিসার্চ শেয়ারিং সেশনের চেয়ার ড. ইকবাল এইচ. সরকার।অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিডিএমএল-২০২০ কর্মশালার অরগ্যানাইজিং সেক্রেটারি ও সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু হাসনাত মোহাম্মদ আশফাক হাবীব।

কর্মশালার সমাপনী দিনে কী-নোট স্পিকার হিসেবে অংশ নেন অস্ট্রেলিয়ার লা-ট্রোব ইউনিভার্সিটির (La Trobe University) কম্পিউটার সায়েন্স অ্যন্ড ইনফরমেশন টেকনোলজি বিভাগের এডজাঙ্ক প্রফেসর ড. পল ওয়াটার্স (Prof. Dr. Paul Watters), চুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক এবং জাপানের ওসাকা ইউনিভার্সিটির প্রফেসর ড. আতিকুর রহমান আহাদ। দুইদিনব্যাপী এ কর্মশালায় ৫টি কী-নোট স্পিস, ৮ টি টেকনিক্যাল সেশন, ৭ টি ইনভাইটেড টক্স এবং ২ টি টিউটোরিয়াল সেশন অনুষ্ঠিত হয়। কর্মশালা আয়োজনে সার্বিক সহযোগিতায় আছেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এবং এলআইসিটি। টেকনিক্যাল কো-স্পন্সর হিসেবে আছেন আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার।

চুয়েট একাডেমিক কাউন্সিলের ১২৩তম সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর একাডেমিক কাউন্সিলের ১২৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ ডিসেম্বর (বৃহস্পতিবার), ২০২০ খ্রি. সকাল ১১.০০ ঘটিকায় অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন চুয়েটের একাডেমিক কাউন্সিলের সভাপতি ও মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে চুয়েট একাডেমিক কাউন্সিলের সম্মানিত অভ্যন্তরীণ এবং বহিঃসদস্যগণ সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক অংশগ্রহণ করেন। সভায় অনলাইনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম এগিয়ে নেওয়া এবং আসন্ন ভর্তি পরীক্ষাসহ একাডেমিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শেষে সিদ্ধান্ত গৃহীত হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)