মঙ্গলবার ● ২৩ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে জামায়াতের সেক্রেটারীকে অস্ত্র ও বোমাসহ গ্রেফতারের দাবী পুলিশের
ঝিনাইদহে জামায়াতের সেক্রেটারীকে অস্ত্র ও বোমাসহ গ্রেফতারের দাবী পুলিশের

ঝিনাইদহ প্রতিনিধি ::(২৩ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ১১.৩৫মিঃ) ঝিনাইদহের কোটচাঁদপুর জামায়াতের সেক্রেটারি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোয়াবিয়া হোসেনকে সোমবার পুলিশ চতুর্থবারের মতো গ্রেফতার করেছে ৷ এর আগে বিভিন্ন সময় তাকে পুলিশ আরো দুইবার গ্রেফতার করে অস্ত্র আইনে চালান দেয় ৷ গ্রেফতারের পর তার জিজ্ঞাসাবাদে একটি পাইপগান, ৬টি গুলি ও ৪টি বোমা উদ্ধারের দাবী করেছে পুলিশ ৷ কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহম্মেদ কবীর চৌধুরী জানান, গোপন সুত্রে খবর পেয়ে আজ সোমবার বেলা দুইটার দিকে তাকে আটক করে অস্ত্র উদ্ধারের জন্য অভিযান চালানো হয় ৷ এ সময় কোটচাঁদপুর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একটি পাইপগান, ৬টি গুলি ও ৪টি বোমা উদ্ধার করা হয় ৷ মোয়াবিয়া নাশকতার ছক আটছিলেন বলেও তিনি দাবী করেন ৷ এদিকে মোয়াবিয়ার পরিবারে দাবী এর আগেও তাকে একাধিকবার গ্রেফতার করে বিস্ফোরক ও অস্ত্র আইনে জেল হাজতে পাঠায় ৷ সোমবার সকাল ১০টা ১০ মিনিটে দিকে মোয়াবিয়াকে কোটচাঁদপুর উপজেলা মাসিক সমন্বয় মিটিং থেকে পুলিশ তুলে নিয়ে যায় বলে তার বোন হাওয়া বেগম অভিযোগ করেন ৷ এ সময় কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবপ্রসাদ পাল পুলিশকে এ ভাবে একজন জনপ্রতিনিধিকে সরকারী মিটিং থেকে নিয়ে যেতে নিষেধ করেন বলেও তার বোন উল্লেখ করেন ৷





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা