শিরোনাম:
●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ
রাঙামাটি, সোমবার, ৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৬ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে ইউপিডিএফ এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে ইউপিডিএফ এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
শনিবার ● ২৬ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খাগড়াছড়িতে ইউপিডিএফ এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ছবি : সংবাদ সংক্রান্তসংবাদ বিজ্ঞপ্তি :: ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ), প্রচার ও প্রকাশনা সম্পাদক নিরন চাকমা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ ২৬ ডিসেম্বর  শনিবার ইউপিডিএফের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল দলীয় পতাকা উত্তোলন, অস্থায়ী শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ইত্যাদি। এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্থানে নানা শ্লোগান সম্বলিত ব্যানার-ফেস্টুন টাঙানো হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ি সদর এলাকায় এক বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় রঙবেরঙের পতাকায় সাজানো হয় অনুষ্ঠানস্থল। ‘শত শহীদের আত্মবলিদানে চেতনার অগ্নিমশাল প্রজ্জ্বলিত, No Full Autonomy, No Rest! Long Live UPDF” এই শ্লোগানে সকাল ৯টায় অগ্রণী শিশু-কিশোর কেন্দ্রের সদস্যসহ গণসংগঠনের নেতা-কর্মীরা, শহীদ পরিবারবর্গ ও শুভাকাঙ্ক্ষী-সমর্থকসহ বিভিন্ন এলাকার জনসাধরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পরে অনুষ্ঠানস্থলে ‘উই শ্যাল ওভার কাম’ গানটি সুরে সুরে গেয়ে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু করা হয়। এ সময় পার্টির ২২ বছরের প্রতিরোধ সংগ্রামকে স্মরণীয় করে রাখতে ২২ বার ব্যান্ডের আওয়াজ বাজাতে বাজাতে পতাকা উত্তোলন করা হয়। এরপর ২২ বছরে জনগণের জন্য রক্ত দিয়ে লড়াই সংগ্রামে সাহসিকতার সাথে ভুমিকা রেখে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে নির্মিত অস্থায়ী শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণের সময় ইউপিডিএফের পক্ষ থেকে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর ইউনিটের প্রধান সংগঠক অংগ্য মারমা, সদস্য সুনাম চাকমা ও বিজয় মারমা। অগ্রণী শিশু-কিশোর কেন্দ্র থেকে পুষ্প স্তবক অর্পণ করেন জয়া চাকমা, তিশা চাকমা, অর্পিতা চাকমা, শহীদ পরিবারে পক্ষ থেকে পুষ্প স্তবক অর্পণ করেন শহীদ অনিমেষ চাকমার সহধর্মিণী মিন্টি চাকমা ও শহীদ রিগেন চাকমার সহধর্মিণী যবনীকা চাকমা, তিন সংগঠনের পক্ষ থেকে পুষ্প স্তবক অর্পণ করেন পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিপুল চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রিপন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নীতি চাকমা এবং নারী সমাজের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন রিকো দেওয়ান, রেখী খীসা প্রমুখ। শহীদ বেদীতে শ্রদ্ধা প্রদর্শনের পর শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেন ইউপিডিএফের জেলা ইউনিটের সংগঠক অনি চাকমা, সদর ইউনিটের সংগঠক অংগ্য মারমা ।

এসময় বক্তারা পার্বত্য চট্টগ্রামের নিপীড়িত জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ইউপিডিএফ-এর পতাকাতলে সমবেত হয়ে আন্দোলন জোরদার করার আহ্বান জানান। সংক্ষিপ্ত বক্তব্য শেষে ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমবেত সকলের সম্মূখে পার্টি ও তিন গণসংগঠনের নেতা-কর্মীরা পার্বত্য চট্টগ্রামের অধিকারহারা নিপীড়িত জনগণের মুক্তির লক্ষ্যে পরিচালিত পূর্ণস্বায়ত্তশাসনের লড়াইয়ের অবিচল থাকার অঙ্গীকারসহ ৫টি বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞা করেন। প্রতিজ্ঞাপত্র পাঠ করান ইউপিডিএফ সদর ইউনিটের সংগঠক অংগ্য মারমা। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমল ত্রিপুরা।
খাগড়াছড়ি সদর ছাড়াও জেলার দীঘিনালা, মহালছড়ি, গুইমারা, মাটিরাঙ্গা, ফেনী-তবলছড়ি, মানিকছড়ি, রামগড়, লক্ষ্মীছড়ি; রাঙামাটি জেলার কাউখালী, কুদুকছড়ি, নান্যাচর, লংগদু, সাজেক এবং বান্দরবানে প্রতিষ্ঠাবার্ষিকীর নানা কর্মসূচি পালিত হয়েছে।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১
মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন

আর্কাইভ