শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২০ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজান টেকনিক্যাল স্কুল ও কলেজ ভবন পরিদর্শন : অতিরিক্ত সচিবের অসন্তোষ প্রকাশ
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজান টেকনিক্যাল স্কুল ও কলেজ ভবন পরিদর্শন : অতিরিক্ত সচিবের অসন্তোষ প্রকাশ
রবিবার ● ২০ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজান টেকনিক্যাল স্কুল ও কলেজ ভবন পরিদর্শন : অতিরিক্ত সচিবের অসন্তোষ প্রকাশ

ছবি : সংবাদ সংক্রান্তষ্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের রাউজানে নির্মাণাধীন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেছেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (অডিট ও আইন) মোহাম্মদ বিল্লাল হোসেন। আজ ২০ ডিসেম্বর রবিবার বেলা ১২টায় তিনি শেষ পর্যায়ের থাকা একাডেমিক ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেন। পরে তিনি প্রধান অতিথি হিসেবে রাউজান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ২০২১ শিক্ষাবর্ষের জেএসসি (ভোকেশনাল) ৬ষ্ঠ ও এস.এস.সি ভোকেশনাল নবম শ্রেণীর ছাত্র-ছাত্রী ভর্তির অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভায় যোগদেন। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে এই অবিহিতকরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশলী বিভাগের নির্বাহী প্রকৌশলী জামাল উদ্দিন, বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট কাপ্তা’র অধ্যক্ষ মো. আবদুল মতিন হাওলাদার, কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (এ.ডি-১) মো. জাহেদুল কবির খান, উপজেলা সহকারী কমিশনার ভূমি অতীশ দর্শী চাকমা, রাউজান সরকারী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মুহাম্মদ তারেকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল কুদ্দুস, চিকদাইর ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। জানা যায়, রাউজান সরকারী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নির্মাণ কাজ শুরু হয় ২০১৮ সালের ১২ ফেব্রয়ারি। ১৭ কোটি ১৮ লক্ষ ১১ হাজার টাকা ব্যয়ে দেড় একর জমিতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের একাডেমীক ভবন নির্মাণ হয়। ১৮ মাসের মধ্যে এর কাজ বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও এখন শেষ পর্যায়ের কাজ চলছে। চলতি অর্থবছরে এই শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধনের কথা রয়েছে। পরিদর্শনে আসা কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (অডিট ও আইন) মো. বিল্লাল হোসেন ভবনে ব্যবহৃত নির্মান সামগ্রী দেখে অসন্তোষ প্রকাশ করেন। দরজার চৌপাটসহ বিভিন্ন বিষয়ে তিনি কাজে গাফিলতির কথা উল্লেখ করেছেন। নির্মাণ কাজ ধীর গতি হয়েছে, শেষ মুহুর্তে তারাহুরা করতে গিয়ে ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ দেন প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের। খবর নিয়ে জানা যায়, ঠিকাদারী প্রতিষ্ঠান হিসেবে কাজ পেয়েছিল মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান। পরিদর্শনের সময়ে ওই প্রতিষ্ঠানের সর্ত্তাধিকারী সাইফুদ্দিন চৌধুরী সাবু উপস্থিত ছিলেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)