শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২
রাঙামাটি, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৩ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » পাবনা » নবনব প্রযুক্তি ও সদ্য উদ্ভাবিত জাত সম্প্রসারণের মাধ্যমে কৃষি উত্‍পাদন বাড়াতে হবে : স্থায়ী কমিটির চেয়ারম্যান
প্রথম পাতা » পাবনা » নবনব প্রযুক্তি ও সদ্য উদ্ভাবিত জাত সম্প্রসারণের মাধ্যমে কৃষি উত্‍পাদন বাড়াতে হবে : স্থায়ী কমিটির চেয়ারম্যান
মঙ্গলবার ● ২৩ ফেব্রুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নবনব প্রযুক্তি ও সদ্য উদ্ভাবিত জাত সম্প্রসারণের মাধ্যমে কৃষি উত্‍পাদন বাড়াতে হবে : স্থায়ী কমিটির চেয়ারম্যান

---
পাবনা প্রতিনিধি :: (২৩ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ১০.৩০মিঃ) পাবনা-৩ আসনের এমপি ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আলহাজ মকবুল হোসেন গত ২২ ফেব্রুযারী ভাঙ্গুঁড়া উপজেলা পরিষদের মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরর কর্তৃক আয়োজিত পাবনা জেলার ” চাটমোহর , ভাঙ্গুঁড়া ও ফরিদপুর উপজেলার ফসল উত্‍পাদন বৃদ্ধি কল্পে আধুনিক কলাকৌশল হসত্মানত্মর ” শীর্ষক কর্মসূচীর আওতায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন৷ তিনি তার বক্তব্যে উলেস্নখ করেন, কৃষকের যে সম্পদ আছে তার সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে তার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে হবে৷ বসত বাড়িতে স্বল্প সময়ে পাওয়া যায় এমন ফলগাছ লাগিয়ে তাকে লাভবান হতে সহায়তা করতে হবে৷ ফসলের নব নবজাতের সম্প্রসারণ এবং টেকসই প্রযুক্তি কৃষককে গ্রহনে উদ্বুদ্ধ করে তাকে সামাজিক ভাবে মর্যাদার আসনে নিতে ঐক্য বদ্ধভাবে কৃষি কর্মকর্তাদের কাজ করতে হবে৷ এ জন্য প্রত্যেকটি উপজেলা পরিষদের পাশে দর্শনীয় স্থানে কৃষকের ১ বিঘা জমিতে এবং প্রত্যেকটি অগভীর এবং গভীর নল কূপের কমান্ড এরিয়ার মধ্যে ১ বিঘা জমিতে নতুন জাতের প্রদর্শনী পস্নট স্থাপনের মধ্যমে বীজ উত্‍পাদনের লৰে প্রযুক্তি এবং জাত সম্প্রসারণে কৃষককে সম্পৃক্ত করলে উত্‍পাদনে আশাতীত সফলতা আসবে৷ তিনি আরও বলেন, বিষমুক্ত ফল ও সবজী উত্‍পাদনে চাষীভাইদের অনুপ্রানিত করতে হবে৷ তাদের খাদ্যাভ্যাস পরিবর্তনে বিশেষ করে পুষ্টিকর শাকসবজী ও রুটি বেশী বেশী খাওয়ার অভ্যাস করে ভাতের ওপর চাপ কমাতে আমাদের সকলকে অগ্রনী ভূমিকা নিতে হবে৷ তিনি মানসম্পন্ন ফলের চারা রোপন, ফসল উত্‍পাদনে জৈব সারের ভূমিকা , সেচের পানির সুষ্ঠু ব্যবস্থাপনা, কৃষি সংশিস্নষ্টদের দায়িত্বশীল ভ্থমিকা পালনে তত্‍পর হওয়া ইত্যাদি বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন৷

বগুড়া অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ হযরত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকাস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার উইং এর পরিচালক কৃষিবিদ এসএম আবুজার, বি.এ.ডি.সি’র যুগ্ন পরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল হালিম, পাবনাস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক বিভূতি ভূষন সরকার, পাবনা কৃষি গবেষণা কেন্দ্র সরেজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ শফিকুল ইসলাম , টেবুনিয়া হর্টিকালচার সেন্টারের উপ পরিচালক কৃষিবিদ মোঃ আজাহার আলী, ভাঙ্গুঁড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূর মোজাহিদ স্বপন এবং চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসাদুল ইসলাম হিরা৷ সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিঃ উপ পরিচালক (শস্য) কৃষিবিদ সরকার শফিউদ্দিন আহমেদ৷

সেমিনারে আলোচ্য বিষয়ের ওপর মূল প্রবন্ধ মাল্টিমিডিয়ার সাহায্যে উপস্থাপন করেন পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ বিভূতি ভূষন সরকার৷

সেমিনারে অন্যদের মধ্যে পাবনার জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা, বি.এ.ডি.সি’র ( বীজবিপনন) উপপরিচালক ,কৃষি তথ্য সার্ভিস পাবনার কর্মকর্তা, ভাঙ্গুঁড়া প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম মাহবুব, জেলার সকল উপজেলার উপজেলা কৃষিকর্মকর্তা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, সহকারী কৃষি কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা, উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তাসহ প্রতিটি ব্লক হতে সিলেক্টেড ফার্মার প্রমূখ অংশ গ্রহন করেন ৷





আর্কাইভ